কাতারের বিলাসবহুল ইয়টের চাহিদা বাড়ছে ২৫ শতাংশ

প্রকাশ:
Print news

২০২৬ সালে কাতারের নৌকা ও বিলাসবহুল ইয়টের বাজারে গত বছরের তুলনায় ২৫ শতাংশ পর্যন্ত বিক্রি ও চাহিদা বেড়েছে। সমুদ্রকেন্দ্রিক বিনোদন ও কার্যক্রমের প্রসার এবং দেশীয় সামুদ্রিক শিল্প খাতের টেকসই উন্নয়নের ফলেই এই প্রবৃদ্ধি সম্ভব হয়েছে। সম্প্রতি ওল্ড দোহা পোর্টে সফলভাবে শেষ হয়েছে ‘কাতার বোট শো’-এর তৃতীয় আসর। চার দিনব্যাপী এই মেলায় ৩১ হাজারের বেশি দর্শনার্থীর সমাগম ঘটে এবং প্রদর্শনীর সব টিকিট বিক্রি হয়ে যায়। সব মিলিয়ে কাতার বোট শোর তৃতীয় আসরটি দেশটির সামুদ্রিক শিল্পের ক্রমবর্ধমান শক্তিকে বিশ্বদরবারে তুলে ধরেছে।

২ লাখ ৭৭ হাজার বর্গমিটার এলাকাজুড়ে আয়োজিত এ প্রদর্শনীতে ১৪টি দেশের ৫৪৬টি ব্র্যান্ড অংশ নেয়। অংশগ্রহণকারীদের মধ্যে ৫৫ শতাংশই ছিল স্থানীয় কাতারি প্রতিষ্ঠান এবং বাকি ৪৫ শতাংশ ছিল আন্তর্জাতিক প্রদর্শক। এবারের আসরে উপসাগরীয় দেশগুলোর অংশগ্রহণ ৩০ শতাংশ বেড়েছে এবং ৭০ শতাংশ প্রদর্শক পুনরায় তাঁদের অংশগ্রহণ নবায়ন করেছেন, যা এই খাতের ক্রমবর্ধমান বাণিজ্যিক গুরুত্বের ইঙ্গিত দেয়। উপসাগরীয় অঞ্চলের বর্ধিত অংশগ্রহণ, নতুন পণ্যের উন্মোচন এবং আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের কৌশলগত চুক্তিগুলো কাতারের স্থানীয় নির্মাতাদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।

প্রদর্শনীটির আয়োজকরা জানান, এটি নতুন পণ্য উন্মোচন, বাণিজ্যিক চুক্তি সম্পাদন এবং আন্তর্জাতিক বাজারে কাতারি প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা তুলে ধরার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে। এ প্রসঙ্গে একটি নৌকা নির্মাণ কারখানার মহাব্যবস্থাপক আবদুল আজিজ আল-হারাম জানান, তাদের প্রতিষ্ঠানের বিক্রি গত বছর থেকে ২৫ শতাংশ বেশি বেড়েছে। দীর্ঘ ২২ বছরের অভিজ্ঞতাসম্পন্ন তাঁর প্রতিষ্ঠানটি সম্প্রতি ৬২ ফুট দৈর্ঘ্য ও ১৬ ফুট প্রস্থের একটি আধুনিক ইয়ট বাজারে এনেছে।

বর্তমানে কাতারের স্থানীয় বাজারের পাশাপাশি এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে পণ্য রপ্তানি করছে প্রতিষ্ঠানগুলো। এমনকি মালদ্বীপে কাতারি পণ্য বিপণনের লক্ষ্যে নতুন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রতিষ্ঠানটি বিলাসবহুল ইয়ট, স্পিডবোট এবং প্রথাগত নৌযানসহ বহুমুখী নকশার নৌযান তৈরি করছে, যার দাম বৈশিষ্ট্যভেদে ১০ হাজার থেকে শুরু করে ৩৫ লাখ কাতারি রিয়াল পর্যন্ত হয়ে থাকে।

