বিয়ের প্রস্তাব আমিই দিয়েছিলাম, টানা এক বছর লেগেছে: রাশমিকা

প্রকাশ:
Print news

ভারতীয় সিনেমার জনপ্রিয় তারকা জুটি বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানা দীর্ঘদিনের গোপনীয়তা ও নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত ২৬ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। দীর্ঘ অপেক্ষা ও নানা নাটকীয়তার পর গত ২৬ ফেব্রুয়ারি সাতপাকে বাঁধা পড়েন এই যুগল।

তাদের এই বিয়েতে ছিল রাজকীয় আমেজ ও কড়া গোপনীয়তা, যেখানে তেলেগু আচার ও কর্ণাটকের ঐতিহ্যবাহী কোডাভা রীতির সংমিশ্রণ দেখা গেছে। অনুষ্ঠানটির প্রমো প্রকাশ্যের আসার পর, তা নিয়ে চলছে চর্চা। কর্ণাটকের কোডাগু অঞ্চলের এই ঐতিহ্যে পোশাক, সংগীত ও আচার-অনুষ্ঠানে থাকে আলাদা বৈশিষ্ট্য।

বিয়ের সময় কনের পারিবারিক শিকড়কে সম্মান জানিয়ে তাদের ঐতিহ্যবাহী পোশাক ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।

বিয়ের পর করন জোহরের জনপ্রিয় টকশো ‘কফি উইথ করন’-এ অতিথি হিসেবে উপস্থিত হয়ে নিজেদের সম্পর্কের নানান অজানা তথ্য শেয়ার করেছেন এই দম্পতি। অনুষ্ঠানের প্রকাশিত প্রমোতে করন জোহর এই জুটিকে ‘ব্লকবাস্টার কাপল’ হিসেবে অভিহিত করেন। আলোচনায় বিয়ের প্রস্তাব প্রসঙ্গে রাশমিকা অকপটে জানান, তিনিই প্রথম বিয়ের প্রসঙ্গটি তুলেছিলেন। রাশমিকার কথায়, তিনি বিজয়কে সরাসরি বলেছিলেন, ‘চলো, বিয়ে করে ফেলি।’

জবাবে বিজয় তাকে বলেছিলেন, ‘ঠিক আছে, তুমি আমাকে একশবার জিজ্ঞাসা করো।’ রাশমিকা জানান, তিনি টানা এক বছর বিজয়কে বিয়ের কথা বলেছিলেন। এমন অদ্ভুত অভিজ্ঞতার কথা শুনে করন জোহর অবাক হয়ে পুনরায় জানতে চাইলে রাশমিকা তার কথার সত্যতা নিশ্চিত করেন। তবে বিজয় মজা করে পাল্টা মন্তব্য করেন, ‘আমি এতটা বদমাইশ নই।’ এর আগে কখনো প্রেম-বিয়ের গল্প প্রকাশ করেননি বিজয়-রাশমিকা। কোভাডা রীতি মেনে বিয়ের দ্বিতীয়পর্ব সম্পন্ন করেন রাশমিকা-বিজয়।

অনুষ্ঠানের এক পর্যায়ে বিবাহিত জীবন নিয়ে মজার ছলে বিজয় বলেন, বিয়ের ১০১ নম্বর নিয়ম হলো—সবসময় স্ত্রীর কথায় সম্মতি দেওয়া। বিজয়ের এই মন্তব্যে রাশমিকা লজ্জায় রাঙা হয়ে ওঠেন। এছাড়া অভিনয়ের রসায়ন নিয়ে কথা বলার সময় যখন রাশমিকাকে তার সহ-অভিনেতা আল্লু অর্জুন বা অন্যদের মধ্যে একজনকে বেছে নিতে বলা হয়, তখন বিজয় কিছু বলার আগেই রাশমিকা চটজলদি উত্তর দেন, ‘কেউ না।’

২০১৮ সালে ‘গীতা গোবিন্দম’ সিনেমার মাধ্যমে প্রথমবার জুটি বেঁধে পর্দায় আসেন বিজয় ও রাশমিকা। পরবর্তীতে ২০১৯ সালে ‘ডিয়ার কমরেড’ সিনেমায় তাদের আবারও একসঙ্গে দেখা যায়। এই সময় থেকেই মূলত তাদের প্রেমের গুঞ্জন ছড়াতে শুরু করে। যদিও দীর্ঘ সময় ধরে তারা নিজেদের সম্পর্ককে কেবল ‘বন্ধুত্ব’ হিসেবে দাবি করে আসছিলেন।

