ইয়েমেনে হুতি বিদ্রোহীদের সাথে চলমান সংঘাতের কারণে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে আটকে পড়ে আকামার মেয়াদ শেষ হওয়া বাংলাদেশি কর্মীরা পুনরায় সৌদি আরবে প্রবেশের সুযোগ পাবেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, এই কর্মীরা সৌদি আরবে পৌঁছাতে পারলে ইলেকট্রনিক সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবে তাদের এন্ট্রি সম্পন্ন হবে এবং তারা দেশটিতে প্রবেশের অনুমতি পাবেন। সোমবার রাজধানীর ইস্কাটন রোডের বিয়াম ফাউন্ডেশন অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
অনুষ্ঠানে রিক্রুটিং এজেন্সিগুলোর উদ্দেশে মন্ত্রী বলেন, সরকার ও রিক্রুটিং এজেন্সিগুলো সম্মিলিতভাবে কাজ করলে জনশক্তি রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জন সহজ হবে। তিনি অভিবাসন ব্যয় হ্রাসের ওপর জোর দিয়ে বলেন, যেখানে ৩ লাখ টাকায় বিদেশ যাওয়া সম্ভব, সেখানে ৭-৮ লাখ টাকা নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি ব্যবসায়ীদের হালাল উপায়ে অর্থ উপার্জনের আহ্বান জানান যাতে কর্মীদের অতিরিক্ত অর্থ জোগাতে গিয়ে দীর্ঘ সময় নষ্ট না হয়। ব্যবসা হালাল উপায়ে পরিচালনা করুন এবং কর্মীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় থেকে বিরত থাকুন, যাতে সেই অর্থ তুলতে তুলতেই কর্মীদের সময় পার না হয়ে যায়।’।
প্রবাসী কল্যাণ মন্ত্রী আরও জানান, বিদেশ গমনেচ্ছু কর্মীদের প্রক্রিয়া সহজ করতে এবং ভিসার বৈধতা দ্রুত যাচাইয়ের জন্য বিএমইটিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের কাজ চলছে। এছাড়া কর্মীদের যেকোনো অভিযোগ নিষ্পত্তির জন্য উন্মুক্ত ই-মেইল সেবা চালুর বিষয়টিও প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে। মন্ত্রী গন্তব্য দেশের আইনকানুন যথাযথভাবে পালনের জন্য কর্মীদের উদ্বুদ্ধ করতে রিক্রুটিং এজেন্সিগুলোর প্রতি আহ্বান জানান। মন্ত্রী গন্তব্য দেশের আইনকানুন যথাযথভাবে মেনে চলার ওপর গুরুত্ব আরোপ করেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় প্রচার-প্রচারণায় সরকারের পাশাপাশি রিক্রুটিং এজেন্সিগুলোকে এগিয়ে আসতে আহ্বান জানান। পাশাপাশি যে কোনো দ্বিপক্ষীয় সমস্যা যৌথ আলোচনার মাধ্যমে সমাধানের প্রত্যাশা ব্যক্ত করে এজেন্সিগুলোকে অভিবাসন খরচ কমানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর সৌদি আরবে কারাবন্দি বাংলাদেশিদের আগামী রমজান মাসে বিশেষ ক্ষমার আওতায় আনার জন্য সৌদি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া জানান, নিজ দেশের নাগরিকদের পর সৌদি আরবে সবচেয়ে বেশি বাংলাদেশি কর্মীরা বাস করেন এবং উভয় দেশের মধ্যকার শ্রম খাতের সুসম্পর্ক আগামীতে আরও জোরদার হবে।
মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদের সভাপতিত্বে আয়োজিত এই সভায় বিএমইটির মহাপরিচালক জামিল আহমেদ, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. আসাদুজ্জামান ও বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভার শেষ পর্যায়ে রিক্রুটিং এজেন্সিগুলোর প্রতিনিধিরা তাকামুল পরীক্ষা সহজীকরণ, ফি কমানো, বিএমইটির ম্যানপাওয়ার সংক্রান্ত জটিলতা দূরীকরণ এবং এজেন্সিগুলোর কার্যক্রম আরও গতিশীল করার দাবি জানান।






