বিয়ে নিয়ে তাড়াহুড়ো নেই, যখন খুশি তখনই করব: অঞ্জলি

প্রকাশ:
Print news

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অঞ্জলি তার বর্ণাঢ্য অভিনয় জীবনে দুই দশক পার করেছেন। বয়স চল্লিশ পেরোলেও ব্যক্তিগত জীবনে তিনি এখনো অবিবাহিত। এ কারণে প্রতিনিয়ত তাকে বিয়ে নিয়ে নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়। সম্প্রতি ইন্ডিয়াগ্লিটজকে দেওয়া এক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে নিজের পরিষ্কার অবস্থান তুলে ধরেছেন তিনি। অঞ্জলি স্পষ্ট জানান, বিয়ে তার একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত এবং এ নিয়ে তার কোনো তাড়াহুড়ো নেই। তিনি বলেন, “এটা আমার বিয়ে। যখন খুশি তখনই করব। আমি আসলে বুঝতে পারি না মানুষ কেন বারবার জানতে চায়।”

বিয়ে নিয়ে বন্ধুদের দৃষ্টিভঙ্গি ও আগ্রহের বিষয়টিও মজার ছলে তুলে ধরেন এই অভিনেত্রী। তার ভাষ্যমতে, অনেক বন্ধুরাই বিয়ের অনুষ্ঠানকে কেবল সাজগোজ, আনন্দ-ফুর্তি আর ফটোশুটের মাধ্যম হিসেবে দেখেন। বন্ধুদের এমন মানসিকতার সমালোচনা করে অঞ্জলি পাল্টা প্রশ্ন করেন, “আমাকে কি বিয়ে করতেই হবে? একটু ভেবে দেখুন, কনের জন্য কি এটা সত্যিই মজার বিষয়? নাকি কনের বন্ধুদের জন্যই বেশি আনন্দদায়ক? শুধু বন্ধুদের বিনোদনের জন্য আমার বিয়ের পিঁড়িতে বসার প্রয়োজন নেই।” এমনকি রসিকতা করে তিনি বন্ধুদের পরামর্শ দিয়েছেন যেন তারা নিজেরা বিয়ে করেন, আর তিনি সেই অনুষ্ঠানে অতিথি হিসেবে সাজগোজ করে উপভোগ করবেন। বন্ধুদের এমন আবদার তিনি মেনে নিতে পারছেন না বলেও জানান।

অঞ্জলি আরও বলেন, বিয়ের পর শেষ পর্যন্ত কেবল তাঁকেই থাকতে হবে, তাই এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। পেশাগত জীবনে বর্তমানে তিনি বেশ ব্যস্ত সময় পার করছেন। গত ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পায় তার অভিনীত সিনেমা ‘মাগুডাম’, যেখানে তার বিপরীতে ছিলেন বিশাল। তবে সিনেমাটি বক্স অফিসে খুব একটা সাফল্যের মুখ দেখেনি।

বর্তমানে অঞ্জলি বেশ কয়েকটি নতুন সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। এর মধ্যে তামিল ভাষার ‘ইয়েসহু কাদাই ইয়েসহু মালাই’ সিনেমার শুটিং শেষ হয়েছে। এছাড়া তামিল ভাষার ‘ইগেই’ এবং মালায়ালাম ভাষার ‘ওরু পেরুমগালিইত্তাম’ সিনেমার কাজ তার হাতে রয়েছে। অভিনয় ক্যারিয়ারে নিজের গতিতেই এগিয়ে চলেছেন এই অভিনেত্রী।

শেয়ার করুন
শিরোনাম :
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনে ইরানি প্রতিনিধিদলের অভিনব প্রতিবাদ সপ্তাহের ঘুমের ঘাটতি কি ছুটির দিনে পুষিয়ে নেওয়া সম্ভব? সিঙ্গাপুরের কাছে হেরে আসিয়ান কাপ থেকে বিদায় বাংলাদেশ সিঙ্গাপুরের কাছে হেরে ফিফা আসিয়ান কাপে হোঁচট বাংলাদেশ জুলাই যোদ্ধার স্টুডিও ভাঙচুর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১০০ পদে নিয়োগ: জানুন আবেদনের নিয়ম সালমান শাহর মৃত্যুর দিন এফডিসির পরিস্থিতি নিয়ে আমিন খানের খেলাপি ঋণের পাহাড়: সামনের কড়াকড়ি আর পেছনের শিথিলতা সবাইকে সুরক্ষিত রাখতে সাইবার সুরক্ষা আইন করছে সরকার যুক্তরাজ্যে মার্কিন ঘাঁটির কাছে ৫ জন গ্রেপ্তার, ট্রাম্পের প্রশংসা গাজায় ৬ কোটি টন ধ্বংসাবশেষ প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ চীনা রাষ্ট্রদূতের দখলমুক্ত মিরপুরের রাড্ডা ক্লিনিক, পুনঃস্থাপিত নিজস্ব সাইনবোর্ড জার্মানির বিপক্ষে গ্রিসের ঐতিহাসিক জয়, কী বললেন ক্লপ? ইসরাইলি ফুটবলারদের সঙ্গে হাত মেলাননি আয়ারল্যান্ডের খেলোয়াড়রা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৩৭ শিক্ষক নিয়োগ: আবেদনের সময়সীমা ১ নভেম্বর ছেলের জন্মদিন উদযাপনে কক্সবাজারে অপু বিশ্বাস সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে অধ্যক্ষসহ ১৪ শিক্ষক ২৪ ঘণ্টা অবরুদ্ধ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট শক্তিশালী বাংলাদেশের বৈদেশিক খাত জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনে ইরানি প্রতিনিধিদলের অভিনব প্রতিবাদ সপ্তাহের ঘুমের ঘাটতি কি ছুটির দিনে পুষিয়ে নেওয়া সম্ভব? সিঙ্গাপুরের কাছে হেরে আসিয়ান কাপ থেকে বিদায় বাংলাদেশ সিঙ্গাপুরের কাছে হেরে ফিফা আসিয়ান কাপে হোঁচট বাংলাদেশ জুলাই যোদ্ধার স্টুডিও ভাঙচুর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১০০ পদে নিয়োগ: জানুন আবেদনের নিয়ম সালমান শাহর মৃত্যুর দিন এফডিসির পরিস্থিতি নিয়ে আমিন খানের খেলাপি ঋণের পাহাড়: সামনের কড়াকড়ি আর পেছনের শিথিলতা সবাইকে সুরক্ষিত রাখতে সাইবার সুরক্ষা আইন করছে সরকার যুক্তরাজ্যে মার্কিন ঘাঁটির কাছে ৫ জন গ্রেপ্তার, ট্রাম্পের প্রশংসা গাজায় ৬ কোটি টন ধ্বংসাবশেষ প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ চীনা রাষ্ট্রদূতের দখলমুক্ত মিরপুরের রাড্ডা ক্লিনিক, পুনঃস্থাপিত নিজস্ব সাইনবোর্ড জার্মানির বিপক্ষে গ্রিসের ঐতিহাসিক জয়, কী বললেন ক্লপ? ইসরাইলি ফুটবলারদের সঙ্গে হাত মেলাননি আয়ারল্যান্ডের খেলোয়াড়রা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৩৭ শিক্ষক নিয়োগ: আবেদনের সময়সীমা ১ নভেম্বর ছেলের জন্মদিন উদযাপনে কক্সবাজারে অপু বিশ্বাস সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে অধ্যক্ষসহ ১৪ শিক্ষক ২৪ ঘণ্টা অবরুদ্ধ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট শক্তিশালী বাংলাদেশের বৈদেশিক খাত