আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ফিরতে পারবেন প্রবাসীরা: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রকাশ:
Print news

যুদ্ধের কারণে ফ্লাইট বিপর্যয়ে পড়ে নির্ধারিত সময়ে সৌদি আরবে পৌঁছাতে না পারা এবং এর মধ্যে আকামার মেয়াদ শেষ হয়ে যাওয়া বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর দিলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। সোমবার রাজধানীর নিউ ইস্কাটনের বিয়াম ফাউন্ডেশন অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় মন্ত্রী জানান, সৌদি আরবে পৌঁছানোর পর এসব কর্মীর প্রবেশের প্রক্রিয়াটি ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে। সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর নিউ ইস্কাটনের বিয়াম ফাউন্ডেশন অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

অনুষ্ঠানে রিক্রুটিং এজেন্সিগুলোর প্রতি কড়া বার্তা দিয়ে মন্ত্রী বলেন, সরকার ও সংশ্লিষ্ট এজেন্সির সমন্বিত উদ্যোগ ছাড়া জনশক্তি রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জন কঠিন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, যে ক্ষেত্রে বিদেশে যাওয়ার সরকারি খরচ তিন লাখ টাকা নির্ধারিত, সেখানে সাত থেকে আট লাখ টাকা নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অতিরিক্ত অভিবাসন ব্যয় পরিশোধ করতে গিয়ে কর্মীদের জীবনের মূল্যবান সময় নষ্ট হওয়ার বিষয়টি অত্যন্ত উদ্বেগের বলে মন্তব্য করেন তিনি। রিক্রুটিং এজেন্সিগুলোকে বৈধ উপায়ে ব্যবসা পরিচালনার পাশাপাশি কর্মীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় বন্ধ করতে হবে।

প্রবাসী কর্মীদের ভোগান্তি কমাতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে (বিএমইটি) আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে ভিসার বৈধতা দ্রুত যাচাই এবং বিদেশগামী কর্মীদের প্রক্রিয়া সহজ করার কাজ চলছে। এ ছাড়া বিভিন্ন অভিযোগ নিষ্পত্তির জন্য উন্মুক্ত ইমেইল সেবা চালু ও এর প্রচার বাড়ানোর কার্যক্রমও চলমান রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক এবং বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী নুরুল হক সৌদি আরবে কারাবন্দি বাংলাদেশিদের আগামী পবিত্র রমজানে বিশেষ ক্ষমার আওতায় আনার জন্য সৌদি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। পাশাপাশি দুই দেশের দ্বিপক্ষীয় শ্রম সংক্রান্ত যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের ওপর গুরুত্বারোপ করেন তিনি। গন্তব্য দেশের আইন ও বিধিবিধান মেনে চলার ওপর গুরুত্ব দিয়ে আরিফুল হক চৌধুরী বলেন, কর্মীদের মধ্যে সচেতনতা বাড়াতে সরকারের পাশাপাশি রিক্রুটিং এজেন্সিগুলোকেও প্রয়োজনীয় প্রচার-প্রচারণায় অংশ নিতে হবে।

বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া বলেন, সৌদি আরবে নিজ দেশের নাগরিকদের পরেই বাংলাদেশি কর্মীদের অবস্থান। দুই দেশের দীর্ঘদিনের সুসম্পর্ক আগামীতে শ্রম বাজারের পরিধি আরও সম্প্রসারণে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ। এ ছাড়া বিএমইটির মহাপরিচালক জামিল আহমেদ, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. আসাদুজ্জামান এবং বোয়েসেল ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় রিক্রুটিং এজেন্সিগুলোর প্রতিনিধিরা তাকামুল পরীক্ষার ফি কমানো, পরীক্ষার প্রক্রিয়া সহজতর করা এবং বিএমইটির বিভিন্ন দাপ্তরিক জটিলতা নিরসনের দাবি জানান।

