শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাচ্ছে জাপান

প্রকাশ:
Print news

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেতে যাচ্ছে জাপানি কনসোর্টিয়াম। এই লক্ষ্যে বাংলাদেশ সরকারের সঙ্গে ১৫ বছর মেয়াদি একটি ইজারা বা কনসেশন চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে। সচিবালয়ে সোমবার অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই চুক্তি প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

নতুন এই চুক্তির ফলে যাত্রীদের ওপর কিছুটা ব্যয় বাড়বে। এখন থেকে টার্মিনালটি ব্যবহারের জন্য যাত্রীদের এমবারকেশন ফি বা মাশুল বাবদ ১২ দশমিক ৫০ ডলার পরিশোধ করতে হবে, যা বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৫৫৯ টাকার সমান। বর্তমানে এই মাশুলের পরিমাণ ৫০০ টাকা। এছাড়া যাত্রী পরিবহন থেকে অর্জিত রাজস্বের ২৭ শতাংশ অথবা যাত্রীপ্রতি ২ দশমিক ১ ডলার বাংলাদেশের তহবিলে জমা হবে। কার্গো পরিবহনের ক্ষেত্রে বাংলাদেশ প্রতি টনে আয়ের ২৭ শতাংশ অথবা ১১ দশমিক ৫ ডলার পাবে বলে জানানো হয়েছে। বিদেশযাত্রার সময় বিমানবন্দর ব্যবহারের জন্য যাত্রীর কাছ থেকে নেওয়া সরকারি মাশুলকে এমবারকেশন ফি বলা হয়।

চুক্তির শর্ত অনুযায়ী, ১৫ বছর মেয়াদে জাপানি প্রতিষ্ঠান বাংলাদেশকে এককালীন ৮১ লাখ ডলার বা প্রায় ১০০ কোটি টাকা অগ্রিম প্রদান করবে। পাশাপাশি আন্তর্জাতিক উড়োজাহাজ সংস্থাগুলোর গ্রাউন্ড হ্যান্ডলিং সেবার সর্বোচ্চ ৫০ শতাংশ দায়িত্ব পালন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা এই টার্মিনালটি নির্মাণ করেছে, মূলত তারাই এর পরিচালনা ও রক্ষণাবেক্ষণের কাজ করবে। জাপানিজ কোম্পানি আগ্রহ প্রকাশের পর আর্থিক প্রস্তাব দাখিল করলে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ তা যাচাই-বাছাই ও দর-কষাকষির প্রক্রিয়া সম্পন্ন করেছে। অর্থ মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র জানায়, বৈঠকে জানানো হয়, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩–এর নির্মাণ–পরবর্তী পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য জাপানিজ কোম্পানি আগ্রহ ব্যক্ত করে আর্থিক প্রস্তাব দাখিল। বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপস্থাপিত তথ্যে জাপানি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত গোষ্ঠীর নাম উল্লেখ করা হয়নি।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, টার্মিনাল উদ্বোধনের যাবতীয় প্রস্তুতি চলছে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হবে। এরপর ১৬ ডিসেম্বর চারটি ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে টার্মিনালটির আংশিক কার্যক্রম শুরু হবে এবং পূর্ণাঙ্গভাবে চালু হতে আরও প্রায় ১৪ মাস সময় লাগতে পারে। উল্লেখ্য, ২০১৬ সালে শাহজালাল বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্প অনুমোদনের পর ২০১৯ সালে জাপানি কনসোর্টিয়ামকে কাজ দেওয়া হয়। এতে জাপান এয়ারপোর্ট টার্মিনাল কোম্পানি, সুমিতোমো করপোরেশন, নিপ্পন কোয়েই এবং নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করপোরেশন যুক্ত রয়েছে। বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয় এ অনুমোদনের কথা জানায়।

২২ হাজার ২১৩ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত এই প্রকল্পে বর্তমানে ২৬টি বোর্ডিং ব্রিজ, ১১৫টি চেক-ইন কাউন্টার, ৬৬টি বহির্গমন, ৫৯টি আগমন ও ৩টি ভিআইপি ইমিগ্রেশন ডেস্ক রয়েছে। প্রকল্পটি পুরোপুরি চালু হলে বার্ষিক যাত্রী ধারণক্ষমতা ৮০ লাখ থেকে বেড়ে ২ কোটি ৪০ লাখে উন্নীত হবে। এটি মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযুক্ত হওয়ায় ভবিষ্যতে একটি গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ২২ হাজার ২১৩ কোটি টাকা, মেয়াদ শেষ হবে ২০২৭ সালের ৩০ জুন। তৃতীয় টার্মিনাল ৫ লাখ ৪২ হাজার বর্গমিটার এলাকাজুড়ে নির্মিত, যার ফ্লোর স্পেস ২ লাখ ৩০ হাজার বর্গমিটার।

