বিশ্বসুন্দরী প্রতিযোগিতার ৭৫তম আসরে বিজয়ী হয়েছেন পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত ৮টায় পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে আয়োজিত গ্র্যান্ড ফিনালেতে তার নাম ঘোষণা করা হয়। বিজয়ী ঘোষণার পরপরই আবেগে আপ্লুত হয়ে পড়েন জেনিফার। গত বছরের বিজয়ী মেক্সিকোর ফাতিমা বোস তাকে নতুন মুকুট পরিয়ে দেন। এটি নিয়ে সপ্তমবারের মতো মিস ইউনিভার্সের শিরোপা জয় করল পুয়ের্তো রিকো। ‘মিস ইউনিভার্স ২০২৬’ বিজয়ী হয়েছেন ক্যারিবীয় দ্বীপ পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো। বিজয়ী ঘোষণার পর আনন্দাশ্রুতে ভিজে ওঠে জেনিফার ব্যারেটোর চোখ।
বাংলাদেশ সময় ২৫ নভেম্বর সকাল ৬টায় চূড়ান্ত পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়। শুরুতে সেরা ৩০ জন প্রতিযোগীকে বাছাই করা হলেও সেই তালিকায় জায়গা হয়নি বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহির। পরবর্তী ধাপে সুইমস্যুট ও ইভনিং গাউন পর্ব শেষে চূড়ান্তভাবে সেরা পাঁচজনকে নির্বাচন করা হয়। এরপর সুইমস্যুট পর্বের মাধ্যমে বেছে নেওয়া হয় সেরা ১২ জনকে।
সেরা পাঁচ প্রতিযোগীর তালিকায় ছিলেন ফিলিপাইনের বি মিলান-উইন্ডোস্কি, নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন, ভেনেজুয়েলার ক্লারা ভেগাস, ডমিনিকান রিপাবলিকের মেলিসা নুনেস এবং জেনিফার ব্যারেটো। বিচারকদের কঠিন সব প্রশ্নের মুখোমুখি হওয়ার পর জেনিফারকেই চূড়ান্ত বিজয়ী ঘোষণা করা হয়। এ সময় কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল ইনস্টাগ্রামে নতুন রানিকে অভিনন্দন জানিয়ে লেখেন, নতুন রানি, নতুন যুগ! আমাদের নতুন মিস ইউনিভার্স জেনিফার ব্যারেটোকে অভিনন্দন। পুয়ের্তো রিকোতে মুকুটটি ফিরিয়ে নিলেন তিনি।
প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন ডমিনিকান রিপাবলিকের মেলিসা নুনেস এবং দ্বিতীয় রানারআপ নির্বাচিত হয়েছেন ভেনেজুয়েলার ক্লারা ভেগাস। এছাড়া তৃতীয় ও চতুর্থ রানারআপ হয়েছেন যথাক্রমে ফিলিপাইনের বি মিলান-উইন্ডোস্কি এবং নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন। মিস ইউনিভার্সের ৭৫ তম আসরে প্রথম রানারআপ নির্বাচিত হয়েছেন ডমিনিকান রিপাবলিকের মেলিসা নুনেস, দ্বিতীয় রানারআপ নির্বাচিত হয়েছেন ভেনেজুয়েলার ক্লারা ভেগাস, তৃতীয় ও চতুর্থ রানারআপ যথাক্রমে নির্বাচিত হয়েছেন—ফিলিপাইনের বি মিলান।






