গোদাগাড়ীতে মুফতি আমির হামজার মাহফিল স্থগিত

প্রকাশ:
Print news

রাজশাহীর গোদাগাড়ীতে বিশিষ্ট ইসলামী বক্তা ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার তাফসির মাহফিল শেষ পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে না। পুলিশের নিরাপত্তা ছাড়পত্র না পাওয়ায় আয়োজকরা মাহফিলটি স্থগিত করতে বাধ্য হয়েছেন। সোমবার গোদাগাড়ী মহিলা ডিগ্রি কলেজ মাঠে এই মাহফিল আয়োজনের পরিকল্পনা ছিল। প্রশাসনের মৌখিক নির্দেশনার পর আয়োজক কর্তৃপক্ষ প্যান্ডেলের মালামাল সরিয়ে নিয়েছে এবং আমন্ত্রিত অতিথিদের মাহফিলে না আসার জন্য অনুরোধ জানিয়েছে। এমন পরিস্থিতিতে মাহফিল স্থগিত করা হয়েছে ধরে নিয়ে অতিথিদের ফোন করে তা জানিয়ে দেওয়া হয়।

‘মানবকল্যাণ পরিষদ’ নামক সংগঠনের ব্যানারে এই মাহফিলের আয়োজন করা হয়েছিল। এতে সভাপতিত্ব করার কথা ছিল রেলবাজার দারুস সুন্নাহ ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার অধ্যক্ষ আবু মুহাম্মদ বজলুর রহমান মাদানীর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমানের। এছাড়া প্রধান আলোচক হিসেবে মুফতি আমির হামজা এবং অতিথি হিসেবে রাজশাহী শিক্ষক ফেডারেশনের সভাপতি ড. ওবায়দুল্লাহ উপস্থিত থাকার কথা ছিল।

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক জিয়াউল হক জানিয়েছেন, গত ১৩ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাবর অনুমতির আবেদন করা হয়। গত শনিবার অনুমতি সংক্রান্ত বিষয়ে আয়োজকরা ইউএনও ইসরাত জাহানের সঙ্গে দেখা করেন। এসময় ইউএনও জানান, নিরাপত্তার বিষয়টি নিশ্চিত হতে পুলিশকে অনুরোধ করা হয়েছে এবং প্রতিবেদন না আসা পর্যন্ত অনুমতি দেওয়া সম্ভব নয়। আবেদনটি ডিসি সাহেবের দপ্তরে পাঠানোর পর আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে পুলিশ প্রতিবেদন দেওয়া হয়। পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া এত বড় জনসমাগমের অনুমতি দেওয়ার কোনো নিয়ম নেই। শনিবার সকালে আয়োজকেরা অনুমতির বিষয়ে ইউএনওর সঙ্গে দেখা করতে গেলে জটিলতা সামনে আসে।

এ বিষয়ে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান জানান, জনসমাগমপূর্ণ বড় আয়োজনের ক্ষেত্রে জেলা প্রশাসনের অনুমতি ও পুলিশের নিরাপত্তা ছাড়পত্র বাধ্যতামূলক। শৃঙ্খলা রক্ষায় পুলিশি প্রতিবেদনের ওপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে রাজশাহী জেলা পুলিশ সুপার মো. মামুন অর রশীদ জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। এদিকে মাহফিল স্থগিত হওয়ায় স্থানীয় পর্যায়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে; অনেকে একে ইসলামের কণ্ঠরোধের অপচেষ্টা হিসেবে মন্তব্য করছেন।

শেয়ার করুন
শিরোনাম :
বিয়ের কথা জানিয়ে বরের পরিচয় গোপন রাখলেন পারশা মাহজাবিন গ্রাম পুলিশের বেতন ও ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী ইরান যুদ্ধের কারণেই নির্বাচনে হেরেছি: জেডি ভ্যান্স মধ্যপ্রাচ্যের দিকে রওনা দিল মার্কিন রণতরী থিওডর রুজভেল্ট কানাডার ৮ আর্থিক প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা টেস্ট ক্রিকেটকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানালেন মোহাম্মদ শামি পাকিস্তানের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে ফিরছে তুরস্কের জাহাজ এসকেএস ফাউন্ডেশনে ৩২ পদে নিয়োগ, কর্মস্থল রাজশাহী ও রংপুর গ্রামপুলিশের বেতন ও অবসরভাতা বাড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুই লাখ টাকার শাড়িতে মিস ইউনিভার্সে ভারতের কাজিয়া দেশ যেন তাঁবেদার রাষ্ট্রে পরিণত না হয়: প্রধানমন্ত্রী হোয়াইট হাউসের কাছে অস্ত্রসহ আটক ভেনেজুয়েলার এক নাগরিক যুদ্ধবিধ্বস্ত গাজায় ২৫০ দম্পতির গণবিবাহ সম্পন্ন চাকরি হারানো বাংলাদেশি অভিবাসীদের সিঙ্গাপুরে নতুন কাজের সুযোগ সুন্দরবনের ডাকাত বাহিনীর প্রধান জোনাব আলী গ্রেপ্তার সিলেট টেস্টে চোটের কারণে ব্যাটিংয়ে অনিশ্চিত সাদমান ইসলাম ইরানে যুক্তরাষ্ট্র দখলদার হিসেবে থাকতে পারে: ট্রাম্প রিজভী: ৭ নভেম্বর প্রকৃত স্বাধীনতা পায় দেশের মানুষ সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরে ৩০ জনের নিয়োগ বিজ্ঞপ্তি জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী বিয়ের কথা জানিয়ে বরের পরিচয় গোপন রাখলেন পারশা মাহজাবিন গ্রাম পুলিশের বেতন ও ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী ইরান যুদ্ধের কারণেই নির্বাচনে হেরেছি: জেডি ভ্যান্স মধ্যপ্রাচ্যের দিকে রওনা দিল মার্কিন রণতরী থিওডর রুজভেল্ট কানাডার ৮ আর্থিক প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা টেস্ট ক্রিকেটকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানালেন মোহাম্মদ শামি পাকিস্তানের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে ফিরছে তুরস্কের জাহাজ এসকেএস ফাউন্ডেশনে ৩২ পদে নিয়োগ, কর্মস্থল রাজশাহী ও রংপুর গ্রামপুলিশের বেতন ও অবসরভাতা বাড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুই লাখ টাকার শাড়িতে মিস ইউনিভার্সে ভারতের কাজিয়া দেশ যেন তাঁবেদার রাষ্ট্রে পরিণত না হয়: প্রধানমন্ত্রী হোয়াইট হাউসের কাছে অস্ত্রসহ আটক ভেনেজুয়েলার এক নাগরিক যুদ্ধবিধ্বস্ত গাজায় ২৫০ দম্পতির গণবিবাহ সম্পন্ন চাকরি হারানো বাংলাদেশি অভিবাসীদের সিঙ্গাপুরে নতুন কাজের সুযোগ সুন্দরবনের ডাকাত বাহিনীর প্রধান জোনাব আলী গ্রেপ্তার সিলেট টেস্টে চোটের কারণে ব্যাটিংয়ে অনিশ্চিত সাদমান ইসলাম ইরানে যুক্তরাষ্ট্র দখলদার হিসেবে থাকতে পারে: ট্রাম্প রিজভী: ৭ নভেম্বর প্রকৃত স্বাধীনতা পায় দেশের মানুষ সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরে ৩০ জনের নিয়োগ বিজ্ঞপ্তি জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী