গ্রিন ইউনিভার্সিটিতে সাংবাদিকতা বিভাগের ব্যাচ-২৬২ এর নবীনবরণ

প্রকাশ:
Print news

গ্রিন ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সাংবাদিকতা ও গণমাধ্যম যোগাযোগ বিভাগের ব্যাচ-২৬২ (ফল-২০২৬)-এর নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পূর্বাচল আমেরিকান সিটিতে অবস্থিত নিজস্ব ক্যাম্পাসে এ নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে বিভাগের ২৬০-ব্যাচের শিক্ষার্থীরা নতুনদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ শিক্ষার্থীদের বাস্তবমুখী শিক্ষার ওপর জোর দেন। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) এই বর্তমান সময়ে কেবল সনাতন ডিগ্রি কিংবা মুখস্থ বিদ্যার ওপর নির্ভর করলে চলবে না; বরং নিজেদের সৃজনশীলতা, বাস্তব দক্ষতা ও সমালোচনামূলক চিন্তাভাবনার বিকাশ ঘটাতে হবে। দক্ষতা বৃদ্ধির জন্য ক্যাম্পাস মিডিয়ার বিভিন্ন কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

সাংবাদিকতা ও গণমাধ্যম যোগাযোগ বিভাগের প্রধান ড. হাবীব মোহাম্মদ আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম শহীদুল্লাহ। এছাড়া গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন ঢাকা মেইল ডটকমের নির্বাহী সম্পাদক হারুন জামিল। অনুষ্ঠানের সূচনায় স্বাগত বক্তব্য রাখেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. অলিউর রহমান।

আয়োজনে আরও বক্তব্য রাখেন বিভাগের প্রভাষক ও প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোহাম্মদ বায়েজীদ খান, প্রভাষক জান্নাতুল ফেরদৌস মীম, নাজমুন্নাহার উর্মি ও ফারজানা ইয়াসমীন রিতা। এছাড়া প্রাক্তন শিক্ষার্থী ও বিশিষ্টজনদের মধ্যে বক্তব্য দেন সময় টেলিভিশনের প্রতিবেদক নাইম হাসান, জেএমসি মিডিয়া ক্লাবের সভাপতি ও বিদায়ী মেন্টর ইমু আক্তার মিম এবং নবনিযুক্ত মেন্টর বরকতুল্লাহ।

অনুষ্ঠান চলাকালে জেএমসি ল্যাব কো-অর্ডিনেটর কাজী মাহাদী মুনতাসিরের পরিচালনায় একটি বিশেষ ডকুমেন্টারি প্রদর্শিত হয়। পুরো নবীনবরণ অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সৈকত আকন্দ ও নাদিয়া আক্তার।

শেয়ার করুন
শিরোনাম :
গ্রিন ইউনিভার্সিটিতে সাংবাদিকতা বিভাগের ব্যাচ-২৬২ এর নবীনবরণ কুলাউড়ায় পুকুরে ডুবে দুই শিশুর প্রাণহানি দুই দফা হামলা থেকে কীভাবে বাঁচেন মোজতবা খামেনি? গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত স্ত্রী ব্যাংকক বিমানবন্দরে তৃতীয় দিনেও আটকে বাংলাদেশ টিটি দল দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগে জামায়াত ১৯তম সহকারী জজ নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা ১৭ অক্টোবর সম্ভাব্য জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনে ইরানি প্রতিনিধিদলের অভিনব প্রতিবাদ সপ্তাহের ঘুমের ঘাটতি কি ছুটির দিনে পুষিয়ে নেওয়া সম্ভব? সিঙ্গাপুরের কাছে হেরে আসিয়ান কাপ থেকে বিদায় বাংলাদেশ সিঙ্গাপুরের কাছে হেরে ফিফা আসিয়ান কাপে হোঁচট বাংলাদেশ জুলাই যোদ্ধার স্টুডিও ভাঙচুর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১০০ পদে নিয়োগ: জানুন আবেদনের নিয়ম সালমান শাহর মৃত্যুর দিন এফডিসির পরিস্থিতি নিয়ে আমিন খানের খেলাপি ঋণের পাহাড়: সামনের কড়াকড়ি আর পেছনের শিথিলতা সবাইকে সুরক্ষিত রাখতে সাইবার সুরক্ষা আইন করছে সরকার যুক্তরাজ্যে মার্কিন ঘাঁটির কাছে ৫ জন গ্রেপ্তার, ট্রাম্পের প্রশংসা গাজায় ৬ কোটি টন ধ্বংসাবশেষ প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ চীনা রাষ্ট্রদূতের দখলমুক্ত মিরপুরের রাড্ডা ক্লিনিক, পুনঃস্থাপিত নিজস্ব সাইনবোর্ড গ্রিন ইউনিভার্সিটিতে সাংবাদিকতা বিভাগের ব্যাচ-২৬২ এর নবীনবরণ কুলাউড়ায় পুকুরে ডুবে দুই শিশুর প্রাণহানি দুই দফা হামলা থেকে কীভাবে বাঁচেন মোজতবা খামেনি? গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত স্ত্রী ব্যাংকক বিমানবন্দরে তৃতীয় দিনেও আটকে বাংলাদেশ টিটি দল দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগে জামায়াত ১৯তম সহকারী জজ নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা ১৭ অক্টোবর সম্ভাব্য জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনে ইরানি প্রতিনিধিদলের অভিনব প্রতিবাদ সপ্তাহের ঘুমের ঘাটতি কি ছুটির দিনে পুষিয়ে নেওয়া সম্ভব? সিঙ্গাপুরের কাছে হেরে আসিয়ান কাপ থেকে বিদায় বাংলাদেশ সিঙ্গাপুরের কাছে হেরে ফিফা আসিয়ান কাপে হোঁচট বাংলাদেশ জুলাই যোদ্ধার স্টুডিও ভাঙচুর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১০০ পদে নিয়োগ: জানুন আবেদনের নিয়ম সালমান শাহর মৃত্যুর দিন এফডিসির পরিস্থিতি নিয়ে আমিন খানের খেলাপি ঋণের পাহাড়: সামনের কড়াকড়ি আর পেছনের শিথিলতা সবাইকে সুরক্ষিত রাখতে সাইবার সুরক্ষা আইন করছে সরকার যুক্তরাজ্যে মার্কিন ঘাঁটির কাছে ৫ জন গ্রেপ্তার, ট্রাম্পের প্রশংসা গাজায় ৬ কোটি টন ধ্বংসাবশেষ প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ চীনা রাষ্ট্রদূতের দখলমুক্ত মিরপুরের রাড্ডা ক্লিনিক, পুনঃস্থাপিত নিজস্ব সাইনবোর্ড