ঈশ্বরদীতে বালুব্যবসায়ীদের বিরুদ্ধে হত্যাও চাঁদাবাজি মামলা আসামিদের  মানববন্ধন উত্তোলন নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ, মানববন্ধন ঘিরে বিতর্ক 

প্রকাশ:
Print news

ঈশ্বরদীতে বালুব্যবসায়ীদের বিরুদ্ধে হত্যাও চাঁদাবাজি মামলা আসামিদের  মানববন্ধন উত্তোলন নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ, মানববন্ধন ঘিরে বিতর্ক

 পাবনা প্রতিদিনিধি।। পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বালুবাহী নৌকা থেকে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত একটি পক্ষ বৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে মানববন্ধন করেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার সকালে উপজেলার সাঁড়া ইউনিয়নের আড়মবাড়িয়া এলাকায় পদ্মা নদীর বালুমহালের কাছে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা চলছে। মানববন্ধনে আয়োজকদের নামে একাধিক হত্যা চাঁদাবাজি ও মাদক বিক্রয়ের মামলার অভিযোগ আছে।

স্থানীয় বাসিন্দা ও নৌ-পুলিশ সূত্রে জানা যায়, মানববন্ধনের আয়োজক সোহানুর রহমান বিপু ও জুয়েল রানা মৃধার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং বালুবাহী নৌকা থেকে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। নদীর চর দখল নিয়ে গোলাগুলির ঘটনায় তাঁদের বিরুদ্ধে মামলাও রয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্য ও মামলার বর্তমান অবস্থা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

স্থানীয় সূত্রগুলোর দাবি, প্রশাসনের তৎপরতায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ থাকায় এবং চাঁদাবাজির অভিযোগের কারণে বৈধ ইজারাদারের কাছ থেকে বালু না পাওয়ায় সংশ্লিষ্ট পক্ষটি মানববন্ধন করেছে।

তবে মানববন্ধনের আয়োজক জুয়েল রানা মৃধা ও সোহানুর রহমান বিপু অভিযোগ করেন, সাঁড়ায় হাসিবুর রহমান হাক্কে মণ্ডলের নেতৃত্বে বালু উত্তোলন করা হচ্ছে। এতে নদীতীরবর্তী শিক্ষাপ্রতিষ্ঠান ও বসতবাড়ি ঝুঁকিতে পড়ছে এবং নদীর পাড়ের ব্লক ধসে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেই তাঁরা মানববন্ধন করেছেন বলে জানান।

অভিযোগ অস্বীকার করে সাঁড়া ঘাটের বালু ব্যবসায়ী ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হেকমতউল্লাহ মণ্ডল কনক বলেন, তিনি পদ্মা নদী থেকে বালু উত্তোলন করেন না। রাজশাহীর লক্ষ্মীনগর মৌজার বৈধ ইজারাদার মেসার্স সিফাত এন্টারপ্রাইজের কাছ থেকে রসিদের মাধ্যমে বালু কিনে সাঁড়ায় বিক্রি করেন। তাঁর দাবি, অবৈধ বালু উত্তোলন ও চাঁদাবাজির সঙ্গে জড়িত একটি পক্ষ রাজনৈতিক প্রতিহিংসা থেকে তাঁর বিরুদ্ধে মানববন্ধন করেছে।

সাঁড়া ঘাটের ইজারাদার ও সাঁড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজাদুর রহমান মেম্বার বলেন, জেলা প্রশাসকের কার্যালয় থেকে সর্বোচ্চ দরদাতা হিসেবে ইজারা নিয়ে নিয়ম অনুযায়ী খাজনা আদায় করছেন। তাঁর অভিযোগ, রাজনৈতিক বিরোধের জেরে একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে মানববন্ধন করেছে।

লক্ষ্মীকুন্ডা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সুযোগ নেই।

ঈশ্বরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুর রহমান সরকার বলেন, বালু উত্তোলন নিয়ে স্থানীয় প্রশাসন বিব্রত। অবৈধভাবে বালু উত্তোলনে প্রশাসনের সহযোগিতা পাওয়ার কোনো সুযোগ নেই।

এ বিষয়ে বক্তব্য জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ শোয়াইব হাসানের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