বেবিচকের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে মোট ৮৫ লাখ ২০ হাজার যাত্রী চলাচল করেছেন। এর মধ্যে আন্তর্জাতিক যাত্রী সংখ্যা ৭৩ লাখ ৪০ হাজার এবং অভ্যন্তরীণ যাত্রী ১১ লাখ ৮০ হাজার। এই বিপুল সংখ্যক যাত্রীসেবা নিশ্চিত করতে পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য পিপিপি ভিত্তিতে ২১০ কোটি ডলারের আলাদা একটি প্রকল্প নেওয়া হয়েছিল, যার অধীনেই এখন জাপানের সঙ্গে এই চুক্তি হচ্ছে। টার্মিনাল পরিচালনা, যাত্রীসেবা, ব্যাগেজ ব্যবস্থাপনা, গ্রাউন্ড হ্যান্ডলিং ও কার্গো হ্যান্ডলিং নিশ্চিত করার উদ্দেশ্য নিয়ে ২১০ কোটি মার্কিন ডলার ব্যয়ের এ প্রকল্প নীতিগত অনুমোদন পায় ২০২৩ সালের ১৯ জানুয়ারি। বেবিচক সূত্রে জানা গেছে, ২০২৬ সালের জানুয়ারি–জুনে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ৮৫ লাখ ২০ হাজার যাত্রী চলাচল করেছেন।

শেয়ার করুন
শিরোনাম :
দেশজুড়ে মিছিল-সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী যুবদল বেরোবিতে শুরু হয়েছে মাল্টিমিডিয়া ও এআই বিষয়ক প্রশিক্ষণ লামিন ইয়ামালের চোটে বার্সার ইউরোপীয় দলে সুযোগ পেলেন বিসিউ গুম ও বিচারবহির্ভূত অপরাধের তথ্য সংগ্রহে গণশুনানি শুরু ৫১তম বিশেষ বিসিএস: পরীক্ষার হলে প্রবেশসহ পিএসসির জরুরি নির্দেশনা নতুন শুল্কের তোপের মুখে ভারতসহ এক ডজন দেশ মিস ইউনিভার্স ২০২৬ বিজয়ী পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো সিলেট সিভিল সার্জনের কার্যালয়ে ১৭৮ পদে জনবল নিয়োগ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করল বোর্ড মিয়ানমারে সাড়ে ৬ হাজার অভিবাসী পাঠাবে মালয়েশিয়া: আনোয়ার ইব্রাহিম ২৫ শতাংশ ছাড়ের বিশেষ অফার দিল কাতার এয়ারওয়েজ দক্ষিণ আফ্রিকায় ব্রেইন স্ট্রোকে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণ: চিকিৎসাধীন অবস্থায় আরও এক নারীর মৃত্যু তিন বছর ধরে অকেজো মুন্সীগঞ্জের ১১ কোটি টাকার পানি শোধনাগার সেঞ্চুরিয়নে পাহাড়সম লিড নিয়ে দিন শেষ করলো দক্ষিণ আফ্রিকা ১৯ বছর পর সরকারি স্বীকৃতি পেল আলতাবের স্কুল শিক্ষক নিয়োগ পরীক্ষায় ৪০০ নম্বরের প্রস্তাব এনটিআরসিএ’র বগুড়ায় শুটিং চলাকালে অভিনেতা সোহেল খানের মৃত্যু নড়াইলে রাজনীতি ও অপপ্রচারের নেপথ্য: সহিংসতা আড়ালে ভুয়া তথ্যের সামাজিক প্রভাব পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে মালিক-শ্রমিক ঐকমত্যে ব্যর্থ দেশজুড়ে মিছিল-সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী যুবদল বেরোবিতে শুরু হয়েছে মাল্টিমিডিয়া ও এআই বিষয়ক প্রশিক্ষণ লামিন ইয়ামালের চোটে বার্সার ইউরোপীয় দলে সুযোগ পেলেন বিসিউ গুম ও বিচারবহির্ভূত অপরাধের তথ্য সংগ্রহে গণশুনানি শুরু ৫১তম বিশেষ বিসিএস: পরীক্ষার হলে প্রবেশসহ পিএসসির জরুরি নির্দেশনা নতুন শুল্কের তোপের মুখে ভারতসহ এক ডজন দেশ মিস ইউনিভার্স ২০২৬ বিজয়ী পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো সিলেট সিভিল সার্জনের কার্যালয়ে ১৭৮ পদে জনবল নিয়োগ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করল বোর্ড মিয়ানমারে সাড়ে ৬ হাজার অভিবাসী পাঠাবে মালয়েশিয়া: আনোয়ার ইব্রাহিম ২৫ শতাংশ ছাড়ের বিশেষ অফার দিল কাতার এয়ারওয়েজ দক্ষিণ আফ্রিকায় ব্রেইন স্ট্রোকে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণ: চিকিৎসাধীন অবস্থায় আরও এক নারীর মৃত্যু তিন বছর ধরে অকেজো মুন্সীগঞ্জের ১১ কোটি টাকার পানি শোধনাগার সেঞ্চুরিয়নে পাহাড়সম লিড নিয়ে দিন শেষ করলো দক্ষিণ আফ্রিকা ১৯ বছর পর সরকারি স্বীকৃতি পেল আলতাবের স্কুল শিক্ষক নিয়োগ পরীক্ষায় ৪০০ নম্বরের প্রস্তাব এনটিআরসিএ’র বগুড়ায় শুটিং চলাকালে অভিনেতা সোহেল খানের মৃত্যু নড়াইলে রাজনীতি ও অপপ্রচারের নেপথ্য: সহিংসতা আড়ালে ভুয়া তথ্যের সামাজিক প্রভাব পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে মালিক-শ্রমিক ঐকমত্যে ব্যর্থ