সত্যজিৎ রায়ের নতুন প্রজেক্টে ফিরছেন সব্যসাচী চক্রবর্তী

প্রকাশ:
Print news

কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়ের সৃষ্টিতে আবারও ফিরছেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। সৌমিত্র চ্যাটার্জির পর দীর্ঘদিন ‘ফেলুদা’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। শারীরিক অসুস্থতা ও বয়সের ভারে সেই আইকনিক চরিত্র থেকে বিরতি নিলেও, সব্যসাচী আবারও যুক্ত হচ্ছেন সন্দীপ রায়ের নির্দেশনায় সত্যজিতের গল্প অবলম্বনে নতুন কোনো কাজ নিয়ে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সত্যজিৎ রায়ের ছোটগল্পগুলো নিয়ে তৈরি হতে যাওয়া এই নতুন প্রজেক্টে প্রধান চরিত্রগুলোর একটিতে দেখা যাবে তাকে। চলতি বছরের শেষ দিকে এর দৃশ্যধারণ শুরু হওয়ার কথা রয়েছে। যদিও প্রজেক্টটি টিভি সিরিজের জন্য তৈরি নাকি অন্য কোনো মাধ্যমের, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। ভারতীয় বাংলা সিনেমার বর্ষীয়ান অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। যদিও বয়স আর শারীরিক অসুস্থতা তাকে চেপে ধরায় এ চরিত্র থেকে নিজেকে সরিয়ে নেন। হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, সত্যজিৎ রায়ের ছোট গল্প অনুকরণে সন্দীপ রায় একাধিক টিভি সিরিজ নির্মাণ করেন; যা দারুণ জনপ্রিয়তা লাভ করেছিল। যদিও এই প্রজেক্ট ছোটপর্দার জন্য নির্মিত হচ্ছে কি না, তা এখনো চূড়ান্ত হয়নি।

সব্যসাচী চক্রবর্তীর বর্ণাঢ্য ক্যারিয়ারের উল্লেখযোগ্য অংশজুড়ে রয়েছে সত্যজিৎ রায়ের গল্প ও চরিত্র। এর আগে ‘সত্যজিতের প্রিয় গল্প’ বা ‘সত্যজিতের গপ্পো’র মতো টিভি সিরিজগুলো দর্শকের কাছে ব্যাপক সমাদৃত হয়েছিল। সবশেষ চলতি বছর ‘অ্যাডভোকেট অচিন্ত্য আইচ’ ফ্রাঞ্চাইজির তৃতীয় কিস্তিতে তাকে আইনজীবী চরিত্রে দেখা গেছে। পেশাদার অভিনয়ে আসার আগে সব্যসাচীর জীবন ছিল বৈচিত্র্যময়। ১৯৫৬ সালের ৮ সেপ্টেম্বর কলকাতায় জন্ম নেওয়া এই অভিনেতা ১৯৭৫ সালে এইচএসসি পাস করেন এবং পরে হংসরাজ কলেজ থেকে বিএসসি ডিগ্রি অর্জন করেন। ১৯৭৮ সালে তিনি দিল্লি থেকে এএমআই পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৮৬ সালে মিঠু চক্রবর্তীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই শিল্পী, যাদের দুই ছেলে গৌরব ও অর্জুন রয়েছে।

১৯৯২ সালে ‘তেরো পার্বন’ ধারাবাহিকের মাধ্যমে ছোটপর্দায় তার অভিনয়ে যাত্রা শুরু হয়। এরপর ‘রুদ্রসেনের ডায়েরি’র মাধ্যমে প্রথমবারের মতো গোয়েন্দা চরিত্রে অভিনয় করেন তিনি, যা পরবর্তী সময়ে তার ক্যারিয়ারের অন্যতম পরিচয় হয়ে ওঠে। তার অভিনীত প্রথম সিনেমা ‘অন্তর্ধান’। দীর্ঘ অভিনয় জীবনে ‘বাক্স রহস্য’, ‘কাকাবাবু হেরে গেলেন’, ‘তিনকাহন’, ‘হেমলক সোসাইটি’, ‘থানা থেকে আসছি’, ‘রয়েল বেঙ্গল রহস্য’, ‘ল্যাবরেটরি’, ‘গোরস্থানে সাবধান’ ও ‘ভূতের ভবিষ্যৎ’-এর মতো বহু স্মরণীয় কাজ উপহার দিয়েছেন। পর্দার অভিনয়ের বাইরে প্রকৃতি ও পরিবেশপ্রেমী সব্যসাচী একজন দক্ষ ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হিসেবেও পরিচিত। নতুন এই প্রজেক্টে সব্যসাচীকে কোন গল্পে দেখা যাবে, তা নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

