রূপসদী ইউপি চেয়ারম্যান পদে আবুল হোসেনকে ঘিরে বাড়ছে জনসমর্থন

প্রকাশ:
Print news

রূপসদী ইউপি চেয়ারম্যান পদে আবুল হোসেনকে ঘিরে বাড়ছে জনসমর্থন
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে স্থানীয়ভাবে চলছে নানা আলোচনা। এর মধ্যে বিশিষ্ট সমাজসেবক আবুল হোসেনের নাম নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে আগ্রহ ও আলোচনা বাড়ছে। স্থানীয়দের একাংশের দাবি, জনসম্পৃক্ততা, সামাজিক কর্মকাণ্ড এবং মানুষের পাশে থাকার কারণে তিনি সম্ভাব্য প্রার্থীদের মধ্যে এগিয়ে রয়েছেন।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে আবুল হোসেনের সঙ্গে রূপসদী ইউনিয়নের সাধারণ মানুষের যোগাযোগ রয়েছে। বিশেষ করে বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়ানো এবং ব্যক্তিগতভাবে সহযোগিতার কারণে তাঁর প্রতি অনেকের সহানুভূতি তৈরি হয়েছে বলে জানান স্থানীয়রা।
চেয়ারম্যান পদে প্রার্থিতার বিষয়ে আবুল হোসেন বলেন মুঠোফোনে, “আমি মানুষের ভালোবাসা ও দোয়া নিয়েই দীর্ঘদিন কাজ করে আসছি। চেয়ারম্যান হওয়ার বিষয়টি আমার কাছে কোনো পদ-পদবির বিষয় নয়। মানুষের সেবা করার আরও বড় একটি সুযোগ। রূপসদী ইউনিয়নের সাধারণ মানুষ যদি আমাকে যোগ্য মনে করেন এবং তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে আমি দল-মত নির্বিশেষে সবার পাশে থাকার চেষ্টা করব।”
তিনি আরও বলেন, “আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইউনিয়নের মানুষের সম্মান, নিরাপত্তা ও নাগরিক অধিকার নিশ্চিত করা। রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগব্যবস্থা ও তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে কাজ করতে চাই। আমি প্রতিশ্রুতির চেয়ে কাজকে বেশি গুরুত্ব দিতে চাই।”
স্থানীয় কয়েকজন ভোটার বলেন, আবুল হোসেনের সঙ্গে তাদের দীর্ঘদিনের পরিচয় রয়েছে। তাঁর সামাজিক কর্মকাণ্ড ও মানুষের সঙ্গে সহজে মিশে যাওয়ার বিষয়টি অনেকের কাছে ইতিবাচক হিসেবে বিবেচিত হচ্ছে। তবে শেষ পর্যন্ত ভোটের মাঠে কে কতটা জনপ্রিয়তা ধরে রাখতে পারেন, সেটিই হবে মূল বিষয়।
নির্বাচন সামনে রেখে রূপসদী ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়ছে। ভোটারদের ভাষ্য, তারা এমন একজন জনপ্রতিনিধি চান, যিনি নির্বাচনের পরও সাধারণ মানুষের কাছে থাকবেন এবং সুখে-দুঃখে পাশে দাঁড়াবেন।

শেয়ার করুন
শিরোনাম :
আর্জেন্টিনার জার্সিতে জয় দিয়ে বিদায় নিলেন লিওনেল মেসি ময়মনসিংহে সিলিন্ডার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি ম্যাচে কুইন্সল্যান্ডের কাছে হার বাংলাদেশের আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ: বিদায় বেলায় আবেগপ্রবণ মেসি আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৬২ পদে নিয়োগ নতুন মায়েদের কর্মক্ষেত্রে বিশেষ যত্ন, জানালেন শ্রিয়া সরণ হলিউডে বড় মেরুকরণ: ১১১ বিলিয়ন ডলারে এক হলো প্যারামাউন্ট-ওয়ার্নার চার দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ২২ বছর পর মুক্তি পেলেন শ্রমিক নেতা নুরুল আমিন নেশনস লিগে জিদানের অগ্নিপরীক্ষা: প্রতিপক্ষ বেলজিয়ামের প্রতিশোধের নেশা নোয়াখালীর নতুন কূপে মিলল গ্যাসের সন্ধান কর্মসংস্থানের দাবিতে প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের বিক্ষোভ ও পুলিশি বাধা বাবাকে হারালেন সংগীতশিল্পী পিজিত মহাজন সাইবার সুরক্ষা আইন যেন ভিন্নমত দমনের হাতিয়ার না হয় নড়াইলে প্রতিপক্ষের হামলায় পাঁচ মামলার অভিযোগে জড়িত ব্যক্তি নিহত জাতীয় দলের জার্সিতে শেষ অনুশীলনে লিওনেল মেসি যান্ত্রিক ত্রুটিতে উৎপাদন পুরোপুরি বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ইএসডিওতে ব্রাঞ্চ ম্যানেজার নিয়োগ, ৪৬ হাজার টাকা বেতন ১৫ বছর পর শাহরুখের সঙ্গে পর্দায় ফিরছেন কারিনা দিনের আলোচিত পাঁচ খবর এক নজরে আর্জেন্টিনার জার্সিতে জয় দিয়ে বিদায় নিলেন লিওনেল মেসি ময়মনসিংহে সিলিন্ডার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি ম্যাচে কুইন্সল্যান্ডের কাছে হার বাংলাদেশের আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ: বিদায় বেলায় আবেগপ্রবণ মেসি আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৬২ পদে নিয়োগ নতুন মায়েদের কর্মক্ষেত্রে বিশেষ যত্ন, জানালেন শ্রিয়া সরণ হলিউডে বড় মেরুকরণ: ১১১ বিলিয়ন ডলারে এক হলো প্যারামাউন্ট-ওয়ার্নার চার দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ২২ বছর পর মুক্তি পেলেন শ্রমিক নেতা নুরুল আমিন নেশনস লিগে জিদানের অগ্নিপরীক্ষা: প্রতিপক্ষ বেলজিয়ামের প্রতিশোধের নেশা নোয়াখালীর নতুন কূপে মিলল গ্যাসের সন্ধান কর্মসংস্থানের দাবিতে প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের বিক্ষোভ ও পুলিশি বাধা বাবাকে হারালেন সংগীতশিল্পী পিজিত মহাজন সাইবার সুরক্ষা আইন যেন ভিন্নমত দমনের হাতিয়ার না হয় নড়াইলে প্রতিপক্ষের হামলায় পাঁচ মামলার অভিযোগে জড়িত ব্যক্তি নিহত জাতীয় দলের জার্সিতে শেষ অনুশীলনে লিওনেল মেসি যান্ত্রিক ত্রুটিতে উৎপাদন পুরোপুরি বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ইএসডিওতে ব্রাঞ্চ ম্যানেজার নিয়োগ, ৪৬ হাজার টাকা বেতন ১৫ বছর পর শাহরুখের সঙ্গে পর্দায় ফিরছেন কারিনা দিনের আলোচিত পাঁচ খবর এক নজরে