মিয়ানমারের অবনতিশীল মানবাধিকার পরিস্থিতির প্রভাব মূল্যায়নের লক্ষ্যে বুধবার (১১ নভেম্বর) ঢাকা আসছেন মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিনিধি র্যাপোর্টিয়ার কেলি ই. কারি। আগামী ১৮ নভেম্বর পর্যন্ত তিনি বাংলাদেশে অবস্থান করবেন। মঙ্গলবার এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে তার এই সফরের বিষয়টি জানানো হয়।
সফরের মূল লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে রাখাইন রাজ্যের বর্তমান পরিস্থিতি, মিয়ানমারের অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাতের প্রকৃতি এবং রোহিঙ্গা শরণার্থীদের সার্বিক অবস্থার পর্যালোচনা। এছাড়া ভবিষ্যতে সংকট সমাধানে সহযোগিতার নতুন সুযোগগুলো নিয়েও তিনি সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করবেন। কারি মিয়ানমার সফরের আনুষ্ঠানিক অনুমতি চাইলেও দেশটির ক্ষমতাসীন জান্তা সরকার তা প্রত্যাখান করেছে।
বাংলাদেশ সফরকালে তিনি সরকারি কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি এবং ভুক্তভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন। পাশাপাশি তার কক্সবাজার ও রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সূচি রয়েছে। সফর শেষে আগামী ১৮ নভেম্বর তিনি এক সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করবেন। উল্লেখ্য, ২০২৭ সালের মার্চে জাতিসংঘ মানবাধিকার পরিষদে তিনি এ বিষয়ে তার পরবর্তী প্রতিবেদন উপস্থাপন করবেন।






