বাংলাদেশে স্বাস্থ্য বিশেষজ্ঞ পাঠানোর আগ্রহ তুরস্কের ফার্স্ট লেডির

প্রকাশ:
Print news

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, নারী ও শিশু স্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশবান্ধব উদ্যোগের ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে গভীর আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। বিশেষ করে উপকূলীয় ও প্রান্তিক জনগোষ্ঠীর নারীদের স্বাস্থ্যগত ঝুঁকি নিরসনে দুই দেশের অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে তুরস্ক একটি বিশেষজ্ঞ দল বাংলাদেশে পাঠানোর প্রস্তাব দিয়েছে। এই বিশেষজ্ঞরা বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিতভাবে কাজ করবেন।

তুরস্কের আন্তালিয়ায় চলমান কপ-৩১ জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সহধর্মিণী ও জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান এমিনে এরদোয়ানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে শহরের পাপিলন জিউগমা রিলাক্সারি হোটেলের কনফারেন্স কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। মঙ্গলবার রাতে তুরস্কের আন্তালিয়ায় পাপিলন জিউগমা রিলাক্সারি হোটেলের আর ফ্লোরের কনফারেন্স-১ কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এসব তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের যাত্রার প্রথম দিনেই এই ফলপ্রসূ বৈঠকটি সম্পন্ন হয়েছে। বৈঠকে এমিনে এরদোয়ান জলবায়ু পরিবর্তনের প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশের জনগণের অদম্য সক্ষমতা ও সহনশীলতার উচ্চ প্রশংসা করেন। তিনি বিশেষ করে বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন, সৌরবিদ্যুতের ব্যবহার এবং পরিবেশবান্ধব বিভিন্ন প্রকল্পে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছেন।

বৈঠকে ডা. জুবাইদা রহমান বাংলাদেশের নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্য সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট সামাজিক ও স্বাস্থ্যগত চ্যালেঞ্জগুলোর ওপর আলোকপাত করেন। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের গৃহীত বৃক্ষরোপণ কর্মসূচি এবং খাল খননের মতো পরিবেশবান্ধব উদ্যোগগুলো সম্পর্কেও তুরস্কের ফার্স্ট লেডিকে বিস্তারিত অবহিত করা হয়েছে।

প্লাস্টিকের বিকল্প হিসেবে বাংলাদেশের পাটজাত পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের বিষয়েও এমিনে এরদোয়ান ব্যাপক আগ্রহ প্রকাশ করেছেন। তিনি মনে করেন, পরিবেশ রক্ষা ও নারীর ক্ষমতায়নে বাংলাদেশ ও তুরস্কের পারস্পরিক সহযোগিতার অনেক বড় ক্ষেত্র রয়েছে।

রোহিঙ্গা সংকটের বিষয়টিও আলোচনায় উঠে আসে।

২০১৭ সালে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পরিস্থিতি পর্যবেক্ষণে এমিনে এরদোয়ানের কক্সবাজার সফরের কথা স্মরণ করিয়ে দিয়ে প্রতিমন্ত্রী বলেন, সেই সময় থেকেই তুরস্ক নিয়মিত মানবিক সহায়তা দিয়ে আসছে। বৈঠকের আলোচনায় রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ ও নিরাপদ প্রত্যাবাসনের প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়েছে। তবে প্রত্যাবাসন সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের শিক্ষা ও স্বাস্থ্যসহ মৌলিক অধিকার নিশ্চিতে তুরস্ক সহায়তা অব্যাহত রাখবে বলে আশ্বস্ত করেছেন তুরস্কের ফার্স্ট লেডি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, জলবায়ু পরিবর্তনের কারণে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত নারীদের স্বাস্থ্যগত ঝুঁকিসহ নানা প্রতিবন্ধকতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তুরস্কের ফার্স্ট লেডি এসব সংকট উত্তরণে তার দেশের দক্ষতা বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেছেন।

বৈঠকের শেষে ডা. জুবাইদা রহমান তুরস্কের ফার্স্ট লেডিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। ২০১৭ সালের বাংলাদেশ সফরের স্মৃতিচারণ করে এমিনে এরদোয়ান অত্যন্ত আন্তরিকতার সঙ্গে পুনরায় বাংলাদেশ সফরের আগ্রহ ব্যক্ত করেছেন এবং সুবিধাজনক সময়ে ঢাকা আসার প্রত্যাশা জানিয়েছেন।