শেয়ার করুন
শিরোনাম :
সরকারি গেজেটে সঠিক পরিচয় পেলেন মুক্তিযোদ্ধা প্রাণ গোবিন্দ কুন্ডু ন্যূনতম মজুরির দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ, স্থবির জনজীবন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি শিক্ষার্থীর ভর্তি কেন কমছে? টেন্ট পেগিং বিশ্বকাপে দুর্দান্ত সাফল্য কাতারের, চ্যাম্পিয়ন জর্ডান সিরাজগঞ্জে ঘন কুয়াশায় ট্রাকের চাপায় নিহত দুই পথচারী বেলজিয়ামের কাছে ইতালির বড় হার, শিক্ষা নিতে চান মানচিনি ব্রেক্সিট ব্যর্থতা স্বীকার করে ইইউর সাথে ঘনিষ্ঠ হতে চান ব্রিটিশ প্রধানমন্ত্রী পুলিশে ৪০০০ এসআই নিয়োগ: চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় সার্কুলার গুলশান থেকে আটক ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন জাহাজভাঙা শিল্প: সরকারি সিদ্ধান্তে কেন প্রাধান্য পাচ্ছে ব্যবসায়িক সুবিধা? কাল পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ যুক্ত হওয়ার সম্ভাবনা শেনজেনে শি-পুতিন-ট্রাম্পের ঐতিহাসিক বৈঠক বৃহস্পতিবার দোহায় পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল: লক্ষ্য এশিয়া কাপ রাইজিং স্টার্স শিরোপা লাইসেন্স ছাড়া বীজ প্যাকেটজাত, নলডাঙ্গায় জরিমানা ও মোড়ক জব্দ আবাহনী-মোহামেডানের প্রীতি ম্যাচে খেলবেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের ডাক ডেমোক্র্যাট নেতা জেফ্রিসের কর অঞ্চল-১৪ ঢাকায় ৪৯ পদে নিয়োগ, আবেদন শুরু ২২ নভেম্বর পাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচনের ঘোষণা নির্বাচন কমিশনের কর্মক্ষেত্রে নারীর প্রতি বৈষম্য বাড়াতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা বিজয় দিবসে স্মৃতিসৌধসহ গুরুত্বপূর্ণ এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতের সিদ্ধান্ত সরকারি গেজেটে সঠিক পরিচয় পেলেন মুক্তিযোদ্ধা প্রাণ গোবিন্দ কুন্ডু ন্যূনতম মজুরির দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ, স্থবির জনজীবন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি শিক্ষার্থীর ভর্তি কেন কমছে? টেন্ট পেগিং বিশ্বকাপে দুর্দান্ত সাফল্য কাতারের, চ্যাম্পিয়ন জর্ডান সিরাজগঞ্জে ঘন কুয়াশায় ট্রাকের চাপায় নিহত দুই পথচারী বেলজিয়ামের কাছে ইতালির বড় হার, শিক্ষা নিতে চান মানচিনি ব্রেক্সিট ব্যর্থতা স্বীকার করে ইইউর সাথে ঘনিষ্ঠ হতে চান ব্রিটিশ প্রধানমন্ত্রী পুলিশে ৪০০০ এসআই নিয়োগ: চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় সার্কুলার গুলশান থেকে আটক ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন জাহাজভাঙা শিল্প: সরকারি সিদ্ধান্তে কেন প্রাধান্য পাচ্ছে ব্যবসায়িক সুবিধা? কাল পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ যুক্ত হওয়ার সম্ভাবনা শেনজেনে শি-পুতিন-ট্রাম্পের ঐতিহাসিক বৈঠক বৃহস্পতিবার দোহায় পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল: লক্ষ্য এশিয়া কাপ রাইজিং স্টার্স শিরোপা লাইসেন্স ছাড়া বীজ প্যাকেটজাত, নলডাঙ্গায় জরিমানা ও মোড়ক জব্দ আবাহনী-মোহামেডানের প্রীতি ম্যাচে খেলবেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের ডাক ডেমোক্র্যাট নেতা জেফ্রিসের কর অঞ্চল-১৪ ঢাকায় ৪৯ পদে নিয়োগ, আবেদন শুরু ২২ নভেম্বর পাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচনের ঘোষণা নির্বাচন কমিশনের কর্মক্ষেত্রে নারীর প্রতি বৈষম্য বাড়াতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা বিজয় দিবসে স্মৃতিসৌধসহ গুরুত্বপূর্ণ এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতের সিদ্ধান্ত