বিবাহবিচ্ছেদের গুঞ্জন নিয়ে মুখ খুললেন বাহুবলীর শিবগামী রম্যা

প্রকাশ:
Print news

‘বাহুবলী’ সিনেমার শিবগামী চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে প্রশংসা কুড়ানো অভিনেত্রী রম্যা কৃষ্ণানকে নিয়ে সম্প্রতি বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তার স্বামী পরিচালক কৃষ্ণা ভামসির সঙ্গে সম্পর্কের ইতি ঘটেছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। অবশেষে এই জল্পনার অবসান ঘটিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন রম্যা। অবশেষে আড়াল ভেঙে বিবাহবিচ্ছেদের গুঞ্জনের আগুনে জল ঢাললেন এই অভিনেত্রী। তবে ‘বাহুবলি’ সিনেমায় শিবগামী চরিত্র রূপায়ন করে মুঠো মুঠো ভালোবাসা কুড়ান এই অভিনেত্রী।

‘র টকস উইথ ভিকে’ নামক পডকাস্টে অতিথি হিসেবে যোগ দিয়ে রম্যা সাফ জানিয়ে দেন, তাদের বিচ্ছেদ হয়নি। তিনি বলেন, “আমরা এখনো বিবাহিত। পেশাগত প্রয়োজনে নিজেদের সুবিধার কথা চিন্তা করেই আমরা আনন্দের সঙ্গে আলাদা দুটি শহরে বসবাস করছি।”

আলাদা থাকার কারণ ব্যাখ্যা করতে গিয়ে রম্যা ফিরে যান অতীতে। তিনি জানান, সেই সময় টেলিভিশন ধারাবাহিকে অভিনয়ের পাশাপাশি হায়দরাবাদে পরিবারের সঙ্গে থাকতেন। শুটিংয়ের জন্য প্রতি ১৫ দিন অন্তর চেন্নাই যাতায়াত করতে হতো। বারবার শহর পরিবর্তনের ফলে তাদের ছেলে ঋত্বিকের স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ছিল। রম্যার কথায়, “প্রতিবারই শহর ছেড়ে চলে গেলে ও অসুস্থ হয়ে পড়ত।” দাম্পত্য সম্পর্ক এত দিন টিকে থাকার পেছনে এই ব্যবস্থারও ভূমিকা থাকতে পারে। রম্যার কোনো এক জন্মদিনে তাদের আনন্দঘন মুহূর্ত।

পরবর্তীতে স্বামী কৃষ্ণা ভামসির সঙ্গে আলোচনা করে ছেলেকে চেন্নাইয়ের স্কুলে ভর্তি করানোর সিদ্ধান্ত নেন রম্যা। সন্তানের মঙ্গলের জন্য নেওয়া এই পদক্ষেপ সময়ের সঙ্গে সঙ্গে তাদের জন্য স্বাচ্ছন্দ্যপূর্ণ হয়ে ওঠে। রম্যার মতে, এই দূরত্বের ফলে তাদের সম্পর্কের সমীকরণে ইতিবাচক পরিবর্তন এসেছে। তিনি বলেন, “আমরা সারাক্ষণ ঝগড়া করার বদলে এখন আরো ভালো বন্ধু হয়ে উঠেছি।” একে অপরের পেশাগত জীবনকে সময় দেওয়ার সুযোগ বাড়ায় তাদের দাম্পত্য সম্পর্কও আগের চেয়ে মজবুত হয়েছে।

উল্লেখ্য, ১৯৯৮ সালে কৃষ্ণা ভামসি পরিচালিত তেলেগু সিনেমা ‘চন্দ্রলেখা’য় কাজ করার সময় তাদের পরিচয় হয়। এরপর ২০০৩ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের আগে কৃষ্ণা ভামসি তাকে লিভ-ইন সম্পর্কে থাকার প্রস্তাব দিয়েছিলেন বলে পডকাস্টে হাসিমুখে স্মরণ করেন এই অভিনেত্রী। তিনি মজার ছলে বলেন, “সত্যিই, তখন ওর সেই প্রস্তাবে আমার রাজি হওয়া উচিত ছিল।” এই দম্পতির ঋত্বিক ভামসি নামে একটি পুত্রসন্তান রয়েছে।