শেয়ার করুন
শিরোনাম :
জ্বালানির বাড়তি দাম: মুনাফা কমিয়ে পণ্যমূল্য ধরে রাখছে উৎপাদকরা দুই কোটি টাকা ঘুষ দাবি করা সেই প্রকৌশলী সাময়িক বৃষ্টির কবলে কোয়ার্টার ফাইনাল: সেমিফাইনালের অপেক্ষায় লিটনের দল সংসদ সদস্যের নির্দেশে লাকসাম প্রেস ক্লাবের কমিটি গঠন নিয়োগপত্র নিয়ে বিভ্রান্তি: যা জানালেন শিক্ষামন্ত্রী সত্যজিৎ রায়ের নতুন প্রজেক্টে ফিরছেন সব্যসাচী চক্রবর্তী নির্বাচনী প্রার্থীদের ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়, হাইকোর্টের রুল প্রকৃত বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের সঠিক তালিকার সুপারিশ চট্টগ্রাম বন্দরে শ্রমিক লাঞ্ছনার জেরে বন্ধ কনটেইনার ডেলিভারি গ্রিন ইউনিভার্সিটিতে সাংবাদিকতা বিভাগের ব্যাচ-২৬২ এর নবীনবরণ কুলাউড়ায় পুকুরে ডুবে দুই শিশুর প্রাণহানি দুই দফা হামলা থেকে কীভাবে বাঁচেন মোজতবা খামেনি? গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত স্ত্রী ব্যাংকক বিমানবন্দরে তৃতীয় দিনেও আটকে বাংলাদেশ টিটি দল দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগে জামায়াত ১৯তম সহকারী জজ নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা ১৭ অক্টোবর সম্ভাব্য জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনে ইরানি প্রতিনিধিদলের অভিনব প্রতিবাদ সপ্তাহের ঘুমের ঘাটতি কি ছুটির দিনে পুষিয়ে নেওয়া সম্ভব? সিঙ্গাপুরের কাছে হেরে আসিয়ান কাপ থেকে বিদায় বাংলাদেশ সিঙ্গাপুরের কাছে হেরে ফিফা আসিয়ান কাপে হোঁচট বাংলাদেশ জ্বালানির বাড়তি দাম: মুনাফা কমিয়ে পণ্যমূল্য ধরে রাখছে উৎপাদকরা দুই কোটি টাকা ঘুষ দাবি করা সেই প্রকৌশলী সাময়িক বৃষ্টির কবলে কোয়ার্টার ফাইনাল: সেমিফাইনালের অপেক্ষায় লিটনের দল সংসদ সদস্যের নির্দেশে লাকসাম প্রেস ক্লাবের কমিটি গঠন নিয়োগপত্র নিয়ে বিভ্রান্তি: যা জানালেন শিক্ষামন্ত্রী সত্যজিৎ রায়ের নতুন প্রজেক্টে ফিরছেন সব্যসাচী চক্রবর্তী নির্বাচনী প্রার্থীদের ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়, হাইকোর্টের রুল প্রকৃত বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের সঠিক তালিকার সুপারিশ চট্টগ্রাম বন্দরে শ্রমিক লাঞ্ছনার জেরে বন্ধ কনটেইনার ডেলিভারি গ্রিন ইউনিভার্সিটিতে সাংবাদিকতা বিভাগের ব্যাচ-২৬২ এর নবীনবরণ কুলাউড়ায় পুকুরে ডুবে দুই শিশুর প্রাণহানি দুই দফা হামলা থেকে কীভাবে বাঁচেন মোজতবা খামেনি? গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত স্ত্রী ব্যাংকক বিমানবন্দরে তৃতীয় দিনেও আটকে বাংলাদেশ টিটি দল দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগে জামায়াত ১৯তম সহকারী জজ নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা ১৭ অক্টোবর সম্ভাব্য জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনে ইরানি প্রতিনিধিদলের অভিনব প্রতিবাদ সপ্তাহের ঘুমের ঘাটতি কি ছুটির দিনে পুষিয়ে নেওয়া সম্ভব? সিঙ্গাপুরের কাছে হেরে আসিয়ান কাপ থেকে বিদায় বাংলাদেশ সিঙ্গাপুরের কাছে হেরে ফিফা আসিয়ান কাপে হোঁচট বাংলাদেশ