লামিন ইয়ামালের চোটে বার্সার ইউরোপীয় দলে সুযোগ পেলেন বিসিউ

প্রকাশ:
Print news

বার্সেলোনার আক্রমণভাগের প্রাণভোমরা লামিন ইয়ামাল ইনজুরির কবলে পড়ায় কপাল খুলেছে ১৮ বছর বয়সী বেলজিয়ান উইঙ্গার জেসে বিসিউয়ের। আজারবাইজানের ক্লাব সাবাহর বিপক্ষে চ্যাম্পিয়নস লীগের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে আজ কাতালানরা যখন প্রস্তুত, তখন মূল দলের স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেলেন এই তরুণ তুর্কি। সোমবার ক্লাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, ইয়ামালের ডান গোড়ালিতে কিছুটা অস্বস্তি রয়েছে। সতর্কতামূলক সিদ্ধান্ত হিসেবে তাকে আজকের সফর থেকে বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছে কোচিং স্টাফ। আশা করা হচ্ছে, আগামী রোববার দেপোর্তিভোর বিপক্ষে ম্যাচ দিয়ে আবারো মাঠে ফিরবেন এই তরুণ তারকা। আজ রাত পৌনে ১২টায় সাবাহর বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা।

ইয়ামালের অনুপস্থিতিতে হান্সি ফ্লিকের পরিকল্পনায় নতুন মুখ হিসেবে জায়গা করে নিলেন বিসিউ। যদিও সাবাহর বিপক্ষে প্রথম একাদশে তার থাকার সম্ভাবনা ক্ষীণ, তবে চ্যাম্পিয়নস লীগের মতো আসরে দলের সঙ্গে ভ্রমণ করা তার ক্যারিয়ারের বড় প্রাপ্তি। গত গ্রীষ্মে বেলজিয়ামের ক্লাব ব্রুগে থেকে যোগ দেওয়ার পর পথটা মসৃণ ছিল না বিসিউয়ের জন্য। বার্সেলোনার দ্বিতীয় দলের হয়ে খেলার সময় পেশির চোটে পড়ার কারণে নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার প্রক্রিয়াটি ব্যাহত হয়েছিল। দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া শেষে তিনি এখন পুরোদমে সুস্থ। এর আগে বেলজিয়ামের ক্লাব এনএক্সটি এবং জাতীয় দলের বয়সভিত্তিক পর্যায়ে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। বার্সেলোনার প্রাক-মৌসুম অনুশীলনেও তাকে বিশেষ গুরুত্ব দিয়েছিল ক্লাবটি। ইয়ামালের এই সাময়িক অনুপস্থিতি বিসিউয়ের সামনে নিজেকে প্রমাণ করার এক দারুণ সুযোগ এনে দিয়েছে। ফ্লিকের আস্থা অর্জনে সফল হলে ভবিষ্যতে বার্সার মূল স্কোয়াডে জায়গা পোক্ত করার পথটি তার জন্য আরও সহজ হতে পারে।

শেয়ার করুন
শিরোনাম :
লামিন ইয়ামালের চোটে বার্সার ইউরোপীয় দলে সুযোগ পেলেন বিসিউ গুম ও বিচারবহির্ভূত অপরাধের তথ্য সংগ্রহে গণশুনানি শুরু ৫১তম বিশেষ বিসিএস: পরীক্ষার হলে প্রবেশসহ পিএসসির জরুরি নির্দেশনা নতুন শুল্কের তোপের মুখে ভারতসহ এক ডজন দেশ মিস ইউনিভার্স ২০২৬ বিজয়ী পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো সিলেট সিভিল সার্জনের কার্যালয়ে ১৭৮ পদে জনবল নিয়োগ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করল বোর্ড মিয়ানমারে সাড়ে ৬ হাজার অভিবাসী পাঠাবে মালয়েশিয়া: আনোয়ার ইব্রাহিম ২৫ শতাংশ ছাড়ের বিশেষ অফার দিল কাতার এয়ারওয়েজ দক্ষিণ আফ্রিকায় ব্রেইন স্ট্রোকে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণ: চিকিৎসাধীন অবস্থায় আরও এক নারীর মৃত্যু তিন বছর ধরে অকেজো মুন্সীগঞ্জের ১১ কোটি টাকার পানি শোধনাগার সেঞ্চুরিয়নে পাহাড়সম লিড নিয়ে দিন শেষ করলো দক্ষিণ আফ্রিকা ১৯ বছর পর সরকারি স্বীকৃতি পেল আলতাবের স্কুল শিক্ষক নিয়োগ পরীক্ষায় ৪০০ নম্বরের প্রস্তাব এনটিআরসিএ’র বগুড়ায় শুটিং চলাকালে অভিনেতা সোহেল খানের মৃত্যু নড়াইলে রাজনীতি ও অপপ্রচারের নেপথ্য: সহিংসতা আড়ালে ভুয়া তথ্যের সামাজিক প্রভাব পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে মালিক-শ্রমিক ঐকমত্যে ব্যর্থ স্তন ক্যানসারের নতুন ওষুধ উইলসার্ডলিকে এফডিএর অনুমোদন ওয়াশিংটনে কাতার-যুক্তরাষ্ট্র অষ্টম কৌশলগত সংলাপ অনুষ্ঠিত লামিন ইয়ামালের চোটে বার্সার ইউরোপীয় দলে সুযোগ পেলেন বিসিউ গুম ও বিচারবহির্ভূত অপরাধের তথ্য সংগ্রহে গণশুনানি শুরু ৫১তম বিশেষ বিসিএস: পরীক্ষার হলে প্রবেশসহ পিএসসির জরুরি নির্দেশনা নতুন শুল্কের তোপের মুখে ভারতসহ এক ডজন দেশ মিস ইউনিভার্স ২০২৬ বিজয়ী পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো সিলেট সিভিল সার্জনের কার্যালয়ে ১৭৮ পদে জনবল নিয়োগ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করল বোর্ড মিয়ানমারে সাড়ে ৬ হাজার অভিবাসী পাঠাবে মালয়েশিয়া: আনোয়ার ইব্রাহিম ২৫ শতাংশ ছাড়ের বিশেষ অফার দিল কাতার এয়ারওয়েজ দক্ষিণ আফ্রিকায় ব্রেইন স্ট্রোকে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণ: চিকিৎসাধীন অবস্থায় আরও এক নারীর মৃত্যু তিন বছর ধরে অকেজো মুন্সীগঞ্জের ১১ কোটি টাকার পানি শোধনাগার সেঞ্চুরিয়নে পাহাড়সম লিড নিয়ে দিন শেষ করলো দক্ষিণ আফ্রিকা ১৯ বছর পর সরকারি স্বীকৃতি পেল আলতাবের স্কুল শিক্ষক নিয়োগ পরীক্ষায় ৪০০ নম্বরের প্রস্তাব এনটিআরসিএ’র বগুড়ায় শুটিং চলাকালে অভিনেতা সোহেল খানের মৃত্যু নড়াইলে রাজনীতি ও অপপ্রচারের নেপথ্য: সহিংসতা আড়ালে ভুয়া তথ্যের সামাজিক প্রভাব পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে মালিক-শ্রমিক ঐকমত্যে ব্যর্থ স্তন ক্যানসারের নতুন ওষুধ উইলসার্ডলিকে এফডিএর অনুমোদন ওয়াশিংটনে কাতার-যুক্তরাষ্ট্র অষ্টম কৌশলগত সংলাপ অনুষ্ঠিত