সত্যজিৎ রায়ের নতুন প্রজেক্টে ফিরছেন সব্যসাচী চক্রবর্তী

প্রকাশ:
Print news

কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়ের সৃষ্টিতে আবারও ফিরছেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। সৌমিত্র চ্যাটার্জির পর দীর্ঘদিন ‘ফেলুদা’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। শারীরিক অসুস্থতা ও বয়সের ভারে সেই আইকনিক চরিত্র থেকে বিরতি নিলেও, সব্যসাচী আবারও যুক্ত হচ্ছেন সন্দীপ রায়ের নির্দেশনায় সত্যজিতের গল্প অবলম্বনে নতুন কোনো কাজ নিয়ে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সত্যজিৎ রায়ের ছোটগল্পগুলো নিয়ে তৈরি হতে যাওয়া এই নতুন প্রজেক্টে প্রধান চরিত্রগুলোর একটিতে দেখা যাবে তাকে। চলতি বছরের শেষ দিকে এর দৃশ্যধারণ শুরু হওয়ার কথা রয়েছে। যদিও প্রজেক্টটি টিভি সিরিজের জন্য তৈরি নাকি অন্য কোনো মাধ্যমের, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। ভারতীয় বাংলা সিনেমার বর্ষীয়ান অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। যদিও বয়স আর শারীরিক অসুস্থতা তাকে চেপে ধরায় এ চরিত্র থেকে নিজেকে সরিয়ে নেন। হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, সত্যজিৎ রায়ের ছোট গল্প অনুকরণে সন্দীপ রায় একাধিক টিভি সিরিজ নির্মাণ করেন; যা দারুণ জনপ্রিয়তা লাভ করেছিল। যদিও এই প্রজেক্ট ছোটপর্দার জন্য নির্মিত হচ্ছে কি না, তা এখনো চূড়ান্ত হয়নি।

সব্যসাচী চক্রবর্তীর বর্ণাঢ্য ক্যারিয়ারের উল্লেখযোগ্য অংশজুড়ে রয়েছে সত্যজিৎ রায়ের গল্প ও চরিত্র। এর আগে ‘সত্যজিতের প্রিয় গল্প’ বা ‘সত্যজিতের গপ্পো’র মতো টিভি সিরিজগুলো দর্শকের কাছে ব্যাপক সমাদৃত হয়েছিল। সবশেষ চলতি বছর ‘অ্যাডভোকেট অচিন্ত্য আইচ’ ফ্রাঞ্চাইজির তৃতীয় কিস্তিতে তাকে আইনজীবী চরিত্রে দেখা গেছে। পেশাদার অভিনয়ে আসার আগে সব্যসাচীর জীবন ছিল বৈচিত্র্যময়। ১৯৫৬ সালের ৮ সেপ্টেম্বর কলকাতায় জন্ম নেওয়া এই অভিনেতা ১৯৭৫ সালে এইচএসসি পাস করেন এবং পরে হংসরাজ কলেজ থেকে বিএসসি ডিগ্রি অর্জন করেন। ১৯৭৮ সালে তিনি দিল্লি থেকে এএমআই পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৮৬ সালে মিঠু চক্রবর্তীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই শিল্পী, যাদের দুই ছেলে গৌরব ও অর্জুন রয়েছে।

১৯৯২ সালে ‘তেরো পার্বন’ ধারাবাহিকের মাধ্যমে ছোটপর্দায় তার অভিনয়ে যাত্রা শুরু হয়। এরপর ‘রুদ্রসেনের ডায়েরি’র মাধ্যমে প্রথমবারের মতো গোয়েন্দা চরিত্রে অভিনয় করেন তিনি, যা পরবর্তী সময়ে তার ক্যারিয়ারের অন্যতম পরিচয় হয়ে ওঠে। তার অভিনীত প্রথম সিনেমা ‘অন্তর্ধান’। দীর্ঘ অভিনয় জীবনে ‘বাক্স রহস্য’, ‘কাকাবাবু হেরে গেলেন’, ‘তিনকাহন’, ‘হেমলক সোসাইটি’, ‘থানা থেকে আসছি’, ‘রয়েল বেঙ্গল রহস্য’, ‘ল্যাবরেটরি’, ‘গোরস্থানে সাবধান’ ও ‘ভূতের ভবিষ্যৎ’-এর মতো বহু স্মরণীয় কাজ উপহার দিয়েছেন। পর্দার অভিনয়ের বাইরে প্রকৃতি ও পরিবেশপ্রেমী সব্যসাচী একজন দক্ষ ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হিসেবেও পরিচিত। নতুন এই প্রজেক্টে সব্যসাচীকে কোন গল্পে দেখা যাবে, তা নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

