নেপালের পুনর্গঠনে ভারতের বিপুল সহায়তা ও ভূরাজনৈতিক প্রতিযোগিতা

প্রকাশ:
Print news

নেপালে সাম্প্রতিক ভয়াবহ বন্যার পর দেশটিকে পুনর্গঠনে ১৬২ কোটি ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে ভারত। এই সহায়তার লক্ষ্য কেবল মানবিক সহযোগিতা নয়, বরং এর মাধ্যমে হিমালয়কন্যা নেপালের সঙ্গে সম্পর্ক জোরদার এবং দেশটিতে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় কৌশলগত অবস্থান নিশ্চিত করতে চাইছে নরেন্দ্র মোদির সরকার। কিন্তু চীনের ক্রমবর্ধমান উপস্থিতি সেই অবস্থানকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

গত আগস্টে ভয়াবহ বন্যা ও আকস্মিক দুর্যোগের কবলে পড়ে নেপাল ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার এ দুর্যোগের শুরু থেকেই ত্রাণসামগ্রী পাঠানো এবং যোগাযোগব্যবস্থা পুনরুদ্ধারে কাজ করছে। এবার অবকাঠামো ও জনপদ পুনর্গঠনে বড় অঙ্কের এই আর্থিক সহায়তার ঘোষণা এলো।

নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ দায়িত্ব নেওয়ার পর মার্চ মাসে প্রথম সরকারি সফরে ভারতে গেলে এই সহায়তার বিষয়টি নিশ্চিত হয়। দেশটির পররাষ্ট্রমন্ত্রী শিশির খানালের হিসাব অনুযায়ী, নেপালের সামগ্রিক পুনর্গঠনের জন্য প্রায় ৫০০ কোটি ডলারের প্রয়োজন। ভারতের এই সহায়তা এখন পর্যন্ত নেপাল পাওয়া সবচেয়ে বড় আর্থিক প্যাকেজ হিসেবে বিবেচিত হচ্ছে।

ভৌগোলিক অবস্থানের কারণে নেপাল দীর্ঘদিন ধরেই দক্ষিণ এশিয়ার দুই শক্তিধর দেশ ভারত ও চীনের ভূরাজনৈতিক প্রতিযোগিতার কেন্দ্রবিন্দুতে রয়েছে। ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের কারণে ভারতের প্রথাগত প্রভাব থাকলেও, সাম্প্রতিক বছরগুলোতে চীনের বাণিজ্য, বিনিয়োগ ও অবকাঠামোগত সহযোগিতা কাঠমান্ডুর ওপর প্রভাব বিস্তার করেছে। দিল্লিকে এখন আগের চেয়ে অনেক বেশি সতর্ক থেকে সম্পর্ক রক্ষা করতে হচ্ছে। দক্ষিণ এশিয়ার ছোট দেশগুলো উন্নয়ন সহায়তার ক্ষেত্রে এখনো ভারতের ওপর তুলনামূলকভাবে বেশি নির্ভরশীল। কারণ, ভারত দীর্ঘমেয়াদি উন্নয়ন অনুদানের পাশাপাশি দুর্যোগের সময় দ্রুত জরুরি সহায়তা দিতে পারে। বিশ্লেষকদের ধারণা, নেপাল যাতে চীনের দিকে অতিমাত্রায় ঝুঁকে না পড়ে, সে লক্ষ্যেই ভারত এই সহায়তা দিচ্ছে। শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটের পর দেশটির সঙ্গে ভারতের সম্পর্কের উন্নতির উদাহরণও এ ক্ষেত্রে সামনে আসছে।

গত এক দশকে ভারত-নেপাল সম্পর্কের টানাপোড়েন স্পষ্ট হয়েছে, যার মূলে রয়েছে সীমান্ত বিরোধ ও ২০১৫ সালের বিতর্কিত অবরোধের ঘটনা। সে সময় ওই অবরোধের জন্য নেপালের জনমনে ভারতের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছিল। যদিও দিল্লি সেই অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছে, তবে এই পরিস্থিতি নেপালে চীনের আধিপত্য তৈরির পথ প্রশস্ত করেছিল।

আর্থিক সক্ষমতার দিক থেকে চীন বর্তমানে নেপালের সঙ্গে বিভিন্ন দর-কষাকষিতে প্রভাব ফেলছে। তবে ভারতের সাম্প্রতিক কৌশল হলো, সরাসরি প্রতিদ্বন্দ্বিতা না করে অর্থনৈতিক ও উন্নয়নমূলক সহায়তার মাধ্যমে আস্থার সম্পর্ক পুনর্গঠন করা। গত অর্থবছরে নেপালকে দেওয়া ভারতের আর্থিক সহায়তা চীনের তুলনায় চার গুণেরও বেশি ছিল, যা দেশটির দক্ষিণ এশীয় পররাষ্ট্রনীতির অংশ। নেপালেও একইভাবে অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে রাজনৈতিক আস্থা ফিরিয়ে আনতে চায় দিল্লি।

বিশ্লেষকদের মতে, নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহকে এই সহায়তা তার সরকারের স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করবে। ভারত সফরে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ দিল্লিকে ‘নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিবেশী’ হিসেবে সম্বোধন করেছেন এবং শিক্ষা, নগর উন্নয়নসহ বিভিন্ন খাতে বিনিয়োগ ও সহযোগিতার চুক্তি স্বাক্ষর করেছেন।

