
বিশ্ববাজারে স্বর্ণের দামে লাগাতার পতনের ঢেউ লেগেছে কাতারের বাজারেও। টানা পাঁচ দিনের দরপতনে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় ৩ হাজার ৫৪৩ ডলারে নেমে এসেছে। চলতি সপ্তাহে ৯ শতাংশ দরপতন হয়েছে, যা গত মার্চ মাসের পর সর্বোচ্চ সাপ্তাহিক পতন। এর ফলে স্বর্ণের দাম ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। আন্তর্জাতিক বাজারে শুক্রবার (২০ নভেম্বর) টানা পঞ্চম দিনের মতো স্বর্ণের দাম কমে প্রতি আউন্স প্রায় ৩ হাজার ৫৪৩ ডলারে নেমে এসেছে।
আন্তর্জাতিক বাজারের এই নিম্নমুখী প্রবণতার প্রভাব পড়েছে স্থানীয় বাজারেও। কাতারি রিয়ালের হিসাবে ২৪ ক্যারেট স্বর্ণের দাম প্রতি গ্রামে প্রায় ৪২৯ থেকে ৪৩০ রিয়ালে নেমে এসেছে। এছাড়া ২২ ক্যারেট স্বর্ণ প্রায় ৩৯৭ রিয়াল এবং ১৮ ক্যারেট স্বর্ণ ৩২৬ রিয়াল দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি প্রতিবেশী দেশ সংযুক্ত আরব আমিরাতেও স্বর্ণের দাম উল্লেখযোগ্য হারে কমেছে, যেখানে ২৪ ক্যারেট স্বর্ণ ৪৩২.৫০ দিরহামে নেমেছে। পাশাপাশি ২২ ক্যারেট স্বর্ণ প্রায় ৩৯৭ রিয়াল এবং ১৮ ক্যারেট স্বর্ণ প্রায় ৩২৬ রিয়ালে বিক্রি হচ্ছে। (প্রতিবেশী সংযুক্ত আরব আমিরাতেও ২৪ ক্যারেট স্বর্ণ ৪৪৪। ২৫ দিরহাম থেকে কমে ৪৩২।
স্বর্ণের এই দরপতনের সুযোগ কাজে লাগাতে কাতার ও মধ্যপ্রাচ্যের বাজারে জনপ্রিয় ব্র্যান্ড মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস ক্রেতাদের জন্য বিশেষ অগ্রিম বুকিং সুবিধা নিয়ে এসেছে। প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক কার্যক্রমের ব্যবস্থাপনা পরিচালক শামলাল আহমেদ জানান, এই অগ্রিম বুকিংয়ের ফলে ভবিষ্যৎ মূল্যবৃদ্ধির ঝুঁকি এড়ানো সম্ভব হয়। তবে বুকিংয়ের পর যদি বাজারে দাম আরও কমে, সেক্ষেত্রে ক্রেতারা সেই কম দামেই স্বর্ণ কেনার সুযোগ পাবেন।
মালাবার গোল্ডের এই বিশেষ অফারের আওতায় দুটি সুবিধা রাখা হয়েছে। ক্রেতারা মোট মূল্যের ৫০ শতাংশ অগ্রিম পরিশোধ করে ৩ মাস পর্যন্ত বর্তমান বাজারদর ধরে রাখতে পারবেন। আবার ১০০ শতাংশ মূল্য অগ্রিম পরিশোধ করলে ৬ মাস পর্যন্ত একই দর অপরিবর্তিত থাকবে। সাধারণত যাঁদের বিয়ের মতো বড় অনুষ্ঠান বা নির্দিষ্ট কেনাকাটার পরিকল্পনা রয়েছে, তাঁরা এই বুকিং সুবিধার দিকেই বেশি ঝুঁকছেন। তবে বিনিয়োগের জন্য স্বর্ণ কিনতে আগ্রহী অনেকে আরও দাম কমার আশায় বর্তমান বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। বাজার সংশ্লিষ্টরা জানান, কাতারে বসবাসরত প্রবাসীসহ যাঁদের সামনে বিয়ের কেনাকাটার মতো নির্দিষ্ট সময়সীমা রয়েছে, তাঁরাই মূলত অগ্রিম বুকিংয়ের সুবিধা বেশি নিচ্ছেন। তবে বিনিয়োগের উদ্দেশ্যে যাঁরা স্বর্ণের বার বা কয়েন কিনতে আগ্রহী, তাঁদের অনেকেই আরও দরপতনের আশায় বাজার পর্যবেক্ষণ করছেন।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০