রূপপুর বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান

প্রকাশ:
Print news

পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য আসা ইউরেনিয়ামের অষ্টম চালানটি প্রকল্প এলাকায় পৌঁছেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর ৫টা ৪৮ মিনিটে সেনাবাহিনীর তত্ত্বাবধান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তায় তিনটি লরি প্রকল্প এলাকায় প্রবেশ করে। এ নিয়ে প্রকল্পটির প্রথম ইউনিটের জন্য একটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য সাতটিসহ মোট আটটি চালান সফলভাবে পৌঁছাল।

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের পরিকল্পনা অনুযায়ী, প্রকল্পটিতে মোট ৯টি চালানে পারমাণবিক জ্বালানি আসার কথা রয়েছে। এর মধ্যে দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য আরও দুটি কার্গো বিমানে ৪৮টি অ্যাসেম্বলি আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত এই কেন্দ্রে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট রয়েছে, যার প্রতিটির উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। দুটি ইউনিট চালু হলে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে।

এদিকে বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন প্রক্রিয়াও এগিয়ে চলছে। গত ১৭ নভেম্বর বিকেল ৩টা ১৬ মিনিটে প্রথম ইউনিটের বিদ্যুৎ প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হয়েছিল। সাড়ে আট ঘণ্টার বেশি উৎপাদনে থাকার পর ওইদিন রাত ১১টা ৫০ মিনিটে উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখা হয়, যখন সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছিল। এরপর সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

রাশিয়ান ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী, ১০ মাসের ট্রায়াল অপারেশন বা পরীক্ষামূলক কার্যক্রম শেষে প্রথম ইউনিট থেকে ধাপে ধাপে বাণিজ্যিক ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। এ সময় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রভিশনাল টেকওভারের মাধ্যমে প্রথম ইউনিটের দায়িত্ব গ্রহণ করবে। পরবর্তীতে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) কেন্দ্রটির পূর্ণাঙ্গ পরিচালনায় আসবে।

শেয়ার করুন
শিরোনাম :
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করল বোর্ড মিয়ানমারে সাড়ে ৬ হাজার অভিবাসী পাঠাবে মালয়েশিয়া: আনোয়ার ইব্রাহিম ২৫ শতাংশ ছাড়ের বিশেষ অফার দিল কাতার এয়ারওয়েজ দক্ষিণ আফ্রিকায় ব্রেইন স্ট্রোকে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণ: চিকিৎসাধীন অবস্থায় আরও এক নারীর মৃত্যু তিন বছর ধরে অকেজো মুন্সীগঞ্জের ১১ কোটি টাকার পানি শোধনাগার সেঞ্চুরিয়নে পাহাড়সম লিড নিয়ে দিন শেষ করলো দক্ষিণ আফ্রিকা ১৯ বছর পর সরকারি স্বীকৃতি পেল আলতাবের স্কুল শিক্ষক নিয়োগ পরীক্ষায় ৪০০ নম্বরের প্রস্তাব এনটিআরসিএ’র বগুড়ায় শুটিং চলাকালে অভিনেতা সোহেল খানের মৃত্যু নড়াইলে রাজনীতি ও অপপ্রচারের নেপথ্য: সহিংসতা আড়ালে ভুয়া তথ্যের সামাজিক প্রভাব পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে মালিক-শ্রমিক ঐকমত্যে ব্যর্থ স্তন ক্যানসারের নতুন ওষুধ উইলসার্ডলিকে এফডিএর অনুমোদন ওয়াশিংটনে কাতার-যুক্তরাষ্ট্র অষ্টম কৌশলগত সংলাপ অনুষ্ঠিত সফরের মাঝপথেই দেশে ফিরছেন জামায়াত আমির শফিকুর রহমান রমজান সামনে রেখে খেজুরের শুল্ক কমিয়ে ৫ শতাংশ করল সরকার সেঞ্চুরিয়ন টেস্ট: লাঞ্চের আগে শক্ত অবস্থানে দক্ষিণ আফ্রিকা অনুমতিহীন বিদেশ ভ্রমণ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা চট্টগ্রাম সিটি করপোরেশনে ৯টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি বেনাপোলে ককটেল হামলায় দুই শ্রমিকনেতা আহত, বিচারের দাবিতে বিক্ষোভ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করল বোর্ড মিয়ানমারে সাড়ে ৬ হাজার অভিবাসী পাঠাবে মালয়েশিয়া: আনোয়ার ইব্রাহিম ২৫ শতাংশ ছাড়ের বিশেষ অফার দিল কাতার এয়ারওয়েজ দক্ষিণ আফ্রিকায় ব্রেইন স্ট্রোকে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণ: চিকিৎসাধীন অবস্থায় আরও এক নারীর মৃত্যু তিন বছর ধরে অকেজো মুন্সীগঞ্জের ১১ কোটি টাকার পানি শোধনাগার সেঞ্চুরিয়নে পাহাড়সম লিড নিয়ে দিন শেষ করলো দক্ষিণ আফ্রিকা ১৯ বছর পর সরকারি স্বীকৃতি পেল আলতাবের স্কুল শিক্ষক নিয়োগ পরীক্ষায় ৪০০ নম্বরের প্রস্তাব এনটিআরসিএ’র বগুড়ায় শুটিং চলাকালে অভিনেতা সোহেল খানের মৃত্যু নড়াইলে রাজনীতি ও অপপ্রচারের নেপথ্য: সহিংসতা আড়ালে ভুয়া তথ্যের সামাজিক প্রভাব পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে মালিক-শ্রমিক ঐকমত্যে ব্যর্থ স্তন ক্যানসারের নতুন ওষুধ উইলসার্ডলিকে এফডিএর অনুমোদন ওয়াশিংটনে কাতার-যুক্তরাষ্ট্র অষ্টম কৌশলগত সংলাপ অনুষ্ঠিত সফরের মাঝপথেই দেশে ফিরছেন জামায়াত আমির শফিকুর রহমান রমজান সামনে রেখে খেজুরের শুল্ক কমিয়ে ৫ শতাংশ করল সরকার সেঞ্চুরিয়ন টেস্ট: লাঞ্চের আগে শক্ত অবস্থানে দক্ষিণ আফ্রিকা অনুমতিহীন বিদেশ ভ্রমণ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা চট্টগ্রাম সিটি করপোরেশনে ৯টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি বেনাপোলে ককটেল হামলায় দুই শ্রমিকনেতা আহত, বিচারের দাবিতে বিক্ষোভ