পতিত জমিতে তেলজাতীয় ফসলের চাষাবাদ ও প্রক্রিয়াজাতকরণে গোপালগঞ্জ আরডিএ-র কর্মশালা

প্রকাশ:
Print news

সাময়িক পতিত জমির কার্যকর ব্যবহারের মাধ্যমে তেলজাতীয় ফসলের উৎপাদন বাড়ানো, কৃষকের আয় বৃদ্ধি এবং কৃষিভিত্তিক শিল্পের বিকাশের লক্ষ্যে গোপালগঞ্জ পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। মঙ্গলবার অনুষ্ঠিত ‘সাময়িক পতিত জমিতে কন্ট্রাক্ট ফার্মিংয়ের মাধ্যমে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি ও প্রক্রিয়াজাতকরণ’ শীর্ষক এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক ড. আব্দুল মজিদ প্রামাণিক। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক ড. আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. আব্দুল মজিদ প্রামাণিক বলেন, দেশের ক্রমবর্ধমান ভোজ্যতেলের চাহিদা মেটাতে তেলজাতীয় ফসলের উৎপাদন বাড়ানো এখন সময়ের দাবি। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী কন্ট্রাক্ট ফার্মিংয়ের মাধ্যমে সূর্যমুখী তেল উৎপাদন এবং সূর্যমুখী খেতে মৌ চাষের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন। তার মতে, সাময়িক পতিত জমি পরিকল্পিতভাবে ব্যবহার করলে কৃষকদের উৎপাদনশীলতা ও আয় উল্লেখযোগ্য হারে বাড়বে। কন্ট্রাক্ট ফার্মিংয়ের মাধ্যমে কৃষক, উদ্যোক্তা ও বাজার ব্যবস্থাপনার মধ্যে একটি কার্যকর সমন্বয় গড়ে তোলা সম্ভব হবে।

সভাপতির বক্তব্যে ড. আব্দুল্লাহ আল মামুন বলেন, গোপালগঞ্জ আরডিএ কৃষি ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নে নিয়মিত নতুন উদ্যোগ গ্রহণ করছে। এই কর্মসূচির মূল লক্ষ্য হলো তেলজাতীয় ফসলের উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা এবং কৃষকদের জন্য টেকসই বাজার সংযোগ তৈরি করা। তিনি আরও যোগ করেন, সরকারি ও বেসরকারি যৌথ প্রচেষ্টার এই মডেল বাস্তবায়িত হলে দেশের তেলের চাহিদা পূরণের পাশাপাশি মধু চাষীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

কর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক মো. ওবায়দুর রহমান মন্ডল বলেন, আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের বীজ এবং সঠিক পরিচর্যার মাধ্যমে তেলজাতীয় ফসলের উৎপাদন বাড়ানো সম্ভব। তিনি বিশেষ করে বরিশাল ও খুলনা অঞ্চলে সূর্যমুখী চাষের অপার সম্ভাবনার কথা তুলে ধরেন। আরডিএ গোপালগঞ্জের পরিচালক কৃষিবিদ মো. মাহমুদুন্নবী বলেন, কন্ট্রাক্ট ফার্মিংয়ের মাধ্যমে উদ্যোক্তা ও প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানের সঙ্গে কৃষকদের দীর্ঘমেয়াদি সম্পর্ক স্থাপিত হবে, যা পতিত জমির ব্যবহার বৃদ্ধি ও কর্মসংস্থান তৈরিতে সহায়ক হবে।

এই কর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. রফিকুল ইসলামসহ খুলনা ও বরিশাল জোনের উপ-পরিচালকবৃন্দ, উপজেলা কৃষি কর্মকর্তা এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্যে ব্রাক, প্রাণ-আরএফএল, এসিআই ও স্কয়ারের প্রতিনিধিরা তাদের মতামত তুলে ধরেন। বক্তারা বরিশাল অঞ্চলের কলাপাড়া ও খুলনার পাইকগাছাকে সূর্যমুখী চাষের হাব হিসেবে গড়ে তোলার প্রস্তাব দেন এবং তেলজাতীয় ফসলের উৎপাদন সম্প্রসারণ ও প্রক্রিয়াজাত শিল্পের বিকাশে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

শেয়ার করুন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে হামের রেকর্ড সংক্রমণ, আক্রান্ত ৫ হাজার ছাড়াল নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছেন তারেক রহমান: রুহুল কবির রিজভী কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ট্রাম্পের ইঙ্গিত: ইরান যুদ্ধ ‘কার্যত’ শেষ মেসিহীন আর্জেন্টিনাকে হারানোর সুবর্ণ সুযোগ দেখছেন আরাহো ফরিদপুরে পার্কিং করা বাসে অগ্নিকাণ্ড, চালকের মৃত্যু অনেক পথ বাকি’ -: অ্যাটলেটিকোকে হারিয়ে বার্সা কোচ নারায়ণগঞ্জে মাদ্রাসায় অগ্নিকাণ্ড: দগ্ধ ৪৮, আইসিইউতে তিন শিক্ষার্থী তুরস্কের ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ১৭ আন্তর্জাতিক ফুটবলে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা: জেনে নিন সময়সূচি ২০২৭ সালের হজে বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ ফ্রান্সের সুপারমার্কেটে সাইবার হামলা, ইরানকে দায়ী করল প্যারিস কাতারের আমীরের সঙ্গে ব্রুনাইয়ের ক্রাউন প্রিন্সের দ্বিপক্ষীয় বৈঠক ৪৯৫ ক্রীড়া কর্মকর্তা ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের টঙ্গীতে শিক্ষার্থীকে গরম ইস্ত্রি দিয়ে নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার দক্ষিণ আফ্রিকা সফর: স্কোয়াডে মাহফিজুল ও ফিরলেন নাঈম অস্বীকার করল চীন |: এনভিডিয়ার ‘হানিট্র্যাপ’ কেলেঙ্কারিতে তোলপাড়, গুপ্তচরবৃত্তির ৬ ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু শেখ হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের সত্যতা নিয়ে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে যৌথ সম্ভাব্যতা যাচাইয়ে ইডটকো ও ফ্লোসোলার শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদন নিয়ে তৎপরতা যুক্তরাষ্ট্রে হামের রেকর্ড সংক্রমণ, আক্রান্ত ৫ হাজার ছাড়াল নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছেন তারেক রহমান: রুহুল কবির রিজভী কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ট্রাম্পের ইঙ্গিত: ইরান যুদ্ধ ‘কার্যত’ শেষ মেসিহীন আর্জেন্টিনাকে হারানোর সুবর্ণ সুযোগ দেখছেন আরাহো ফরিদপুরে পার্কিং করা বাসে অগ্নিকাণ্ড, চালকের মৃত্যু অনেক পথ বাকি’ -: অ্যাটলেটিকোকে হারিয়ে বার্সা কোচ নারায়ণগঞ্জে মাদ্রাসায় অগ্নিকাণ্ড: দগ্ধ ৪৮, আইসিইউতে তিন শিক্ষার্থী তুরস্কের ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ১৭ আন্তর্জাতিক ফুটবলে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা: জেনে নিন সময়সূচি ২০২৭ সালের হজে বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ ফ্রান্সের সুপারমার্কেটে সাইবার হামলা, ইরানকে দায়ী করল প্যারিস কাতারের আমীরের সঙ্গে ব্রুনাইয়ের ক্রাউন প্রিন্সের দ্বিপক্ষীয় বৈঠক ৪৯৫ ক্রীড়া কর্মকর্তা ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের টঙ্গীতে শিক্ষার্থীকে গরম ইস্ত্রি দিয়ে নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার দক্ষিণ আফ্রিকা সফর: স্কোয়াডে মাহফিজুল ও ফিরলেন নাঈম অস্বীকার করল চীন |: এনভিডিয়ার ‘হানিট্র্যাপ’ কেলেঙ্কারিতে তোলপাড়, গুপ্তচরবৃত্তির ৬ ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু শেখ হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের সত্যতা নিয়ে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে যৌথ সম্ভাব্যতা যাচাইয়ে ইডটকো ও ফ্লোসোলার শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদন নিয়ে তৎপরতা