অন্যদিকে চীনও নেপালে ত্রাণসামগ্রী, নগদ অর্থ ও বিশেষজ্ঞ সহায়তা পাঠিয়েছে। তবে বেইজিং দাবি করেছে যে, তাদের এই সহযোগিতা কোনো তৃতীয় দেশকে প্রতিহত করার উদ্দেশ্যে নয়। ভারত ও চীনের এই প্রতিযোগিতায় নেপালের নতুন নেতৃত্ব কীভাবে নিজেদের জাতীয় স্বার্থ রক্ষা করে, তা নিয়ে এখন কূটনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছে। সূত্র: মডার্ন ডিপ্লোম্যাসি ও রয়টার্স।

শেয়ার করুন
শিরোনাম :
সেঞ্চুরিয়নে পাহাড়সম রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা দক্ষিণ আফ্রিকার নেপালের পুনর্গঠনে ভারতের বিপুল সহায়তা ও ভূরাজনৈতিক প্রতিযোগিতা সিএজি কার্যালয়ে ৩৪৭ কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৫ নভেম্বর পর্যন্ত ইকবাল: সোহেলের মৃত্যুর পর আমি আর নিজের মধ্যে নেই আমার জীবনে প্রেমিকা একজনই: ইমরান মাহমুদুলের ব্যক্তিগত কথা সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন তিন উপসচিব গবেষণাগারে কৃত্রিম চাঁদের মাটিতে আলু চাষে সাফল্য বিজ্ঞানীদের উপসাগরীয় রেল প্রকল্পের অর্ধেকের বেশি সম্পন্ন, চালুর লক্ষ্য ২০৩০ দেশজুড়ে মিছিল-সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী যুবদল বেরোবিতে শুরু হয়েছে মাল্টিমিডিয়া ও এআই বিষয়ক প্রশিক্ষণ লামিন ইয়ামালের চোটে বার্সার ইউরোপীয় দলে সুযোগ পেলেন বিসিউ গুম ও বিচারবহির্ভূত অপরাধের তথ্য সংগ্রহে গণশুনানি শুরু ৫১তম বিশেষ বিসিএস: পরীক্ষার হলে প্রবেশসহ পিএসসির জরুরি নির্দেশনা নতুন শুল্কের তোপের মুখে ভারতসহ এক ডজন দেশ মিস ইউনিভার্স ২০২৬ বিজয়ী পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো সিলেট সিভিল সার্জনের কার্যালয়ে ১৭৮ পদে জনবল নিয়োগ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করল বোর্ড মিয়ানমারে সাড়ে ৬ হাজার অভিবাসী পাঠাবে মালয়েশিয়া: আনোয়ার ইব্রাহিম ২৫ শতাংশ ছাড়ের বিশেষ অফার দিল কাতার এয়ারওয়েজ দক্ষিণ আফ্রিকায় ব্রেইন স্ট্রোকে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু সেঞ্চুরিয়নে পাহাড়সম রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা দক্ষিণ আফ্রিকার নেপালের পুনর্গঠনে ভারতের বিপুল সহায়তা ও ভূরাজনৈতিক প্রতিযোগিতা সিএজি কার্যালয়ে ৩৪৭ কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৫ নভেম্বর পর্যন্ত ইকবাল: সোহেলের মৃত্যুর পর আমি আর নিজের মধ্যে নেই আমার জীবনে প্রেমিকা একজনই: ইমরান মাহমুদুলের ব্যক্তিগত কথা সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন তিন উপসচিব গবেষণাগারে কৃত্রিম চাঁদের মাটিতে আলু চাষে সাফল্য বিজ্ঞানীদের উপসাগরীয় রেল প্রকল্পের অর্ধেকের বেশি সম্পন্ন, চালুর লক্ষ্য ২০৩০ দেশজুড়ে মিছিল-সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী যুবদল বেরোবিতে শুরু হয়েছে মাল্টিমিডিয়া ও এআই বিষয়ক প্রশিক্ষণ লামিন ইয়ামালের চোটে বার্সার ইউরোপীয় দলে সুযোগ পেলেন বিসিউ গুম ও বিচারবহির্ভূত অপরাধের তথ্য সংগ্রহে গণশুনানি শুরু ৫১তম বিশেষ বিসিএস: পরীক্ষার হলে প্রবেশসহ পিএসসির জরুরি নির্দেশনা নতুন শুল্কের তোপের মুখে ভারতসহ এক ডজন দেশ মিস ইউনিভার্স ২০২৬ বিজয়ী পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো সিলেট সিভিল সার্জনের কার্যালয়ে ১৭৮ পদে জনবল নিয়োগ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করল বোর্ড মিয়ানমারে সাড়ে ৬ হাজার অভিবাসী পাঠাবে মালয়েশিয়া: আনোয়ার ইব্রাহিম ২৫ শতাংশ ছাড়ের বিশেষ অফার দিল কাতার এয়ারওয়েজ দক্ষিণ আফ্রিকায় ব্রেইন স্ট্রোকে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু