সংসদ সদস্যের নির্দেশে লাকসাম প্রেস ক্লাবের কমিটি গঠন

প্রকাশ:
Print news

কুমিল্লার লাকসাম উপজেলা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠনে স্থানীয় সংসদ সদস্যের নির্দেশনার অভিযোগ সামনে এসেছে। কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য এবং শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. আবুল কালামের নির্দেশে পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয় গত সোমবার। এই ঘটনার পর স্থানীয় সাংবাদিকদের মাঝে তীব্র বিতর্ক ও সমালোচনা তৈরি হয়েছে। প্রকাশিত তালিকা অনুযায়ী, নবগঠিত কমিটিতে মুজিবুর রহমান দুলাল সভাপতি, মো. নাসির উদ্দিন চৌধুরী সাধারণ সম্পাদক, তমিজ উদ্দিন আহম্মদ চুন্নু যুগ্ম সাধারণ সম্পাদক, সেলিম চৌধুরী হীরা সাংগঠনিক সম্পাদক এবং এম. এ জলিলকে প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আজকে দেখলাম লাকসাম প্রেস ক্লাবেও একই চিত্র।

কমিটি গঠনের যৌক্তিকতা হিসেবে প্রচার করা হয়েছে যে, লাকসামে একাধিক সাংবাদিক সংগঠন থাকায় গণমাধ্যমকর্মীদের মধ্যে ঐক্যের সংকট দেখা দিয়েছে। এই সংকট কাটিয়ে স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করা এবং প্রকৃত সাংবাদিকদের মর্যাদা রক্ষায় এমপি আবুল কালামের নির্দেশে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে এমন কারণ মানতে নারাজ সাংবাদিক নেতারা। তাঁদের মতে, স্বাধীন পেশার ওপর রাজনৈতিক ব্যক্তির এই ধরনের হস্তক্ষেপ কোনোভাবেই কাম্য নয়।

কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী এই ঘটনাকে ‘মারাত্মক’ বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, কুমিল্লার সাবেক এমপি বাহারের মতো একইভাবে লাকসামেও সাংবাদিকতায় হস্তক্ষেপের বিষয়টি হতাশাজনক। কুমিল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু তীব্র নিন্দা জানিয়ে বলেন, সংসদ সদস্য কর্তৃক উপজেলা প্রেস ক্লাবের কমিটি দেওয়া লজ্জাজনক ও রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের ওপর নগ্ন হস্তক্ষেপ। যদি বিষয়টি সঠিক হয়ে থাকে, তাহলে এর তীব্র নিন্দা জানাচ্ছি।’।

তবে নিজের অবস্থান পরিষ্কার করতে গিয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম দাবি করেন, তিনি একটি আংশিক কমিটি গঠন করে দিয়েছেন। তাঁর দাবি, তিনি প্রেস ক্লাবের প্যাডেই এই কমিটি ঘোষণা করেছেন। কেন তিনি একজন জনপ্রতিনিধি হয়ে এমনটি করলেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নিজের নির্বাচনী এলাকা হিসেবে দলের শীর্ষ মহলের সাথে পরামর্শ করেই তিনি এই কমিটি দিয়েছেন। আইনপ্রণেতা হিসেবে দায়িত্ব পালনের শুরুতেই এমন পদক্ষেপ নেওয়া নিয়ে তিনি নিজের যুক্তি তুলে ধরেন। এদিকে নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন চৌধুরীর কাছে এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। প্রেসক্লাব কোনো দলীয় সংগঠন নয়, একজন এমপি হিসেবে প্রেসক্লাবের কমিটি দিতে পারেন কিনা এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার এলাকা হিসেবে আমি কমিটি দিয়েছি।

