দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শনিবার (১৪ নভেম্বর) সকালে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে টানা পঞ্চমবারের মতো এই মূল্য হ্রাসের বিষয়টি জানানো হয়। সকাল ১০টা থেকে নতুন এই দর কার্যকর হয়েছে। সব মিলিয়ে টানা পাঁচ দফায় ভরিপ্রতি স্বর্ণের দাম ১২ হাজার ৭১ টাকা কমল। এতে টানা ৫ দফায় ভরিপ্রতি স্বর্ণের দাম কমল ১২ হাজার ৭১ টাকা।
নতুন নির্ধারিত দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ এখন ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও ২১ ক্যারেটের ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণ ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকায় পাওয়া যাচ্ছে।
এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) চতুর্থ দফার মূল্য সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ২ হাজার ১১৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের দাম ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। শুক্রবারের সেই দামের চেয়েও এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে।
স্বর্ণের দাম কমলেও রুপার আগের দরই বহাল রাখা হয়েছে। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৪৯৯ টাকা, ২১ ক্যারেটের ভরি ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের ভরি ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ২১৬ টাকা মূল্যে বিক্রি হচ্ছে।