শেয়ার করুন
শিরোনাম :
বিবাহবিচ্ছেদের গুঞ্জন নিয়ে মুখ খুললেন বাহুবলীর শিবগামী রম্যা নিউজিল্যান্ডে সাত বছরের খরা কাটিয়ে সিরিজ জিতল ভারত হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে অচল তেলবাহী জাহাজ টিএমএসএসে ১০০০ জনের চাকরির সুযোগ, ৩টি উৎসব ভাতাসহ আকর্ষণীয় বেতন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো ১১ আসামিকে ফতুল্লায় মাদ্রাসায় আগুন: আইসিইউ থেকে বেডে ফিরলেন আরও দুই শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে ফ্লাইট বিপর্যয় অব্যাহত, স্বাভাবিক হতে পারে আজ পোশাকশ্রমিকদের নতুন মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত এনভিডিয়ার সিইও পদে ফেরার পরিকল্পনা জেনসেন হুয়াংয়ের কাতারের বিলাসবহুল ইয়টের চাহিদা বাড়ছে ২৫ শতাংশ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তৃতীয় রণতরি, পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের দক্ষিণ চীন সাগরের আচরণবিধি নিয়ে ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ আসিয়ান সাফে ব্যর্থতায় কাঠগড়ায় কোচিং স্টাফ ও ভুল পরিকল্পনা প্রতিবেশীদের কাছে ক্ষমা চাইলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে নিয়োগ, স্নাতক পাসেই মিলবে অফিসার পদ বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমল, উদ্বেগের কেন্দ্রে হরমুজ প্রণালি খুলনায় সিটি করপোরেশন ভবনে দুর্বৃত্তের পেট্রলবোমা নিক্ষেপ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কাতারে ১০ লাখ রিয়ালের কুরআন প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে উসামা অভিষেকে ব্যর্থ রবিন একদিন কিংবদন্তি হবেন: তানজিদ বিবাহবিচ্ছেদের গুঞ্জন নিয়ে মুখ খুললেন বাহুবলীর শিবগামী রম্যা নিউজিল্যান্ডে সাত বছরের খরা কাটিয়ে সিরিজ জিতল ভারত হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে অচল তেলবাহী জাহাজ টিএমএসএসে ১০০০ জনের চাকরির সুযোগ, ৩টি উৎসব ভাতাসহ আকর্ষণীয় বেতন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো ১১ আসামিকে ফতুল্লায় মাদ্রাসায় আগুন: আইসিইউ থেকে বেডে ফিরলেন আরও দুই শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে ফ্লাইট বিপর্যয় অব্যাহত, স্বাভাবিক হতে পারে আজ পোশাকশ্রমিকদের নতুন মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত এনভিডিয়ার সিইও পদে ফেরার পরিকল্পনা জেনসেন হুয়াংয়ের কাতারের বিলাসবহুল ইয়টের চাহিদা বাড়ছে ২৫ শতাংশ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তৃতীয় রণতরি, পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের দক্ষিণ চীন সাগরের আচরণবিধি নিয়ে ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ আসিয়ান সাফে ব্যর্থতায় কাঠগড়ায় কোচিং স্টাফ ও ভুল পরিকল্পনা প্রতিবেশীদের কাছে ক্ষমা চাইলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে নিয়োগ, স্নাতক পাসেই মিলবে অফিসার পদ বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমল, উদ্বেগের কেন্দ্রে হরমুজ প্রণালি খুলনায় সিটি করপোরেশন ভবনে দুর্বৃত্তের পেট্রলবোমা নিক্ষেপ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কাতারে ১০ লাখ রিয়ালের কুরআন প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে উসামা অভিষেকে ব্যর্থ রবিন একদিন কিংবদন্তি হবেন: তানজিদ