খাবারের মান নিয়ে অভিযোগ: গ্রাহকদের প্রতি ঘরোয়া রেস্টুরেন্টের অনুরোধ

প্রকাশ:
Print news

কাতারে প্রবাসী বাংলাদেশিদের কাছে অতি পরিচিত একটি নাম হলো ঘরোয়া রেস্টুরেন্ট। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই প্রতিষ্ঠানের খাবারের মান নিয়ে কিছু গ্রাহক অভিযোগ তুলেছেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ একটি বিবৃতি দিয়েছেন, যেখানে তারা নিজেদের অবস্থান পরিষ্কার করার পাশাপাশি প্রবাসী গ্রাহকদের কাছে বিশেষ অনুরোধ জানিয়েছেন। কাতারে অন্যতম পরিচিত বাংলাদেশি রেস্তোরাঁ ঘরোয় রেস্টুরেন্ট। আমাদের পক্ষ থেকে একটি অনুরোধ—প্রথমে আমাদের জানান, আমাদের বক্তব্য শোনার সুযোগ দিন। আপনারাই আমাদের শক্তি, আপনারাই আমাদের পথপ্রদর্শক।

বিবৃতিতে বলা হয়েছে, বর্তমানের প্রতিকূল ব্যবসায়িক চ্যালেঞ্জের মধ্যে গ্রাহকদের মতামতকে তারা সব সময় সম্মান করেন। বর্তমান সময়ে কাতারের ব্যবসা-বাণিজ্য নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে।

কোনো বিষয়ে ভুল-ত্রুটি থাকলে তা থেকে শিক্ষা নিয়ে সেবার মান উন্নয়নের চেষ্টাও তারা করেন। তবে কর্তৃপক্ষের প্রশ্ন হলো, কোনো অসন্তোষ থাকলে তা সরাসরি কর্তৃপক্ষকে না জানিয়ে কেন সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিসহ পোস্ট দিয়ে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করা হচ্ছে? তারা মনে করেন, এটি কতটা যুক্তিসংগত, তা গ্রাহকদেরই বিবেচনা করা উচিত। এমন পরিস্থিতিতে কোনো প্রতিষ্ঠানের ভালো-মন্দ নিয়ে আলোচনা, সমালোচনা ও পরামর্শ অবশ্যই হতে পারে।

কর্তৃপক্ষের ভাষ্যমতে, কোনো অভিযোগ থাকলে আগে তাদের জানানোর সুযোগ দেওয়া হোক। যদি সমস্যার সমাধান করতে তারা ব্যর্থ হয়, তখন গ্রাহকরা তাদের ইচ্ছামতো পরবর্তী পদক্ষেপ নিতে পারেন। তারা নিজেদের অবস্থান ব্যাখ্যা করার মতো একটি সৌজন্যমূলক সুযোগ আশা করেন। একজন মুমিন ও শুভাকাঙ্ক্ষী হিসেবে পারস্পরিক সম্মান ও ন্যায়বিচারের মানসিকতা প্রত্যাশা করে কর্তৃপক্ষ জানায়, তারা অভিযোগ বা সমালোচনাকে গুরুত্বের সাথেই বিবেচনা করতে চান। বাংলাদেশি ভাই হিসেবে আমরা আপনাদের কাছ থেকে নিশ্চয়ই এতটুকু সহযোগিতা ও সহমর্মিতা প্রত্যাশা করি।

দীর্ঘ আট বছর ধরে ঘরোয়া রেস্টুরেন্ট কাতার প্রবাসীদের সেবায় কাজ করে যাচ্ছে। এটি গড়ে ওঠার পেছনে রয়েছে অগণিত মানুষের কঠোর পরিশ্রম, স্বপ্ন ও কর্মসংস্থান। কর্তৃপক্ষ জানিয়েছে, কেউ কি ইচ্ছে করে নিজের ব্যবসার ক্ষতি করতে চায়? কিছু মানুষের নেতিবাচক প্রচারণার ফলে সমস্যার সমাধানের চেয়ে প্রতিষ্ঠানের ক্ষতির আশঙ্কাই বেশি তৈরি হচ্ছে, যা তাদের জন্য দুঃখজনক।

গঠনমূলক সমালোচনাকে তারা কখনো ভয় পান না বরং সত্যের ভিত্তিতে আলোচনাকে স্বাগত জানান। কর্তৃপক্ষ স্পষ্ট করেছে যে, তাদের উদ্দেশ্য কাউকে ছোট করা বা বিরোধ তৈরি করা নয়। বরং তারা চান, কোনো সিদ্ধান্তে আসার আগে ঘটনার পূর্ণাঙ্গ প্রেক্ষাপট যাচাই করা হোক। ভুল হলে তা সংশোধনের সুযোগ দেওয়া উচিত এবং উভয় পক্ষের কথা শুনে ন্যায়সংগত অবস্থান গ্রহণ করা প্রয়োজন।

