আওয়ামী লীগ শাসনামলে ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত গুম, অপহরণ, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও অন্যান্য মানবতাবিরোধী অপরাধের তথ্য সংগ্রহের উদ্দেশ্যে দেশজুড়ে গণশুনানির আয়োজন করা হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের পক্ষ থেকে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আজ বুধবার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম এ তথ্য জানান। তিনি জানান, গণশুনানির মাধ্যমে অপরাধের ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করার পাশাপাশি প্রয়োজনে তাৎক্ষণিক গ্রেপ্তারের ব্যবস্থাও নেওয়া হবে। দেশজুড়ে গণশুনানির প্রয়োজনীয়তা তুলে ধরে চিফ প্রসিকিউটর বলেন, ‘২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সারা দেশে অসংখ্য ক্রসফায়ার, গুম, বলপূর্বক গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ বা মামলা রয়েছে। বেশ কয়েকটি শুনানি পর্যায়ে রয়েছে।
চিফ প্রসিকিউটর জানান, প্রতি সপ্তাহে দেশের কোনো না কোনো জেলায় এই কার্যক্রম পরিচালিত হবে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় এবং রাজনৈতিক দলগুলোর উপস্থিতিতে এ কর্মসূচি সম্পন্ন হবে। এছাড়া ভুক্তভোগী রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন এবং ভুক্তভোগী পরিবারদের কাছে ইতোমধ্যে চিঠি পাঠানো শুরু হয়েছে। যেসব ঘটনায় ইতোপূর্বে মামলা হয়নি, সেগুলোর ক্ষেত্রে ভুক্তভোগীদের চিহ্নিত করা হবে। পাশাপাশি যেসব ঘটনায় মামলা রয়েছে, সেগুলোর নথিপত্র পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। প্রয়োজনে তাৎক্ষণিকভাবে কোনো অপরাধীকে পাওয়া গেলে গ্রেপ্তার করা হবে। নিপীড়িত রাজনৈতিক দল ও সংগঠনও এতে অংশ নিতে পারবে। এ বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে সরকার।’। তিনি বলেন, ‘এরই মধ্যে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, মন্ত্রণালয়, নির্যাতিত রাজনৈতিক দল, সংগঠন ও আহত-নিহত পরিবারের সদস্যদের কাছে চিঠি পাঠানো হচ্ছে।
গণশুনানি যশোর থেকে শুরু করার পরিকল্পনা থাকলেও জেলা আইনজীবী সমিতির নির্বাচনের কারণে তারিখ কিছুটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তবে আগামী সপ্তাহ থেকেই দেশের কোনো না কোনো জেলায় এই কর্মসূচি শুরু হবে। বর্তমান সরকারের সহযোগিতায় এই উদ্যোগের মাধ্যমে দেশে ন্যায়বিচারের সংস্কৃতি প্রতিষ্ঠা এবং ভবিষ্যতে মানবতাবিরোধী অপরাধের পুনরাবৃত্তি রোধ করাই মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন। আইনগত বৈধতা নিয়ে তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থার অধীনে অভিযোগ দাখিল ও তদন্ত করার পূর্ণ আইনি ম্যান্ডেট রয়েছে। গণশুনানির কর্মসূচি যশোর জেলা থেকে শুরু করার পরিকল্পনার কথা জানিয়ে আমিনুল ইসলাম বলেন, ‘২৬ নভেম্বর যশোরে কর্মসূচি আয়োজনের পরিকল্পনা ছিল। কিন্তু ২৮ নভেম্বর যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচন থাকায় তারিখ পরিবর্তন হতে পারে। এসব অপরাধ আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করতেই গণশুনানির উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা মনে করি, এ কর্মসূচির মধ্য দিয়ে দেশে ন্যায়বিচারের সংস্কৃতি প্রতিষ্ঠিত হবে।
বর্তমানে গুমের শিকার প্রায় ২০০ জনের সন্ধান পাওয়া যায়নি।
এসব গুমের অভিযোগ নিয়ে সম্মিলিতভাবে তদন্ত চালানো হচ্ছে। চিফ প্রসিকিউটর বলেন, অনেক ভুক্তভোগী পরিবার এতদিন ভয়ে মামলা করতে সাহস পায়নি। এখন এসব অপরাধের যথাযথ বিচার নিশ্চিত করে জাতিকে একটি বার্তা দিতে চায় প্রসিকিউশন। ইতোমধ্যে কিছু গুমের মামলার বিচার প্রক্রিয়া চলমান রয়েছে। গুম সংক্রান্ত নতুন আইন পাস হওয়ায় ব্যাপক ও পদ্ধতিগত গুমের অপরাধগুলো এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এখতিয়ারভুক্ত বিচারযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। তদন্ত শেষ করে দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করার কাজও চলছে বলে তিনি নিশ্চিত করেন।