শেয়ার করুন
শিরোনাম :
সমবায় আন্দোলনকে দুর্নীতিমুক্ত করার আহ্বান রাষ্ট্রপতির অর্থমন্ত্রী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী: জিডিপির হিসাবে গরমিল পাওয়া গেছে ডিএমপি |: আতঙ্ক ছড়াতে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ শুরুর সময়ের চেয়ে শক্তিশালী ইরান হরমুজ প্রণালি খুলতে ইরানের সাথে মধ্যস্থতায় কাতার সঠিক পরিচর্যায় কক্সবাজারে সুপারির রেকর্ড ফলন, অর্থনৈতিক উন্নতির মুখ দেখছেন চাষিরা সাফ চলাকালেই তিন ফুটবলারকে নিউজিল্যান্ড সফরে নিচ্ছে ভারত শ্রীমঙ্গলে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ঢাকা কর অঞ্চল-১৭ এ ৫৫ কর্মী নিয়োগ, আবেদন শুরু ১০ নভেম্বর বিচার বিভাগে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি সবচেয়ে বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী সৌদি আরবের রাজধানী রিয়াদে বিকট বিস্ফোরণের শব্দ শেখ হাসিনা আমার কাছে সাজাপ্রাপ্ত অভিযোগে জড়িত ব্যক্তি: আইনমন্ত্রী ট্রাম্পের চিফ অব স্টাফ হচ্ছেন স্টিফেন মিলার শান্তি বিলাসিতা নয়, সমৃদ্ধ রাষ্ট্রের রক্ষাকবচ: কাতারের প্রধানমন্ত্রী আবারও গ্রাম সরকার ব্যবস্থা চালুর পরিকল্পনা সরকারের ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ, বাসুদেব ইউনিয়ন পুনর্বহালের দাবিতে সাফ চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের টিকিটের মূল্যে ৫০ শতাংশ ছাড় স্পেন শাসিত হবে দেশ থেকেই, ওয়াশিংটন বা মস্কো থেকে নয়: সানচেজ বিএমইউ হাসপাতালে ১,১১৭ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণ, হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে আগুন সমবায় আন্দোলনকে দুর্নীতিমুক্ত করার আহ্বান রাষ্ট্রপতির অর্থমন্ত্রী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী: জিডিপির হিসাবে গরমিল পাওয়া গেছে ডিএমপি |: আতঙ্ক ছড়াতে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ শুরুর সময়ের চেয়ে শক্তিশালী ইরান হরমুজ প্রণালি খুলতে ইরানের সাথে মধ্যস্থতায় কাতার সঠিক পরিচর্যায় কক্সবাজারে সুপারির রেকর্ড ফলন, অর্থনৈতিক উন্নতির মুখ দেখছেন চাষিরা সাফ চলাকালেই তিন ফুটবলারকে নিউজিল্যান্ড সফরে নিচ্ছে ভারত শ্রীমঙ্গলে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ঢাকা কর অঞ্চল-১৭ এ ৫৫ কর্মী নিয়োগ, আবেদন শুরু ১০ নভেম্বর বিচার বিভাগে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি সবচেয়ে বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী সৌদি আরবের রাজধানী রিয়াদে বিকট বিস্ফোরণের শব্দ শেখ হাসিনা আমার কাছে সাজাপ্রাপ্ত অভিযোগে জড়িত ব্যক্তি: আইনমন্ত্রী ট্রাম্পের চিফ অব স্টাফ হচ্ছেন স্টিফেন মিলার শান্তি বিলাসিতা নয়, সমৃদ্ধ রাষ্ট্রের রক্ষাকবচ: কাতারের প্রধানমন্ত্রী আবারও গ্রাম সরকার ব্যবস্থা চালুর পরিকল্পনা সরকারের ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ, বাসুদেব ইউনিয়ন পুনর্বহালের দাবিতে সাফ চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের টিকিটের মূল্যে ৫০ শতাংশ ছাড় স্পেন শাসিত হবে দেশ থেকেই, ওয়াশিংটন বা মস্কো থেকে নয়: সানচেজ বিএমইউ হাসপাতালে ১,১১৭ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণ, হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে আগুন