শেয়ার করুন
শিরোনাম :
আরতি করতে গিয়েই প্রাণ হারালেন রংপুরের অর্চনা গুজব |: মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ, ইশরাকের সৌদি আরবে সামরিক সহায়তা: মিসরের পার্লামেন্টে ভোট স্থগিত আদালতে প্রধান অভিযোগে জড়িত ব্যক্তি আমিনীর স্বীকারোক্তি: সাতক্ষীরায় যুবককে সালমান আগার সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে হারিয়ে পাকিস্তানের শুভসূচনা মেসির জোড়া গোলে আটলান্টার মাঠে দাপুটে জয় মায়ামির জামায়াত |: ইশরাকের পিস্তল উঁচানোর দৃশ্য ত্রাসের রাজত্বের বহিঃপ্রকাশ পিএসসি থেকে পদত্যাগ করলেন দুই সদস্য, রাষ্ট্রপতির অনুমোদন গানের ধ্রুবতারা আইয়ুব বাচ্চু: আজ অষ্টম মৃত্যুবার্ষিকী নিমিষেই মোটরসাইকেল সম্পদ সংক্রান্ত ঘটনায়: সিসিটিভি ফুটেজে শনাক্ত ৬ আগামী ৭ জানুয়ারি শুরু অমর একুশে বইমেলা ২০২৭ ফ্রান্সে অস্থিরতার জন্য অভিবাসনকে দুষলেন ডোনাল্ড ট্রাম্প নিকো পাজের দুর্দান্ত পারফরম্যান্সে জয়ে ফিরল কোমো ঢাকা-ভোলা নৌপথে ডেকযাত্রায় সাশ্রয়ী ভ্রমণ ও মানবিকতার গল্প টানা ছয় ম্যাচ জয়হীন ম্যানচেস্টার ইউনাইটেড গোদাগাড়ীতে মুফতি আমির হামজার মাহফিল স্থগিত যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী নেত্রকোনা শহরে যানজটের কবলে জনজীবন, অটোরিকশার আধিক্যই দায়ি প্রধানমন্ত্রী |: পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে সুন্দর এলাকা গড়া ফ্রান্সে বিক্ষোভ: দেড় হাজার ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত, গ্রেপ্তার ১৮০০ আরতি করতে গিয়েই প্রাণ হারালেন রংপুরের অর্চনা গুজব |: মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ, ইশরাকের সৌদি আরবে সামরিক সহায়তা: মিসরের পার্লামেন্টে ভোট স্থগিত আদালতে প্রধান অভিযোগে জড়িত ব্যক্তি আমিনীর স্বীকারোক্তি: সাতক্ষীরায় যুবককে সালমান আগার সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে হারিয়ে পাকিস্তানের শুভসূচনা মেসির জোড়া গোলে আটলান্টার মাঠে দাপুটে জয় মায়ামির জামায়াত |: ইশরাকের পিস্তল উঁচানোর দৃশ্য ত্রাসের রাজত্বের বহিঃপ্রকাশ পিএসসি থেকে পদত্যাগ করলেন দুই সদস্য, রাষ্ট্রপতির অনুমোদন গানের ধ্রুবতারা আইয়ুব বাচ্চু: আজ অষ্টম মৃত্যুবার্ষিকী নিমিষেই মোটরসাইকেল সম্পদ সংক্রান্ত ঘটনায়: সিসিটিভি ফুটেজে শনাক্ত ৬ আগামী ৭ জানুয়ারি শুরু অমর একুশে বইমেলা ২০২৭ ফ্রান্সে অস্থিরতার জন্য অভিবাসনকে দুষলেন ডোনাল্ড ট্রাম্প নিকো পাজের দুর্দান্ত পারফরম্যান্সে জয়ে ফিরল কোমো ঢাকা-ভোলা নৌপথে ডেকযাত্রায় সাশ্রয়ী ভ্রমণ ও মানবিকতার গল্প টানা ছয় ম্যাচ জয়হীন ম্যানচেস্টার ইউনাইটেড গোদাগাড়ীতে মুফতি আমির হামজার মাহফিল স্থগিত যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী নেত্রকোনা শহরে যানজটের কবলে জনজীবন, অটোরিকশার আধিক্যই দায়ি প্রধানমন্ত্রী |: পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে সুন্দর এলাকা গড়া ফ্রান্সে বিক্ষোভ: দেড় হাজার ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত, গ্রেপ্তার ১৮০০