সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চালকসহ চার বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে তায়েফের আল-খুরমা মহাসড়কে দ্রুতগতির একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা দেশে ফেরার উদ্দেশ্যে জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশি দূতাবাস ও নিহতের স্বজনদের তথ্য অনুযায়ী, তাদের সবার বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়। এদের মধ্যে দুজনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। তারা হলেন কানাইঘাটের দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের লামার তালুক গ্রামের আব্দুল করিম ও খালিদ আহমদ।