শেয়ার করুন
শিরোনাম :
জাতীয় সংসদ সচিবালয়ে ১৫৫ পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশে স্বাস্থ্য বিশেষজ্ঞ পাঠানোর আগ্রহ তুরস্কের ফার্স্ট লেডির চোখের চিকিৎসার জন্য আবারও হাসপাতালে পাকিস্তানের ইমরান খান এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক আখাউড়ায় ট্রেনে অগ্নিকাণ্ড: আটক ২, তদন্তে রেলওয়ে কর্তৃপক্ষ হৃদয়: বিশ্বের কোনো দলই নিয়মিত ভালো করতে পারে না মেসি-রোনালদোহীন ফুটবলের নতুন যাত্রা: কবে কাদের খেলা কালের সাক্ষী হয়ে টিকে আছে রাজশাহীর পুঠিয়া রাজবাড়ী নেতানিয়াহুর বিতর্কিত আইন বাতিলের তোড়জোড় শুরু করলেন গাদি আইজেনকোট কুষ্টিয়া সরকারি কলেজে মাদক অভিযানে হামলা, ডিবি পুলিশসহ আহত ৪ হুমায়ুন কবীর |: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে ইসরায়েলের নতুন পার্লামেন্টে ১২০ আইনপ্রণেতার শপথ, শুরু নতুন অধ্যায় ভারতের বিরুদ্ধে নিউজিল্যান্ডের শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশে আসছেন জাতিসংঘের বিশেষ প্রতিনিধি কেলি ই. কারি ভারত-মালদ্বীপ লড়াই: সেমিফাইনালের সমীকরণে কার ভাগ্য খুলবে? দক্ষিণ আফ্রিকা সফরে কঠিন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর সিটি ব্যাংকের ব্যক্তিগত ঋণের সুযোগ: জানুন আবেদনের বিস্তারিত নিয়ম স্বরাষ্ট্রমন্ত্রী |: বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা অবনতির দাবি ঠিক নয় চীনা নারীর সঙ্গে সম্পর্কে এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াংয়ের স্বীকারোক্তি জাতীয় সংসদ সচিবালয়ে ১৫৫ পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশে স্বাস্থ্য বিশেষজ্ঞ পাঠানোর আগ্রহ তুরস্কের ফার্স্ট লেডির চোখের চিকিৎসার জন্য আবারও হাসপাতালে পাকিস্তানের ইমরান খান এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক আখাউড়ায় ট্রেনে অগ্নিকাণ্ড: আটক ২, তদন্তে রেলওয়ে কর্তৃপক্ষ হৃদয়: বিশ্বের কোনো দলই নিয়মিত ভালো করতে পারে না মেসি-রোনালদোহীন ফুটবলের নতুন যাত্রা: কবে কাদের খেলা কালের সাক্ষী হয়ে টিকে আছে রাজশাহীর পুঠিয়া রাজবাড়ী নেতানিয়াহুর বিতর্কিত আইন বাতিলের তোড়জোড় শুরু করলেন গাদি আইজেনকোট কুষ্টিয়া সরকারি কলেজে মাদক অভিযানে হামলা, ডিবি পুলিশসহ আহত ৪ হুমায়ুন কবীর |: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে ইসরায়েলের নতুন পার্লামেন্টে ১২০ আইনপ্রণেতার শপথ, শুরু নতুন অধ্যায় ভারতের বিরুদ্ধে নিউজিল্যান্ডের শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশে আসছেন জাতিসংঘের বিশেষ প্রতিনিধি কেলি ই. কারি ভারত-মালদ্বীপ লড়াই: সেমিফাইনালের সমীকরণে কার ভাগ্য খুলবে? দক্ষিণ আফ্রিকা সফরে কঠিন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর সিটি ব্যাংকের ব্যক্তিগত ঋণের সুযোগ: জানুন আবেদনের বিস্তারিত নিয়ম স্বরাষ্ট্রমন্ত্রী |: বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা অবনতির দাবি ঠিক নয় চীনা নারীর সঙ্গে সম্পর্কে এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াংয়ের স্বীকারোক্তি