বাংলাদেশ মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) কার্যালয় এবং এর অধীনে থাকা ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট একাডেমি (ফিমা) ও অডিট অধিদপ্তরে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে ১৬তম ও ২০তম গ্রেডের চারটি ক্যাটাগরিতে মোট ৩৪৭টি শূন্য পদের বিপরীতে যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ নভেম্বর বিকেল চারটা পর্যন্ত অনলাইনে আবেদনের সুযোগ পাবেন। ৩ নভেম্বর থেকে এই নিয়োগ প্রক্রিয়ার অনলাইন আবেদন কার্যক্রম শুরু হয়েছে। ১৬তম ও ২০তম গ্রেডের ৪টি ক্যাটাগরিতে মোট ৩৪৭ জন কর্মী নিয়োগ পাবেন। জুনিয়র অডিটর (গ্রেড–১৬), কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড–১৬) ও ড্রাইভার (গ্রেড–১৬) পদের জন্য আবেদন ফি ১১২ টাকা। অন্যদিকে অফিস সহায়ক (গ্রেড–২০) পদের আবেদন ফি ৫৬ টাকা।
আবেদনের ফি ও নিয়মাবলী
- জুনিয়র অডিটর, কম্পিউটার মুদ্রাক্ষরিক ও ড্রাইভার (১৬তম গ্রেড): আবেদন ফি ১১২ টাকা।
- অফিস সহায়ক (২০তম গ্রেড): আবেদন ফি ৫৬ টাকা।
- অনগ্রসর শ্রেণি (ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ): সব পদের ক্ষেত্রে ফি ৫৬ টাকা।
- পেমেন্ট পদ্ধতি: টেলিটক প্রিপেইড নম্বর থেকে দুটি এসএমএসের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে।
- সময়সীমা: অনলাইনে আবেদন সাবমিট করার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে।
এসএমএস পাঠানোর নিয়ম
- প্রথম এসএমএস: CAG space User ID লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
- দ্বিতীয় এসএমএস: ফিরতি বার্তায় প্রাপ্ত PIN নম্বর ব্যবহার করে CAG space Yes space PIN লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
ছবি ও স্বাক্ষর আপলোডের নির্দেশনা
আবেদনপত্র পূরণের সময় সাম্প্রতিক তোলা রঙিন ছবি ও স্বাক্ষর নির্ধারিত মাপে আপলোড করা বাধ্যতামূলক।
ছবির দৈর্ঘ্য ও প্রস্থ ৩০০ পিক্সেল এবং ফাইলের আকার সর্বোচ্চ ১০০ কিলোবাইট হতে হবে।
স্বাক্ষরের দৈর্ঘ্য ৩০০ পিক্সেল ও প্রস্থ ৮০ পিক্সেল হতে হবে এবং ফাইলের আকার সর্বোচ্চ ৬০ কিলোবাইট হওয়া প্রয়োজন। সঠিকভাবে আবেদন সম্পন্ন হওয়ার পর প্রার্থী একটি ইউজার কপিসহ ‘আবেদনকারীর কপি’ ডাউনলোড করতে পারবেন। আবেদন সংক্রান্ত যেকোনো সমস্যার সমাধানে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল করা যাবে অথবা [email protected] ঠিকানায় ই-মেইল যোগাযোগ করা যাবে।
- নবম শিক্ষক নিয়োগ পরীক্ষায় নম্বর বণ্টন কেমন হতে পারে।
- বিনা খরচে চীনে উচ্চশিক্ষার সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদের, আবেদন যেভাবে।






