ওয়াশিংটনে কাতার-যুক্তরাষ্ট্র অষ্টম কৌশলগত সংলাপ অনুষ্ঠিত

প্রকাশ:
Print news

সোমবার ওয়াশিংটনে অনুষ্ঠিত অষ্টম কাতার-যুক্তরাষ্ট্র কৌশলগত সংলাপে যৌথভাবে সভাপতিত্ব করেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জসিম আল থানি এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। দুই দেশের উচ্চপর্যায়ের এই বৈঠকে রাজনীতি, অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ এবং সংস্কৃতিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে কৌশলগত অংশীদারিত্ব আরও দৃঢ় করার ওপর জোর দেওয়া হয়েছে।

বৈঠকের অন্যতম প্রধান অর্জন হলো কৃত্রিম বুদ্ধিমত্তা ও খনিজ খাতের বিশেষ চুক্তি। এআই প্রযুক্তি ব্যবহারের গতি বাড়াতে উভয় দেশ ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাকসেলারেশন পার্টনারশিপ’ এবং খনিজ প্রক্রিয়াকরণ বা ‘ক্রিটিক্যাল মিনারেলস প্রসেসিং’ বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। আলোচনায় প্রতিরক্ষা খাতে সহযোগিতা, সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করা এবং লাতিন আমেরিকায় যৌথ উদ্যোগের নতুন সুযোগ তৈরির বিষয়গুলোও গুরুত্ব পেয়েছে।

মধ্যপ্রাচ্যের বিদ্যমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি ও আঞ্চলিক নিরাপত্তার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন দুই দেশের প্রতিনিধিরা। বিশেষ করে উত্তেজনা প্রশমন এবং দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা বজায় রাখতে চলমান কূটনৈতিক প্রচেষ্টার বিষয়ে উভয় পক্ষ বিস্তারিত মতবিনিময় করেছে। পাশাপাশি সমুদ্রপথে অবাধ ও নির্বিঘ্ন নৌচলাচলের গুরুত্বের বিষয়টিও সংলাপে উঠে আসে।

কাতারের পক্ষ থেকে সংলাপে অংশ নেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ বিন আবদুল আজিজ আল খুলাইফি, বৈদেশিক বাণিজ্যবিষয়ক প্রতিমন্ত্রী ড. আহমেদ বিন মোহাম্মদ আল সাইয়্যেদ, যুক্তরাষ্ট্রে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত শেখ মেশাল বিন হামাদ আল থানি এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা আলি বিন আবদুল্লাহ আল থাওয়াদি। এ ছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলে ছিলেন পররাষ্ট্র দপ্তরের কাউন্সেলর ড্যান হলার, চিফ অব স্টাফ ম্যাট রোডস, মুখপাত্র টমাস পিগট, রাজনৈতিক-সামরিক বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ফ্লিট হোয়াইট, নিকট প্রাচ্য বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ব্লোম, উত্তর আফ্রিকা ও আরব উপদ্বীপ বিষয়ক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী কাইল লিস্টন এবং কাতারে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ক্রিস্টোফার হজেস।

শেয়ার করুন
শিরোনাম :
ওয়াশিংটনে কাতার-যুক্তরাষ্ট্র অষ্টম কৌশলগত সংলাপ অনুষ্ঠিত সফরের মাঝপথেই দেশে ফিরছেন জামায়াত আমির শফিকুর রহমান রমজান সামনে রেখে খেজুরের শুল্ক কমিয়ে ৫ শতাংশ করল সরকার সেঞ্চুরিয়ন টেস্ট: লাঞ্চের আগে শক্ত অবস্থানে দক্ষিণ আফ্রিকা অনুমতিহীন বিদেশ ভ্রমণ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা চট্টগ্রাম সিটি করপোরেশনে ৯টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি বেনাপোলে ককটেল হামলায় দুই শ্রমিকনেতা আহত, বিচারের দাবিতে বিক্ষোভ ঢাকায় ৩ হাজার বৈদ্যুতিক বাস নামানোর পরিকল্পনা সরকারের মধ্যপ্রাচ্যে সামুদ্রিক হামলায় ২৫ নাবিক নিহত: জাতিসংঘ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, আড়াই ঘণ্টা পর স্বাভাবিক ঈশ্বরদীতে সংঘর্ষ ও অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকা জুড়ে উত্তেজনা চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের মুখোমুখি ডর্টমুন্ড, আকর্ষণে নওয়ানেরি ডার্বি এমএলএসে বর্ষসেরা তরুণ খেলোয়াড় বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান শিক্ষা মন্ত্রণালয় ও এনটিআরসিএর গুরুত্বপূর্ণ বৈঠক আজ শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাচ্ছে জাপান নিরাপত্তা নিশ্চিতে রাজধানীসহ সারাদেশে ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন নেপালে ৫.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, কম্পন অনুভূত বাংলাদেশেও কাতারে চাকরিপ্রার্থীদের জন্য ২২ নভেম্বরের নিয়োগ বিজ্ঞপ্তি সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিচারিক রায়ের কপি চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়াশিংটনে কাতার-যুক্তরাষ্ট্র অষ্টম কৌশলগত সংলাপ অনুষ্ঠিত সফরের মাঝপথেই দেশে ফিরছেন জামায়াত আমির শফিকুর রহমান রমজান সামনে রেখে খেজুরের শুল্ক কমিয়ে ৫ শতাংশ করল সরকার সেঞ্চুরিয়ন টেস্ট: লাঞ্চের আগে শক্ত অবস্থানে দক্ষিণ আফ্রিকা অনুমতিহীন বিদেশ ভ্রমণ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা চট্টগ্রাম সিটি করপোরেশনে ৯টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি বেনাপোলে ককটেল হামলায় দুই শ্রমিকনেতা আহত, বিচারের দাবিতে বিক্ষোভ ঢাকায় ৩ হাজার বৈদ্যুতিক বাস নামানোর পরিকল্পনা সরকারের মধ্যপ্রাচ্যে সামুদ্রিক হামলায় ২৫ নাবিক নিহত: জাতিসংঘ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, আড়াই ঘণ্টা পর স্বাভাবিক ঈশ্বরদীতে সংঘর্ষ ও অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকা জুড়ে উত্তেজনা চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের মুখোমুখি ডর্টমুন্ড, আকর্ষণে নওয়ানেরি ডার্বি এমএলএসে বর্ষসেরা তরুণ খেলোয়াড় বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান শিক্ষা মন্ত্রণালয় ও এনটিআরসিএর গুরুত্বপূর্ণ বৈঠক আজ শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাচ্ছে জাপান নিরাপত্তা নিশ্চিতে রাজধানীসহ সারাদেশে ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন নেপালে ৫.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, কম্পন অনুভূত বাংলাদেশেও কাতারে চাকরিপ্রার্থীদের জন্য ২২ নভেম্বরের নিয়োগ বিজ্ঞপ্তি সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিচারিক রায়ের কপি চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়