
বাংলাদেশ মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) কার্যালয় এবং এর অধীনে থাকা ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট একাডেমি (ফিমা) ও অডিট অধিদপ্তরে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে ১৬তম ও ২০তম গ্রেডের চারটি ক্যাটাগরিতে মোট ৩৪৭টি শূন্য পদের বিপরীতে যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ নভেম্বর বিকেল চারটা পর্যন্ত অনলাইনে আবেদনের সুযোগ পাবেন। ৩ নভেম্বর থেকে এই নিয়োগ প্রক্রিয়ার অনলাইন আবেদন কার্যক্রম শুরু হয়েছে। ১৬তম ও ২০তম গ্রেডের ৪টি ক্যাটাগরিতে মোট ৩৪৭ জন কর্মী নিয়োগ পাবেন। জুনিয়র অডিটর (গ্রেড–১৬), কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড–১৬) ও ড্রাইভার (গ্রেড–১৬) পদের জন্য আবেদন ফি ১১২ টাকা। অন্যদিকে অফিস সহায়ক (গ্রেড–২০) পদের আবেদন ফি ৫৬ টাকা।
আবেদনপত্র পূরণের সময় সাম্প্রতিক তোলা রঙিন ছবি ও স্বাক্ষর নির্ধারিত মাপে আপলোড করা বাধ্যতামূলক।
ছবির দৈর্ঘ্য ও প্রস্থ ৩০০ পিক্সেল এবং ফাইলের আকার সর্বোচ্চ ১০০ কিলোবাইট হতে হবে।
স্বাক্ষরের দৈর্ঘ্য ৩০০ পিক্সেল ও প্রস্থ ৮০ পিক্সেল হতে হবে এবং ফাইলের আকার সর্বোচ্চ ৬০ কিলোবাইট হওয়া প্রয়োজন। সঠিকভাবে আবেদন সম্পন্ন হওয়ার পর প্রার্থী একটি ইউজার কপিসহ 'আবেদনকারীর কপি' ডাউনলোড করতে পারবেন। আবেদন সংক্রান্ত যেকোনো সমস্যার সমাধানে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল করা যাবে অথবা [email protected] ঠিকানায় ই-মেইল যোগাযোগ করা যাবে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০