সবশেষে তারা মনে করিয়ে দিয়েছেন যে, একটি প্রতিষ্ঠানের সঙ্গে শুধু মালিকের স্বপ্ন নয়, বরং বহু মানুষের জীবিকা ও তাদের পরিবারের ভবিষ্যৎ জড়িয়ে থাকে। একে অপরের প্রতিপক্ষ না হয়ে সহযোগী হওয়ার আহ্বান জানিয়ে কর্তৃপক্ষ প্রবাসীদের ভালোবাসা ও বিশ্বাসের ওপর ভরসা রেখে সামনে এগিয়ে যাওয়ার আশা ব্যক্ত করেছেন। তাদের লক্ষ্য, সবার সহযোগিতায় ঘরোয়া রেস্টুরেন্টকে আরও মানসম্মত করে গড়ে তোলা।

শেয়ার করুন
শিরোনাম :
বিরোধীদের: দুর্গা বিসর্জনে শুধু সনাতনীদের প্রতিমা ছোঁয়ার নির্দেশ না ফেরার দেশে কবি ও সাংবাদিক রথো রাফি খাবারের মান নিয়ে অভিযোগ: গ্রাহকদের প্রতি ঘরোয়া রেস্টুরেন্টের অনুরোধ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ স্নাতক পাসে ব্র্যাক ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে ইংল্যান্ডের ৪২৯ রান ডিঙিয়ে শ্রীলঙ্কার ইতিহাস গড়া জয় যুবলীগ নেতা সন্দেহে আটক ব্যক্তি জামায়াত কর্মী দাম্মাম ও রিয়াদে বিমানের ফ্লাইট ফের স্থগিত হুতি হামলার শঙ্কায় সৌদি থেকে মার্কিন কূটনীতিকদের সরানোর নির্দেশ কাতারে নীতি লঙ্ঘনে রিক্রুটমেন্ট এজেন্সির লাইসেন্স বাতিল সাইবার সতর্কতায় বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ নেশনস ট্রফির ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ বরুড়ায় পাগলা কুকুরের কামড়ে ২৫ জন আহত পিকেএসএফে চুক্তিভিত্তিক নিয়োগ, বেতন ২ লাখ ৩০ হাজার টাকা সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ একাধিক স্থাপনায় হুথিদের হামলার দাবি প্রধানমন্ত্রীর জাপান সফর: টোকিওতে থাকছেন না রাষ্ট্রদূত ২০২৭ সালের বাজেট খসড়া অনুমোদন করল কাতার মন্ত্রিসভা হেফাজতের সহায়তায় কওমিভিত্তিক ৭ দলের ঐক্যের সিদ্ধান্ত অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে অভিযোগে জড়িত ব্যক্তি বোলার আলিস বরিশালের বানারীপাড়ায় সেফটি ট্যাংকে কাজ করতে গিয়ে দুই শ্রমিকের বিরোধীদের: দুর্গা বিসর্জনে শুধু সনাতনীদের প্রতিমা ছোঁয়ার নির্দেশ না ফেরার দেশে কবি ও সাংবাদিক রথো রাফি খাবারের মান নিয়ে অভিযোগ: গ্রাহকদের প্রতি ঘরোয়া রেস্টুরেন্টের অনুরোধ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ স্নাতক পাসে ব্র্যাক ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে ইংল্যান্ডের ৪২৯ রান ডিঙিয়ে শ্রীলঙ্কার ইতিহাস গড়া জয় যুবলীগ নেতা সন্দেহে আটক ব্যক্তি জামায়াত কর্মী দাম্মাম ও রিয়াদে বিমানের ফ্লাইট ফের স্থগিত হুতি হামলার শঙ্কায় সৌদি থেকে মার্কিন কূটনীতিকদের সরানোর নির্দেশ কাতারে নীতি লঙ্ঘনে রিক্রুটমেন্ট এজেন্সির লাইসেন্স বাতিল সাইবার সতর্কতায় বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ নেশনস ট্রফির ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ বরুড়ায় পাগলা কুকুরের কামড়ে ২৫ জন আহত পিকেএসএফে চুক্তিভিত্তিক নিয়োগ, বেতন ২ লাখ ৩০ হাজার টাকা সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ একাধিক স্থাপনায় হুথিদের হামলার দাবি প্রধানমন্ত্রীর জাপান সফর: টোকিওতে থাকছেন না রাষ্ট্রদূত ২০২৭ সালের বাজেট খসড়া অনুমোদন করল কাতার মন্ত্রিসভা হেফাজতের সহায়তায় কওমিভিত্তিক ৭ দলের ঐক্যের সিদ্ধান্ত অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে অভিযোগে জড়িত ব্যক্তি বোলার আলিস বরিশালের বানারীপাড়ায় সেফটি ট্যাংকে কাজ করতে গিয়ে দুই শ্রমিকের