শেয়ার করুন
শিরোনাম :
‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের সুনির্দিষ্ট ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর হত্যার হুমকির অভিযোগে তানজিন তিশার বিরুদ্ধে মামলা, সমন জারি হারিসের তাগিদে রিভিউ নিয়ে শাদাবের সেঞ্চুরি ও অবিশ্বাস্য জয় আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ফিরতে পারবেন প্রবাসীরা: প্রবাসীকল্যাণ মন্ত্রী চতুর্থ মেয়াদে লুলার সামনে যে ৫ বড় অর্থনৈতিক চ্যালেঞ্জ বিজয়: বিয়ে ঘিরে ট্রল, রাশমিকাকে নিয়ে সুখে আছেন এশিয়া কাপ আর্চারির দুই ফাইনালে বাংলাদেশ লালমনিরহাটে ভারতীয় বাঘের আক্রমণে আহত তিন, আতঙ্কে গ্রামবাসী ঢাকা কর অঞ্চল-৬ এ ৪১ পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি করল আইন মন্ত্রণালয় গজনির নায়িকা অসিন এখন কোথায়, কেমন আছেন তিনি? টোকিওতে তারো আসোর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক ইরানের সঙ্গে বৈঠকে বসছে সৌদি, তুরস্ক ও পাকিস্তান জাপানের সাথে অর্থনৈতিক অংশীদারত্ব আরও জোরদারে গুরুত্ব প্রধানমন্ত্রীর সার্বিয়ায় ছাত্র আন্দোলনের কাছে হার মানলেন প্রেসিডেন্ট ভুচ্চি সাফ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের ২৮ সদস্যের দলে নতুন মুখ রোনান-মাহি সিইসি জ্ঞানেশকে সরাতে ‘জনতার অভিশংসন’ ডাক ইন্ডিয়া জোটের মক্কায় দুই বাংলাদেশির দণ্ড নিয়ে সৌদির কাছে জবাব চেয়েছে ঢাকা সৌদিতে হুতি হামলার জেরে ১৪৪ ফ্লাইট বাতিল ও স্থগিত সৃজনশীল শিল্পকে অর্থনীতির মূলধারায় নিতে চায় সরকার: অর্থমন্ত্রী ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের সুনির্দিষ্ট ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর হত্যার হুমকির অভিযোগে তানজিন তিশার বিরুদ্ধে মামলা, সমন জারি হারিসের তাগিদে রিভিউ নিয়ে শাদাবের সেঞ্চুরি ও অবিশ্বাস্য জয় আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ফিরতে পারবেন প্রবাসীরা: প্রবাসীকল্যাণ মন্ত্রী চতুর্থ মেয়াদে লুলার সামনে যে ৫ বড় অর্থনৈতিক চ্যালেঞ্জ বিজয়: বিয়ে ঘিরে ট্রল, রাশমিকাকে নিয়ে সুখে আছেন এশিয়া কাপ আর্চারির দুই ফাইনালে বাংলাদেশ লালমনিরহাটে ভারতীয় বাঘের আক্রমণে আহত তিন, আতঙ্কে গ্রামবাসী ঢাকা কর অঞ্চল-৬ এ ৪১ পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি করল আইন মন্ত্রণালয় গজনির নায়িকা অসিন এখন কোথায়, কেমন আছেন তিনি? টোকিওতে তারো আসোর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক ইরানের সঙ্গে বৈঠকে বসছে সৌদি, তুরস্ক ও পাকিস্তান জাপানের সাথে অর্থনৈতিক অংশীদারত্ব আরও জোরদারে গুরুত্ব প্রধানমন্ত্রীর সার্বিয়ায় ছাত্র আন্দোলনের কাছে হার মানলেন প্রেসিডেন্ট ভুচ্চি সাফ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের ২৮ সদস্যের দলে নতুন মুখ রোনান-মাহি সিইসি জ্ঞানেশকে সরাতে ‘জনতার অভিশংসন’ ডাক ইন্ডিয়া জোটের মক্কায় দুই বাংলাদেশির দণ্ড নিয়ে সৌদির কাছে জবাব চেয়েছে ঢাকা সৌদিতে হুতি হামলার জেরে ১৪৪ ফ্লাইট বাতিল ও স্থগিত সৃজনশীল শিল্পকে অর্থনীতির মূলধারায় নিতে চায় সরকার: অর্থমন্ত্রী