কাতারে স্বর্ণের দাম কমেছে, প্রবাসীদের অগ্রিম বুকিংয়ের হিড়িক

প্রকাশ:
Print news

বিশ্ববাজারে স্বর্ণের দামে লাগাতার পতনের ঢেউ লেগেছে কাতারের বাজারেও। টানা পাঁচ দিনের দরপতনে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় ৩ হাজার ৫৪৩ ডলারে নেমে এসেছে। চলতি সপ্তাহে ৯ শতাংশ দরপতন হয়েছে, যা গত মার্চ মাসের পর সর্বোচ্চ সাপ্তাহিক পতন। এর ফলে স্বর্ণের দাম ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। আন্তর্জাতিক বাজারে শুক্রবার (২০ নভেম্বর) টানা পঞ্চম দিনের মতো স্বর্ণের দাম কমে প্রতি আউন্স প্রায় ৩ হাজার ৫৪৩ ডলারে নেমে এসেছে।

আন্তর্জাতিক বাজারের এই নিম্নমুখী প্রবণতার প্রভাব পড়েছে স্থানীয় বাজারেও। কাতারি রিয়ালের হিসাবে ২৪ ক্যারেট স্বর্ণের দাম প্রতি গ্রামে প্রায় ৪২৯ থেকে ৪৩০ রিয়ালে নেমে এসেছে। এছাড়া ২২ ক্যারেট স্বর্ণ প্রায় ৩৯৭ রিয়াল এবং ১৮ ক্যারেট স্বর্ণ ৩২৬ রিয়াল দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি প্রতিবেশী দেশ সংযুক্ত আরব আমিরাতেও স্বর্ণের দাম উল্লেখযোগ্য হারে কমেছে, যেখানে ২৪ ক্যারেট স্বর্ণ ৪৩২.৫০ দিরহামে নেমেছে। পাশাপাশি ২২ ক্যারেট স্বর্ণ প্রায় ৩৯৭ রিয়াল এবং ১৮ ক্যারেট স্বর্ণ প্রায় ৩২৬ রিয়ালে বিক্রি হচ্ছে। (প্রতিবেশী সংযুক্ত আরব আমিরাতেও ২৪ ক্যারেট স্বর্ণ ৪৪৪। ২৫ দিরহাম থেকে কমে ৪৩২।

স্বর্ণের এই দরপতনের সুযোগ কাজে লাগাতে কাতার ও মধ্যপ্রাচ্যের বাজারে জনপ্রিয় ব্র্যান্ড মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস ক্রেতাদের জন্য বিশেষ অগ্রিম বুকিং সুবিধা নিয়ে এসেছে। প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক কার্যক্রমের ব্যবস্থাপনা পরিচালক শামলাল আহমেদ জানান, এই অগ্রিম বুকিংয়ের ফলে ভবিষ্যৎ মূল্যবৃদ্ধির ঝুঁকি এড়ানো সম্ভব হয়। তবে বুকিংয়ের পর যদি বাজারে দাম আরও কমে, সেক্ষেত্রে ক্রেতারা সেই কম দামেই স্বর্ণ কেনার সুযোগ পাবেন।

মালাবার গোল্ডের এই বিশেষ অফারের আওতায় দুটি সুবিধা রাখা হয়েছে। ক্রেতারা মোট মূল্যের ৫০ শতাংশ অগ্রিম পরিশোধ করে ৩ মাস পর্যন্ত বর্তমান বাজারদর ধরে রাখতে পারবেন। আবার ১০০ শতাংশ মূল্য অগ্রিম পরিশোধ করলে ৬ মাস পর্যন্ত একই দর অপরিবর্তিত থাকবে। সাধারণত যাঁদের বিয়ের মতো বড় অনুষ্ঠান বা নির্দিষ্ট কেনাকাটার পরিকল্পনা রয়েছে, তাঁরা এই বুকিং সুবিধার দিকেই বেশি ঝুঁকছেন। তবে বিনিয়োগের জন্য স্বর্ণ কিনতে আগ্রহী অনেকে আরও দাম কমার আশায় বর্তমান বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। বাজার সংশ্লিষ্টরা জানান, কাতারে বসবাসরত প্রবাসীসহ যাঁদের সামনে বিয়ের কেনাকাটার মতো নির্দিষ্ট সময়সীমা রয়েছে, তাঁরাই মূলত অগ্রিম বুকিংয়ের সুবিধা বেশি নিচ্ছেন। তবে বিনিয়োগের উদ্দেশ্যে যাঁরা স্বর্ণের বার বা কয়েন কিনতে আগ্রহী, তাঁদের অনেকেই আরও দরপতনের আশায় বাজার পর্যবেক্ষণ করছেন।

শেয়ার করুন
শিরোনাম :
কাতারে স্বর্ণের দাম কমেছে, প্রবাসীদের অগ্রিম বুকিংয়ের হিড়িক পাবনার বেড়ায় সংঘর্ষের ঘটনায় থানার ওসি প্রত্যাহার মিস ইউনিভার্সের মঞ্চে মাতৃত্বের গল্প বললেন সামিরা খান মাহি পচেত্তিনোর অভিষেক ম্যাচে অ্যানফিল্ডে লিভারপুলের চ্যালেঞ্জ টেকনাফে মালয়েশিয়াগামী ৮ ভুক্তভোগীকে উদ্ধার করল যৌথবাহিনী বেপজায় ৩৩২ পদে সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সাদিক কায়েমের বাড়িতে পেট্রোল বোমা হামলা: নিন্দা জামায়াত আমিরের ঢাকা কর অঞ্চল-১৫ তে ৪২টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি তুরস্ক: মালয়েশিয়া থেকে ১০ হাজার রোহিঙ্গা শরণার্থী পুনর্বাসনের ঘোষণা ‘ভিত্তিহীন’ বার্লিনের ভিলা বোর্সিগে কাতারের আমিরকে প্রেসিডেন্ট স্টাইনমায়ারের সংবর্ধনা প্রতিপক্ষের মুখে বল মেরে বিতর্কে মেসি, হারল মায়ামি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে অগ্নিকাণ্ড এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব বিসিবির কপ৩১ সম্মেলনে জীবাশ্ম জ্বালানি ও অর্থায়ন নিয়ে অমীমাংসিত বিতর্ক ৪৯৫ জন এআই টেকনিশিয়ান নেবে প্রাণিসম্পদ অধিদপ্তর দেশের বাজারে সোনার দাম কমে দুই লাখের নিচে এআই এজেন্টকে প্রশিক্ষণ দিতে কৃত্রিম ইন্টারনেট তৈরি করল গুগল ইউপি নির্বাচনে আচরণবিধি ভাঙলে প্রার্থিতা বাতিল করবে ইসি অর্থনীতি ও জ্বালানি খাতে সম্পর্ক জোরদারে সম্মত কাতার ও জার্মানি সেঞ্চুরিয়ন টেস্টে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় টাইগাররা কাতারে স্বর্ণের দাম কমেছে, প্রবাসীদের অগ্রিম বুকিংয়ের হিড়িক পাবনার বেড়ায় সংঘর্ষের ঘটনায় থানার ওসি প্রত্যাহার মিস ইউনিভার্সের মঞ্চে মাতৃত্বের গল্প বললেন সামিরা খান মাহি পচেত্তিনোর অভিষেক ম্যাচে অ্যানফিল্ডে লিভারপুলের চ্যালেঞ্জ টেকনাফে মালয়েশিয়াগামী ৮ ভুক্তভোগীকে উদ্ধার করল যৌথবাহিনী বেপজায় ৩৩২ পদে সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সাদিক কায়েমের বাড়িতে পেট্রোল বোমা হামলা: নিন্দা জামায়াত আমিরের ঢাকা কর অঞ্চল-১৫ তে ৪২টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি তুরস্ক: মালয়েশিয়া থেকে ১০ হাজার রোহিঙ্গা শরণার্থী পুনর্বাসনের ঘোষণা ‘ভিত্তিহীন’ বার্লিনের ভিলা বোর্সিগে কাতারের আমিরকে প্রেসিডেন্ট স্টাইনমায়ারের সংবর্ধনা প্রতিপক্ষের মুখে বল মেরে বিতর্কে মেসি, হারল মায়ামি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে অগ্নিকাণ্ড এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব বিসিবির কপ৩১ সম্মেলনে জীবাশ্ম জ্বালানি ও অর্থায়ন নিয়ে অমীমাংসিত বিতর্ক ৪৯৫ জন এআই টেকনিশিয়ান নেবে প্রাণিসম্পদ অধিদপ্তর দেশের বাজারে সোনার দাম কমে দুই লাখের নিচে এআই এজেন্টকে প্রশিক্ষণ দিতে কৃত্রিম ইন্টারনেট তৈরি করল গুগল ইউপি নির্বাচনে আচরণবিধি ভাঙলে প্রার্থিতা বাতিল করবে ইসি অর্থনীতি ও জ্বালানি খাতে সম্পর্ক জোরদারে সম্মত কাতার ও জার্মানি সেঞ্চুরিয়ন টেস্টে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় টাইগাররা