আগামী ২০২৭ সালে আফ্রিকা মহাদেশে বসতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপের পরবর্তী আসর। এই টুর্নামেন্টের জন্য বাংলাদেশসহ ১০টি দলের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। ফলে বাছাইপর্ব নিয়ে বাংলাদেশের যে দুশ্চিন্তা ছিল, তা আগেই কেটে গেছে। তবে দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড সরাসরি মূল পর্বে জায়গা করে নিতে ব্যর্থ হওয়ায় তাদের এখন বাছাইপর্বের কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে। মোট ১৪ দলের এই বিশ্বকাপে বাকি চারটি দল বাছাইপর্ব থেকে নির্ধারিত হবে। যুক্তরাজ্যে বিমানঘাঁটির কাছ থেকে গ্রেপ্তার ৫ জন জামিনে মুক্ত, বিস্মিত ট্রাম্প। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশসহ নিশ্চিত ১০ দল, খেলা হবে যেভাবে। অর্থায়ন কাটছাঁটে ঝুঁকিতে ৮৩ লাখ শরণার্থী: জাতিসংঘ। দাম না বাড়িয়েও যেভাবে জ্বালানির মূল্যবৃদ্ধির ধাক্কা সামলাচ্ছেন উৎপাদকরা। ওয়ানডে বিশ্বকাপ নিশ্চিত করতে একটা সময় বাছাইপর্বের যে একটা শঙ্কা ছিলো বাংলাদেশের, সেটা আগেই উবে গেছে। ২৪ বছর পর আফ্রিকা মহাদেশে হতে যাওয়া ২০২৭ বিশ্বকাপে দশ দল নিশ্চিত। বাকি চার দল ঠিক হবে বাছাই প্রক্রিয়ায়।
আয়োজক হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি খেলার সুযোগ পেলেও, আইসিসির পূর্ণ সদস্য না হওয়ায় আরেক আয়োজক দেশ নামিবিয়াকে বাছাইপর্বের বাধা পেরিয়ে মূল পর্বে আসতে হবে। সরাসরি জায়গা নিশ্চিত করা অন্য দেশগুলো হলো ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। বাছাইপর্বে নামিবিয়াসহ মোট ১০টি দল লড়বে শেষ চারটি জায়গার জন্য।
নতুন তিন ধাপের ফরম্যাট
- প্রথম ধাপ (সুপার সিরিজ): মূল পর্বে ওঠা ১৪টি দলের মধ্যে র্যাঙ্কিংয়ে পেছনের ৩টি দল একে অপরের মুখোমুখি হবে। লিগ পদ্ধতিতে খেলা এই ধাপের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটি পরবর্তী রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করবে।
- দ্বিতীয় ধাপ (গ্রুপ পর্ব): প্রথম ধাপ থেকে আসা সেরা দল এবং বাকি ১১টি দলকে নিয়ে মোট ১২টি দল ছয়টি করে দুটি গ্রুপে ভাগ হবে। প্রতিটি দল তাদের গ্রুপের বাকি পাঁচটি দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে।
- তৃতীয় ধাপ (সুপার ৭): দুই গ্রুপের শীর্ষ তিনটি করে মোট ছয়টি এবং উভয় গ্রুপের পয়েন্টে এগিয়ে থাকা সেরা চতুর্থ দল—এই সাতটি দল নিয়ে ‘সুপার ৭’ পর্ব শুরু হবে, যেখানে মোট ২১টি রবিন-লিগ ম্যাচ অনুষ্ঠিত হবে।
সেমিফাইনাল ও ফাইনাল
সুপার ৭ পর্বের পয়েন্ট টেবিলের শীর্ষ চারটি দল সেমিফাইনালের টিকিট নিশ্চিত করবে। নিয়ম অনুযায়ী প্রথম সেমিফাইনালে পয়েন্ট টেবিলের ১ নম্বর দল ৪ নম্বর দলের মুখোমুখি হবে এবং দ্বিতীয় সেমিফাইনালে ২ নম্বর দল ৩ নম্বর দলের বিপক্ষে লড়বে। দুই সেমিফাইনালে জয়ী দলগুলো ২১ নভেম্বর ট্রফি জয়ের লক্ষ্যে চূড়ান্ত ফাইনালে মাঠে নামবে। ঢাকায় মনোরেল চালুর পথে সরকারের প্রথম উদ্যোগ।