অন্য একটি ইয়ট কোম্পানির বিক্রয় ব্যবস্থাপক লুয়াই আল-শেখ জানিয়েছেন, বাজারের বৈশ্বিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও তাঁদের চাহিদা ১৫ থেকে ২৫ শতাংশ বেড়েছে। তাঁর প্রতিষ্ঠান নৌকা বিক্রির পাশাপাশি রক্ষণাবেক্ষণ, মেরামত ও বিক্রয়োত্তর সেবা প্রদান করে। তিনি জানান, ছোট স্পোর্টস বোটের দাম ১০ লাখ রিয়াল থেকে শুরু হলেও বড় ম্যাজেস্টি ও নোম্যাড সিরিজের ইয়টগুলো ৬০ লাখ রিয়াল থেকে শুরু হয়। এছাড়া ১৭৫ ফুট দৈর্ঘ্যের বিলাসবহুল ইয়টের দাম ৮ থেকে ৯ কোটি রিয়াল পর্যন্ত হতে পারে।

শেয়ার করুন
শিরোনাম :
কাতারের বিলাসবহুল ইয়টের চাহিদা বাড়ছে ২৫ শতাংশ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তৃতীয় রণতরি, পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের দক্ষিণ চীন সাগরের আচরণবিধি নিয়ে ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ আসিয়ান সাফে ব্যর্থতায় কাঠগড়ায় কোচিং স্টাফ ও ভুল পরিকল্পনা প্রতিবেশীদের কাছে ক্ষমা চাইলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে নিয়োগ, স্নাতক পাসেই মিলবে অফিসার পদ বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমল, উদ্বেগের কেন্দ্রে হরমুজ প্রণালি খুলনায় সিটি করপোরেশন ভবনে দুর্বৃত্তের পেট্রলবোমা নিক্ষেপ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কাতারে ১০ লাখ রিয়ালের কুরআন প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে উসামা অভিষেকে ব্যর্থ রবিন একদিন কিংবদন্তি হবেন: তানজিদ পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে দুই পরিবর্তন নিয়ে মাঠে বাংলাদেশ বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি পূরণে ট্রাম্পকে ইরাকের প্রেসিডেন্টের আহ্বান যুক্তরাষ্ট্রের হামলার অপেক্ষা করবে না ইরান: সতর্ক করলেন ঘারিবাবাদি প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে কৃত্রিম পা পেলেন আবদুর রহিম আওয়ামী লীগ আমলে জলবায়ু তহবিল লুটপাট হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এআই দিয়ে পরীক্ষা জালিয়াতি: ধরা পড়লেন দক্ষিণ কোরিয়ার মেধাবী কাতারে বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন অভিষেকেই গোল্ডেন ডাকের লজ্জা মাহফিজুল ইসলামের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, অভিষেক মাহফিজুলের কাতারের বিলাসবহুল ইয়টের চাহিদা বাড়ছে ২৫ শতাংশ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তৃতীয় রণতরি, পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের দক্ষিণ চীন সাগরের আচরণবিধি নিয়ে ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ আসিয়ান সাফে ব্যর্থতায় কাঠগড়ায় কোচিং স্টাফ ও ভুল পরিকল্পনা প্রতিবেশীদের কাছে ক্ষমা চাইলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে নিয়োগ, স্নাতক পাসেই মিলবে অফিসার পদ বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমল, উদ্বেগের কেন্দ্রে হরমুজ প্রণালি খুলনায় সিটি করপোরেশন ভবনে দুর্বৃত্তের পেট্রলবোমা নিক্ষেপ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কাতারে ১০ লাখ রিয়ালের কুরআন প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে উসামা অভিষেকে ব্যর্থ রবিন একদিন কিংবদন্তি হবেন: তানজিদ পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে দুই পরিবর্তন নিয়ে মাঠে বাংলাদেশ বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি পূরণে ট্রাম্পকে ইরাকের প্রেসিডেন্টের আহ্বান যুক্তরাষ্ট্রের হামলার অপেক্ষা করবে না ইরান: সতর্ক করলেন ঘারিবাবাদি প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে কৃত্রিম পা পেলেন আবদুর রহিম আওয়ামী লীগ আমলে জলবায়ু তহবিল লুটপাট হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এআই দিয়ে পরীক্ষা জালিয়াতি: ধরা পড়লেন দক্ষিণ কোরিয়ার মেধাবী কাতারে বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন অভিষেকেই গোল্ডেন ডাকের লজ্জা মাহফিজুল ইসলামের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, অভিষেক মাহফিজুলের