প্রথমবার রহস্যময় গল্পে জয়া আহসান ও শ্রাবন্তী চ্যাটার্জি

প্রকাশ:
Print news

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জয়া আহসান দেশের সীমানা ছাড়িয়ে ওপার বাংলার সিনেমাতেও নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। টলিউডের অনেক নামী তারকার সঙ্গে কাজ করার পর এবারই প্রথমবারের মতো অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির সঙ্গে পর্দা ভাগ করতে চলেছেন তিনি। অর্জুন দত্তের পরিচালনায় নির্মিত হতে যাওয়া এই মার্ডার মিস্ট্রি ঘরানার সিনেমাটির নাম রাখা হয়েছে ‘আরএসভিপি মার্ডার’

সিনেমার গল্পটি আবর্তিত হবে পাহাড়ের পটভূমিতে। একটি জমকালো অনুষ্ঠানের আনন্দঘন মুহূর্তগুলো হঠাৎ করেই রহস্যময় হয়ে ওঠে, যা উৎসবে আগতদের জীবনে নিয়ে আসে অস্বস্তিকর পরিস্থিতির বার্তা। পাহাড়ের শান্ত পরিবেশের আড়ালে চাপা পড়া দাম্পত্য জীবনের টানাপোড়েন, বন্ধুত্বের আড়ালের বিশ্বাসঘাতকতা এবং গোপন ক্ষোভের অন্ধকার দিকগুলোই মূল উপজীব্য হয়ে উঠবে। প্রতিটি চরিত্রের অন্তনিহিত মানসিক দ্বন্দ্ব এবং গোপন সত্যগুলো উন্মোচনের মধ্য দিয়েই এগিয়ে যাবে সিনেমার কাহিনি।

প্রকল্পটি নিয়ে উচ্ছ্বসিত জয়া আহসান বলেন, পরিচালক অর্জুন দত্ত আমার খুব পছন্দের একজন নির্মাতা। এই মার্ডার মিস্ট্রি ঘরানার সিনেমাটির অংশ হতে পেরে আমি দারুণ রোমাঞ্চিত। চরিত্রটি ফুটিয়ে তোলার মধ্যে এক ধরনের চ্যালেঞ্জ রয়েছে, যা আমাকে নতুন করে ভাবতে উদ্বুদ্ধ করছে। এদিকে, এই সিনেমার ভিন্নধর্মী চরিত্র পেয়ে উচ্ছ্বসিত শ্রাবন্তী চ্যাটার্জিও। তিনি জানান, এমন চরিত্রে এর আগে কখনো কাজ করা হয়নি। অর্জুনের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে তিনি বেশ আশাবাদী এবং দর্শক তাকে নতুন রূপে দেখতে পাবেন বলে প্রত্যাশা করছেন।

জয়া ও শ্রাবন্তী ছাড়াও এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন শিলাজিৎ মজুমদার, কনীনিকা ব্যানার্জি, বিবৃতি চ্যাটার্জি, অনুরাধা ব্যানার্জি, লোকনাথ দে এবং গৌরব রায়চৌধুরীসহ আরও অনেকে। সংশ্লিষ্টদের তথ্যমতে, চলতি মাসের শেষ দিকেই সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু হওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন
শিরোনাম :
পেট্রোবাংলার ৭৫৩ পদে নিয়োগ: জানুন পরীক্ষার নম্বর ও নীতিমালা অবৈধ অনুপ্রবেশে উৎসাহ দিয়ে ভিডিও: গ্রিস থেকে বিতাড়িত তরুণসহ ৫১ বাংলাদেশি প্রথমবার রহস্যময় গল্পে জয়া আহসান ও শ্রাবন্তী চ্যাটার্জি জাতীয় সংসদ সচিবালয়ে ১৫৫ পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশে স্বাস্থ্য বিশেষজ্ঞ পাঠানোর আগ্রহ তুরস্কের ফার্স্ট লেডির চোখের চিকিৎসার জন্য আবারও হাসপাতালে পাকিস্তানের ইমরান খান এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক আখাউড়ায় ট্রেনে অগ্নিকাণ্ড: আটক ২, তদন্তে রেলওয়ে কর্তৃপক্ষ হৃদয়: বিশ্বের কোনো দলই নিয়মিত ভালো করতে পারে না মেসি-রোনালদোহীন ফুটবলের নতুন যাত্রা: কবে কাদের খেলা কালের সাক্ষী হয়ে টিকে আছে রাজশাহীর পুঠিয়া রাজবাড়ী নেতানিয়াহুর বিতর্কিত আইন বাতিলের তোড়জোড় শুরু করলেন গাদি আইজেনকোট কুষ্টিয়া সরকারি কলেজে মাদক অভিযানে হামলা, ডিবি পুলিশসহ আহত ৪ হুমায়ুন কবীর |: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে ইসরায়েলের নতুন পার্লামেন্টে ১২০ আইনপ্রণেতার শপথ, শুরু নতুন অধ্যায় ভারতের বিরুদ্ধে নিউজিল্যান্ডের শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশে আসছেন জাতিসংঘের বিশেষ প্রতিনিধি কেলি ই. কারি ভারত-মালদ্বীপ লড়াই: সেমিফাইনালের সমীকরণে কার ভাগ্য খুলবে? দক্ষিণ আফ্রিকা সফরে কঠিন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর পেট্রোবাংলার ৭৫৩ পদে নিয়োগ: জানুন পরীক্ষার নম্বর ও নীতিমালা অবৈধ অনুপ্রবেশে উৎসাহ দিয়ে ভিডিও: গ্রিস থেকে বিতাড়িত তরুণসহ ৫১ বাংলাদেশি প্রথমবার রহস্যময় গল্পে জয়া আহসান ও শ্রাবন্তী চ্যাটার্জি জাতীয় সংসদ সচিবালয়ে ১৫৫ পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশে স্বাস্থ্য বিশেষজ্ঞ পাঠানোর আগ্রহ তুরস্কের ফার্স্ট লেডির চোখের চিকিৎসার জন্য আবারও হাসপাতালে পাকিস্তানের ইমরান খান এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক আখাউড়ায় ট্রেনে অগ্নিকাণ্ড: আটক ২, তদন্তে রেলওয়ে কর্তৃপক্ষ হৃদয়: বিশ্বের কোনো দলই নিয়মিত ভালো করতে পারে না মেসি-রোনালদোহীন ফুটবলের নতুন যাত্রা: কবে কাদের খেলা কালের সাক্ষী হয়ে টিকে আছে রাজশাহীর পুঠিয়া রাজবাড়ী নেতানিয়াহুর বিতর্কিত আইন বাতিলের তোড়জোড় শুরু করলেন গাদি আইজেনকোট কুষ্টিয়া সরকারি কলেজে মাদক অভিযানে হামলা, ডিবি পুলিশসহ আহত ৪ হুমায়ুন কবীর |: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে ইসরায়েলের নতুন পার্লামেন্টে ১২০ আইনপ্রণেতার শপথ, শুরু নতুন অধ্যায় ভারতের বিরুদ্ধে নিউজিল্যান্ডের শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশে আসছেন জাতিসংঘের বিশেষ প্রতিনিধি কেলি ই. কারি ভারত-মালদ্বীপ লড়াই: সেমিফাইনালের সমীকরণে কার ভাগ্য খুলবে? দক্ষিণ আফ্রিকা সফরে কঠিন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর