এআই এজেন্টকে প্রশিক্ষণ দিতে কৃত্রিম ইন্টারনেট তৈরি করল গুগল

প্রকাশ:
Print news

অনলাইন কেনাকাটা, সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা ব্যাংকিং—বাস্তব ইন্টারনেটের সব ফিচারই সেখানে রয়েছে। তবে বাইরে থেকে সব কিছু আসল মনে হলেও আসলে এগুলো মোটেও বাস্তব নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টকে নিরাপদে প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে গুগল ‘মিরর ডাইমেনশন’ নামের এক বিশেষ কৃত্রিম ইন্টারনেট ব্যবস্থা তৈরি করেছে। মূলত ক্রোম ব্রাউজারের জেমিনাই-চালিত ‘অটো ব্রাউজ’ সুবিধার এআইকে দক্ষ করে তুলতেই এমন নিয়ন্ত্রিত ডিজিটাল পরিবেশের উদ্ভাবন করা হয়েছে। এ ব্যবস্থা চালু করতে গিয়ে ব্রাউজারের নিরাপত্তাব্যবস্থার বিষয়টিও বিবেচনায় নিতে হয়েছে গুগলকে। এ সমস্যা সমাধানে একাধিক এআই এজেন্টকে কাজে লাগিয়েছে গুগল।

প্রথাগত ইন্টারনেটে এআই এজেন্টকে সরাসরি ছেড়ে দেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কারণ, অপরিপক্ব এআই ভুল সিদ্ধান্তে ব্যবহারকারীর অ্যাকাউন্টের ক্ষতি করতে পারে অথবা ব্যক্তিগত তথ্য বেহাত হওয়ার ঝুঁকি তৈরি করে। এছাড়া বাস্তব ওয়েবসাইটগুলো প্রতিনিয়ত পরিবর্তিত হয় বলে সেখানে নির্ভরযোগ্য পরীক্ষার ফলাফল পাওয়া অসম্ভব। এই জটিলতা এড়াতে গুগল এমন এক পরিবেশ নিশ্চিত করেছে, যেখানে এআই নিজে থেকে ওয়েবসাইটে লিংকে ক্লিক, ফরম পূরণ, এমনকি কেনাকাটার মতো কাজগুলো করতে পারে, তবে তা কোনো প্রকৃত নেটওয়ার্কের ক্ষতি করে না। এ জন্য শত শত ওয়েবসাইটে হাজার হাজার পরীক্ষার প্রয়োজন পড়ে। এমনকি আর্থিক বা ব্যক্তিগত ক্ষতির আশঙ্কাও থাকে। এই পরিবেশে এআই কোনো পরিচিত ওয়েবসাইটে প্রবেশ করতে চাইলে স্বয়ংক্রিয়ভাবে তাকে ওই ওয়েবসাইটের একটি কৃত্রিম সংস্করণে নিয়ে যাওয়া হয়। হাজার হাজার বাস্তবসম্মত ওয়েবসাইট হাতে তৈরি করা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল।

গবেষণার স্বার্থে এআই মডেলগুলো প্রায়ই বুঝতে পারে যে তাদের পরীক্ষা করা হচ্ছে, যাকে প্রযুক্তিগত ভাষায় ‘ইভাল্যুশন অ্যাওয়ারনেস’ বলা হয়। এমন পরিস্থিতিতে এআই অস্বাভাবিক সতর্ক আচরণ প্রদর্শন করে, যা বাস্তব পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। গুগল ‘জিভাইজর’ প্রযুক্তি ব্যবহার করে এমন একটি বিচ্ছিন্ন পরিবেশ তৈরি করেছে, যেখানে ব্রাউজারের ঠিকানায় আসল ইউআরএল দেখা গেলেও ভেতরে সব কিছুই কৃত্রিম। ব্রাউজারের নিরাপত্তা সতর্কবার্তা এড়াতে এখানে বিশেষভাবে তৈরি ভুয়া ওয়েব সার্টিফিকেট ব্যবহার করা হয়েছে। বিষয়টি আঁচ করতে পারলে এআই স্বাভাবিক আচরণ না করে অতিরিক্ত সতর্ক হয়ে যায়।