পর্দার বাইরের এই রসায়ন ছাড়াও জিমে যাওয়া কিংবা চুপিচুপি শহর ছেড়ে ছুটি কাটানোর মতো ঘটনাগুলোতে অনুরাগীদের ব্যাপক আগ্রহ ছিল। এখন বিয়ের পর তাদের সম্পর্কের রসায়ন ও রসিকতা অনুষ্ঠানের প্রমোতেই দর্শকদের নজর কেড়েছে। সবকিছু মিলিয়ে আয়োজনটি ছিল রূপকথার গল্পের মতো। এরপর প্রমোতে অন্য অভিনয়শিল্পীদের সঙ্গে তাদের পর্দার রসায়ন নিয়েও মজার কথোপকথন হয়।

শেয়ার করুন
শিরোনাম :
কক্সবাজার থেকে নিখোঁজ তিন স্কুলছাত্রী উদ্ধার স্বাস্থ্য অধিদপ্তরের ১১-২০তম গ্রেডে নিয়োগের অগ্রগতি জানতে চাইল মন্ত্রণালয় বিয়ের প্রস্তাব আমিই দিয়েছিলাম, টানা এক বছর লেগেছে: রাশমিকা যাত্রাবাড়ীর হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার আনিসুল ও পলক দুর্গাপূজার মূল দর্শন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো: রাষ্ট্রপতি সৌদির প্রতিরক্ষায় সেনা পাঠাতে পার্লামেন্টের অনুমোদন চাইছেন সিসি কেন ঢাকায় যাত্রা বিরতি করলেন ফিফা প্রধান ইনফান্তিনো? হাটিকুমরুল ইন্টারচেঞ্জ: ডিসেম্বরে কি মিলবে উত্তরবঙ্গের যানজট থেকে মুক্তি? বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার কক্সবাজার রিসোর্টে অগ্নিকাণ্ড পূজায় নিজের দোষ দেখার আহ্বান জানালেন আবির চ্যাটার্জি এনআরবি ব্যাংকে কর্মী নিয়োগ, আবেদনের শেষ সময় ২২ অক্টোবর পিস্তল হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, তদন্তে ডিএমপি ইয়েমেন সীমান্তে সৌদি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২ পাইলট ২০৩০ সালেই প্রেসিডেন্সির মেয়াদ শেষ হবে: সিসি জিম্বাবুয়ে এখন আর ‘সহজ শিকার’ নয় ১০ দলের সুপার লীগ: বাফুফের সাথে বিএসপির প্রাথমিক সমঝোতা সবার আগে দেশ নয়, বিএনপি এখন নিজেদের নিয়ে ব্যস্ত বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে শেষ মুহূর্তের পরিবর্তন সশস্ত্র বাহিনীকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে কাজ করছে সরকার কক্সবাজার থেকে নিখোঁজ তিন স্কুলছাত্রী উদ্ধার স্বাস্থ্য অধিদপ্তরের ১১-২০তম গ্রেডে নিয়োগের অগ্রগতি জানতে চাইল মন্ত্রণালয় বিয়ের প্রস্তাব আমিই দিয়েছিলাম, টানা এক বছর লেগেছে: রাশমিকা যাত্রাবাড়ীর হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার আনিসুল ও পলক দুর্গাপূজার মূল দর্শন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো: রাষ্ট্রপতি সৌদির প্রতিরক্ষায় সেনা পাঠাতে পার্লামেন্টের অনুমোদন চাইছেন সিসি কেন ঢাকায় যাত্রা বিরতি করলেন ফিফা প্রধান ইনফান্তিনো? হাটিকুমরুল ইন্টারচেঞ্জ: ডিসেম্বরে কি মিলবে উত্তরবঙ্গের যানজট থেকে মুক্তি? বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার কক্সবাজার রিসোর্টে অগ্নিকাণ্ড পূজায় নিজের দোষ দেখার আহ্বান জানালেন আবির চ্যাটার্জি এনআরবি ব্যাংকে কর্মী নিয়োগ, আবেদনের শেষ সময় ২২ অক্টোবর পিস্তল হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, তদন্তে ডিএমপি ইয়েমেন সীমান্তে সৌদি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২ পাইলট ২০৩০ সালেই প্রেসিডেন্সির মেয়াদ শেষ হবে: সিসি জিম্বাবুয়ে এখন আর ‘সহজ শিকার’ নয় ১০ দলের সুপার লীগ: বাফুফের সাথে বিএসপির প্রাথমিক সমঝোতা সবার আগে দেশ নয়, বিএনপি এখন নিজেদের নিয়ে ব্যস্ত বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে শেষ মুহূর্তের পরিবর্তন সশস্ত্র বাহিনীকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে কাজ করছে সরকার