সেঞ্চুরিয়ন টেস্টে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ৩ উইকেটে ২২৮ রান সংগ্রহ করেছে। আগের দিনের ১ উইকেটে ৮৮ রান নিয়ে খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। আগের দিন ৪৬ রানে অপরাজিত থাকা মার্কাস অ্যাকারম্যান ৬১ বলে ক্যারিয়ারের ফিফটি পূর্ণ করেন।
পানি পানের বিরতির আগে সৈয়দ খালেদ আহমেদের বলে জুবাইর হামজা আউট হন। তবে এরপর টনি ডি জর্জিকে নিয়ে অ্যাকারম্যান বড় জুটি গড়ে দলকে এগিয়ে নেন। ওয়ানডে মেজাজে ব্যাট চালিয়ে ১৭ চার ও ১ ছক্কায় সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। লাঞ্চের ঠিক আগে শরীফুল ইসলাম তাকে সাজঘরে ফেরান।