এই কৃত্রিম জগৎ তৈরিতে গুগল বিভিন্ন এআই এজেন্টকে নিয়োগ দিয়েছে।

একটি দল ওয়েবসাইটের কার্যক্রমের বৈশিষ্ট্য নির্ধারণ করে, অপর দলটি সেই পরিকল্পনা অনুযায়ী কোড লিখে এবং সবশেষে পর্যালোচক এজেন্টরা ডেভেলপার টুল ব্যবহার করে ত্রুটি শনাক্ত করে। গুগল নিশ্চিত করেছে যে, মিরর ডাইমেনশন সম্পূর্ণ তাদের নিজস্ব নিয়ন্ত্রিত নেটওয়ার্কে কাজ করে। ফলে সাধারণ ইন্টারনেট ব্যবহারকারীদের ক্রোম ব্রাউজারে হ্যাকারদের পক্ষে হুবহু এমন কোনো ব্যবস্থা তৈরি করা অসম্ভব। প্রতিটি পরীক্ষার আগেই পরিবেশটিকে নতুন করে সাজানো হয়, যাতে আগের কোনো তথ্য প্রভাব ফেলতে না পারে।

মিরর ডাইমেনশন তৈরির অন্যতম প্রধান উদ্দেশ্য হলো ‘প্রম্পট ইনজেকশন’ আক্রমণ থেকে সুরক্ষা প্রদান। হ্যাকাররা ওয়েবপেজের লেখা বা ছবির আড়ালে ক্ষতিকর নির্দেশনা লুকিয়ে রাখে, যা এআইকে বিভ্রান্ত করতে পারে। প্রাথমিক পর্যায়ে এআই এজেন্টগুলো অস্বাভাবিক ঠিকানা দেখে পরীক্ষা সম্পর্কে ধারণা পেয়ে যেত। পরবর্তীতে প্রকৌশলীরা ওয়েবসাইটের অদৃশ্য হেডারের মধ্যে আক্রমণের সংকেত লুকিয়ে রেখে এআইকে আরও কঠিন পরিস্থিতির মোকাবিলা করার প্রশিক্ষণ দিচ্ছেন।

স্বয়ংক্রিয় এই পদ্ধতির কার্যকারিতা অত্যন্ত ব্যাপক। একজন নিরাপত্তা প্রকৌশলী এই ব্যবস্থার মাধ্যমে প্রতিদিন এক হাজারের বেশি সাইবার হামলার পরিস্থিতি তৈরি করতে পারেন। গাণিতিক হিসাবে এটি মানুষের হাতে করা কাজের তুলনায় ৩০ গুণেরও বেশি কার্যকর। তবে এসব কঠোর পরীক্ষায় গুগলের এআই এজেন্ট কতবার সফল বা ব্যর্থ হয়েছে, সে বিষয়ে কোম্পানিটি আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি। এসব এজেন্টের প্রত্যেকের দায়িত্ব আলাদা।

শেয়ার করুন
শিরোনাম :
এআই এজেন্টকে প্রশিক্ষণ দিতে কৃত্রিম ইন্টারনেট তৈরি করল গুগল ইউপি নির্বাচনে আচরণবিধি ভাঙলে প্রার্থিতা বাতিল করবে ইসি অর্থনীতি ও জ্বালানি খাতে সম্পর্ক জোরদারে সম্মত কাতার ও জার্মানি সেঞ্চুরিয়ন টেস্টে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় টাইগাররা ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ: আটক শিক্ষার্থীর ফোনে ঢাবি ছাত্রদল নেতার কল পুলিশে ১৪ হাজার কনস্টেবল ও এসআই নিয়োগের চূড়ান্ত অনুমোদন ফরাসি ও বাংলা অপেরার সুরের মেলবন্ধনে জমজমাট ঢাকা ঐক্যবদ্ধ থাকলে কেউ বাংলাদেশকে তাঁবেদার করতে পারবে না: প্রধানমন্ত্রী নিরাপত্তা ও সামরিক সহযোগিতায় কাতার-জার্মানি নতুন চুক্তি সই কেরানীগঞ্জে সাবেক আ. লীগ নেতার বাড়িতে হামলা, গুলিবিদ্ধ দুই পাঁচ বছর পর নেপালি যুবক রিয়াম ফিরলেন নিজ পরিবারের কাছে নিগারদের ব্যর্থতার কারণ খুঁজতে কঠোর অবস্থানে বিসিবি রাজধানীর মুগদায় বিপিডিবি কোয়ার্টারের সামনে ককটেল বিস্ফোরণ ডিসেম্বরে আসছে ৭ হাজার মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগ ৩৬ বছর পর নতুন রূপে ফিরছেন হোম অ্যালোন তারকা ম্যাকলে কালকিন আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি আইন প্রক্রিয়ায় বিবেচনাধীন: আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রের এফবিআইয়ের কেন্দ্রীয় অপরাধ তথ্যভান্ডার হ্যাকিংয়ের শিকার পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ২৪ হাজার ২০৪ টাকা করার সুপারিশ সিপিডির নীতিমালা ভেঙে একই থানায় দ্বিতীয়বার ওসি: জানেন না ডিআইজি ভিনিসিয়ুসের দুর্দান্ত হ্যাটট্রিকে সিঙ্গাপুরের বিপক্ষে ব্রাজিলের বড় জয় এআই এজেন্টকে প্রশিক্ষণ দিতে কৃত্রিম ইন্টারনেট তৈরি করল গুগল ইউপি নির্বাচনে আচরণবিধি ভাঙলে প্রার্থিতা বাতিল করবে ইসি অর্থনীতি ও জ্বালানি খাতে সম্পর্ক জোরদারে সম্মত কাতার ও জার্মানি সেঞ্চুরিয়ন টেস্টে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় টাইগাররা ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ: আটক শিক্ষার্থীর ফোনে ঢাবি ছাত্রদল নেতার কল পুলিশে ১৪ হাজার কনস্টেবল ও এসআই নিয়োগের চূড়ান্ত অনুমোদন ফরাসি ও বাংলা অপেরার সুরের মেলবন্ধনে জমজমাট ঢাকা ঐক্যবদ্ধ থাকলে কেউ বাংলাদেশকে তাঁবেদার করতে পারবে না: প্রধানমন্ত্রী নিরাপত্তা ও সামরিক সহযোগিতায় কাতার-জার্মানি নতুন চুক্তি সই কেরানীগঞ্জে সাবেক আ. লীগ নেতার বাড়িতে হামলা, গুলিবিদ্ধ দুই পাঁচ বছর পর নেপালি যুবক রিয়াম ফিরলেন নিজ পরিবারের কাছে নিগারদের ব্যর্থতার কারণ খুঁজতে কঠোর অবস্থানে বিসিবি রাজধানীর মুগদায় বিপিডিবি কোয়ার্টারের সামনে ককটেল বিস্ফোরণ ডিসেম্বরে আসছে ৭ হাজার মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগ ৩৬ বছর পর নতুন রূপে ফিরছেন হোম অ্যালোন তারকা ম্যাকলে কালকিন আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি আইন প্রক্রিয়ায় বিবেচনাধীন: আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রের এফবিআইয়ের কেন্দ্রীয় অপরাধ তথ্যভান্ডার হ্যাকিংয়ের শিকার পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ২৪ হাজার ২০৪ টাকা করার সুপারিশ সিপিডির নীতিমালা ভেঙে একই থানায় দ্বিতীয়বার ওসি: জানেন না ডিআইজি ভিনিসিয়ুসের দুর্দান্ত হ্যাটট্রিকে সিঙ্গাপুরের বিপক্ষে ব্রাজিলের বড় জয়