কাতারের বাংলাদেশ স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

প্রকাশ:
Print news

কাতারের বাংলাদেশ এমএইচএম স্কুল অ্যান্ড কলেজে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের গৌরবময় ইতিহাস, ঐতিহ্য এবং জাতীয় চেতনার বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের মধ্যে ছিল ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান এবং প্রাণবন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানের প্রথম পর্বের কার্যক্রম শুরু হয় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে, যা পাঠ করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী মো. সাদ বিন তাফসির। এরপর প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ আহমদ হোসাইনের সভাপতিত্বে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। অধ্যক্ষ শিক্ষার্থীদের সামনে দিবসটির ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন। সকালের এই অধিবেশনে শিক্ষার্থীদের জন্য আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার পর্বটি সম্পন্ন হয়।

দ্বিতীয় পর্বে সকাল ১১টায় স্কুল মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সরদার ইশতিয়াক আহমদ এবং মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাসান মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য আব্দুল মতিন পাটোয়ারী, বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম, এ কে এম আমিনুল হক, মো. মাহমুদুল হাসান, অভিভাবক-শিক্ষক সংগঠনের প্রতিনিধি প্রকৌশলী মো. শফিকুল ইসলাম মোরাদ এবং কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ আবু সাঈদ।

আলোচনা সভায় বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনাপ্রবাহ এবং সিপাহী-জনতার বিপ্লবের তাৎপর্য নিয়ে বিস্তারিত আলোকপাত করেন। তাঁরা উল্লেখ করেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষায় ৭ নভেম্বরের সিপাহী-জনতার সম্মিলিত ভূমিকা একটি মাইলফলক। তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে আনার ঘটনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন ধারার সূচনা করেছিল। পরবর্তীতে তাঁর নেতৃত্বেই বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন এবং উন্নয়নমুখী রাজনৈতিক অগ্রযাত্রা শুরু হয়। বক্তারা জোর দিয়ে বলেন, জাতীয় ঐক্য ও দেশপ্রেমের এই চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে বাংলাদেশ তথ্য মন্ত্রণালয়ের পরিবেশনায় দুটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়া আমন্ত্রিত অতিথি ও অধ্যক্ষ বিভিন্ন প্রতিযোগিতায় জয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানের শেষ অংশে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। এসময় সহকারী অধ্যাপক মো. জুলফিকার আজাদ দিবসটির গুরুত্ব তুলে ধরে একটি স্বরচিত কবিতা পাঠ করেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্কুলের বিজিএস শিক্ষক মো. তাফসির উদ্দিন। প্রবাসের মাটিতে এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের কাছে জাতীয় চেতনা ও দেশপ্রেমের মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার একটি তাৎপর্যপূর্ণ প্রয়াস হিসেবে বিবেচিত হয়েছে।

শেয়ার করুন
শিরোনাম :
কাতারের বাংলাদেশ স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন খুলনার অপরাধ জগতে ৯ গ্যাংয়ের প্রভাব, বাড়ছে সহিংস ঘটনা বিবাহবিচ্ছেদের গুঞ্জন নিয়ে মুখ খুললেন বাহুবলীর শিবগামী রম্যা নিউজিল্যান্ডে সাত বছরের খরা কাটিয়ে সিরিজ জিতল ভারত হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে অচল তেলবাহী জাহাজ টিএমএসএসে ১০০০ জনের চাকরির সুযোগ, ৩টি উৎসব ভাতাসহ আকর্ষণীয় বেতন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো ১১ আসামিকে ফতুল্লায় মাদ্রাসায় আগুন: আইসিইউ থেকে বেডে ফিরলেন আরও দুই শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে ফ্লাইট বিপর্যয় অব্যাহত, স্বাভাবিক হতে পারে আজ পোশাকশ্রমিকদের নতুন মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত এনভিডিয়ার সিইও পদে ফেরার পরিকল্পনা জেনসেন হুয়াংয়ের কাতারের বিলাসবহুল ইয়টের চাহিদা বাড়ছে ২৫ শতাংশ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তৃতীয় রণতরি, পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের দক্ষিণ চীন সাগরের আচরণবিধি নিয়ে ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ আসিয়ান সাফে ব্যর্থতায় কাঠগড়ায় কোচিং স্টাফ ও ভুল পরিকল্পনা প্রতিবেশীদের কাছে ক্ষমা চাইলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে নিয়োগ, স্নাতক পাসেই মিলবে অফিসার পদ বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমল, উদ্বেগের কেন্দ্রে হরমুজ প্রণালি খুলনায় সিটি করপোরেশন ভবনে দুর্বৃত্তের পেট্রলবোমা নিক্ষেপ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কাতারের বাংলাদেশ স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন খুলনার অপরাধ জগতে ৯ গ্যাংয়ের প্রভাব, বাড়ছে সহিংস ঘটনা বিবাহবিচ্ছেদের গুঞ্জন নিয়ে মুখ খুললেন বাহুবলীর শিবগামী রম্যা নিউজিল্যান্ডে সাত বছরের খরা কাটিয়ে সিরিজ জিতল ভারত হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে অচল তেলবাহী জাহাজ টিএমএসএসে ১০০০ জনের চাকরির সুযোগ, ৩টি উৎসব ভাতাসহ আকর্ষণীয় বেতন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো ১১ আসামিকে ফতুল্লায় মাদ্রাসায় আগুন: আইসিইউ থেকে বেডে ফিরলেন আরও দুই শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে ফ্লাইট বিপর্যয় অব্যাহত, স্বাভাবিক হতে পারে আজ পোশাকশ্রমিকদের নতুন মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত এনভিডিয়ার সিইও পদে ফেরার পরিকল্পনা জেনসেন হুয়াংয়ের কাতারের বিলাসবহুল ইয়টের চাহিদা বাড়ছে ২৫ শতাংশ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তৃতীয় রণতরি, পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের দক্ষিণ চীন সাগরের আচরণবিধি নিয়ে ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ আসিয়ান সাফে ব্যর্থতায় কাঠগড়ায় কোচিং স্টাফ ও ভুল পরিকল্পনা প্রতিবেশীদের কাছে ক্ষমা চাইলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে নিয়োগ, স্নাতক পাসেই মিলবে অফিসার পদ বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমল, উদ্বেগের কেন্দ্রে হরমুজ প্রণালি খুলনায় সিটি করপোরেশন ভবনে দুর্বৃত্তের পেট্রলবোমা নিক্ষেপ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