৫১তম বিশেষ বিসিএস: পরীক্ষার হলে প্রবেশসহ পিএসসির জরুরি নির্দেশনা

প্রকাশ:
Print news

আগামী ১১ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ৫১তম বিশেষ বিসিএস (লিখিত এমসিকিউ টাইপ) পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের জন্য কঠোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে প্রত্যেক পরীক্ষার্থীকে নিজ নিজ নির্ধারিত পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। সকাল সাড়ে ৯টার পর আর কাউকে কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। ষষ্ঠ থেকে দ্বাদশের ছাত্রীরা পাবে উপবৃত্তি, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে নির্দেশনা।

পিএসসির পক্ষ থেকে জানানো হয়, এবার পরীক্ষার হলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে হাজিরা তালিকায় পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন নম্বর জোড় ও বিজোড় ভিত্তিতে সাজানো হয়েছে। এছাড়া প্রতিটি রেজিস্ট্রেশন নম্বর কক্ষভিত্তিক দৈবচয়ন প্রক্রিয়ায় বিন্যস্ত করা হবে। দৈবচয়ন পদ্ধতিতে আসন ও কক্ষ চিহ্নিত করার প্রক্রিয়া কিছুটা সময়সাপেক্ষ হওয়ায় সময়মতো হলে উপস্থিত থাকা বাধ্যতামূলক করা হয়েছে। এই নির্দেশনার কথা প্রবেশপত্র এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য নির্দেশনায়ও স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। গতকাল সোমবার (২৩ নভেম্বর) প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষার হলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়িয়ে চলার লক্ষ্যে হাজিরা তালিকায় পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন নম্বর জোড় ও বিজোড়ে বিন্যস্ত করা হবে।

১১ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন—হল বা আসন ব্যবস্থা ইত্যাদি পরবর্তীতে পিএসসির ওয়েবসাইট এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার স্বার্থে পিএসসির সব নির্দেশনা মেনে চলার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক সংকট নিরসনে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের চাহিদার ভিত্তিতে গত ২৪ সেপ্টেম্বর ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এই বিশেষ বিসিএসের মাধ্যমে মোট পাঁচ হাজার চিকিৎসককে ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সহকারী সার্জন পদে ৪ হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জন নিয়োগ পাবেন। এই পরীক্ষায় অংশ নেওয়ার জন্য চূড়ান্তভাবে আবেদন করেছেন মোট ৪৪ হাজার ৬৩৫ জন প্রার্থী। সরকারিভাবে ব্রুনেইয়ে কাজের সুযোগ পাবেন ৩৭০ জন। ২০২৭ সালে চাঙা হবে চাকরির বাজার, তবে সুযোগ পেলেই চাকরি ছাড়বেন ২১%।

শেয়ার করুন
শিরোনাম :
৫১তম বিশেষ বিসিএস: পরীক্ষার হলে প্রবেশসহ পিএসসির জরুরি নির্দেশনা নতুন শুল্কের তোপের মুখে ভারতসহ এক ডজন দেশ মিস ইউনিভার্স ২০২৬ বিজয়ী পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো সিলেট সিভিল সার্জনের কার্যালয়ে ১৭৮ পদে জনবল নিয়োগ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করল বোর্ড মিয়ানমারে সাড়ে ৬ হাজার অভিবাসী পাঠাবে মালয়েশিয়া: আনোয়ার ইব্রাহিম ২৫ শতাংশ ছাড়ের বিশেষ অফার দিল কাতার এয়ারওয়েজ দক্ষিণ আফ্রিকায় ব্রেইন স্ট্রোকে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণ: চিকিৎসাধীন অবস্থায় আরও এক নারীর মৃত্যু তিন বছর ধরে অকেজো মুন্সীগঞ্জের ১১ কোটি টাকার পানি শোধনাগার সেঞ্চুরিয়নে পাহাড়সম লিড নিয়ে দিন শেষ করলো দক্ষিণ আফ্রিকা ১৯ বছর পর সরকারি স্বীকৃতি পেল আলতাবের স্কুল শিক্ষক নিয়োগ পরীক্ষায় ৪০০ নম্বরের প্রস্তাব এনটিআরসিএ’র বগুড়ায় শুটিং চলাকালে অভিনেতা সোহেল খানের মৃত্যু নড়াইলে রাজনীতি ও অপপ্রচারের নেপথ্য: সহিংসতা আড়ালে ভুয়া তথ্যের সামাজিক প্রভাব পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে মালিক-শ্রমিক ঐকমত্যে ব্যর্থ স্তন ক্যানসারের নতুন ওষুধ উইলসার্ডলিকে এফডিএর অনুমোদন ওয়াশিংটনে কাতার-যুক্তরাষ্ট্র অষ্টম কৌশলগত সংলাপ অনুষ্ঠিত সফরের মাঝপথেই দেশে ফিরছেন জামায়াত আমির শফিকুর রহমান রমজান সামনে রেখে খেজুরের শুল্ক কমিয়ে ৫ শতাংশ করল সরকার ৫১তম বিশেষ বিসিএস: পরীক্ষার হলে প্রবেশসহ পিএসসির জরুরি নির্দেশনা নতুন শুল্কের তোপের মুখে ভারতসহ এক ডজন দেশ মিস ইউনিভার্স ২০২৬ বিজয়ী পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো সিলেট সিভিল সার্জনের কার্যালয়ে ১৭৮ পদে জনবল নিয়োগ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করল বোর্ড মিয়ানমারে সাড়ে ৬ হাজার অভিবাসী পাঠাবে মালয়েশিয়া: আনোয়ার ইব্রাহিম ২৫ শতাংশ ছাড়ের বিশেষ অফার দিল কাতার এয়ারওয়েজ দক্ষিণ আফ্রিকায় ব্রেইন স্ট্রোকে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণ: চিকিৎসাধীন অবস্থায় আরও এক নারীর মৃত্যু তিন বছর ধরে অকেজো মুন্সীগঞ্জের ১১ কোটি টাকার পানি শোধনাগার সেঞ্চুরিয়নে পাহাড়সম লিড নিয়ে দিন শেষ করলো দক্ষিণ আফ্রিকা ১৯ বছর পর সরকারি স্বীকৃতি পেল আলতাবের স্কুল শিক্ষক নিয়োগ পরীক্ষায় ৪০০ নম্বরের প্রস্তাব এনটিআরসিএ’র বগুড়ায় শুটিং চলাকালে অভিনেতা সোহেল খানের মৃত্যু নড়াইলে রাজনীতি ও অপপ্রচারের নেপথ্য: সহিংসতা আড়ালে ভুয়া তথ্যের সামাজিক প্রভাব পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে মালিক-শ্রমিক ঐকমত্যে ব্যর্থ স্তন ক্যানসারের নতুন ওষুধ উইলসার্ডলিকে এফডিএর অনুমোদন ওয়াশিংটনে কাতার-যুক্তরাষ্ট্র অষ্টম কৌশলগত সংলাপ অনুষ্ঠিত সফরের মাঝপথেই দেশে ফিরছেন জামায়াত আমির শফিকুর রহমান রমজান সামনে রেখে খেজুরের শুল্ক কমিয়ে ৫ শতাংশ করল সরকার