রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশ:
Print news

জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘ সম্মেলন বা কপ-৩১-এ যোগ দিতে তুরস্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় তুরস্কের আনতালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে আয়োজিত এই বৈঠকে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং তাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে তুরস্কের অব্যাহত সমর্থনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা মানবিক সংকটের ক্ষেত্রে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) তুরস্কের অবিচল সংহতি ও সক্রিয় ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পাশাপাশি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য মাঠপর্যায়ে মানবিক সহায়তা প্রদানের জন্য তিনি তুরস্কের প্রতি ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, জাতিসংঘ ও ইসলামি সহযোগিতা সংস্থায় (ওআইসি) তুরস্কের সক্রিয় সমর্থন রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আলোচনার শুরুতে প্রধানমন্ত্রী গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সময় তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের কথা স্মরণ করেন এবং পারস্পরিক সম্পর্কের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে সফলভাবে কপ-৩১ সম্মেলন আয়োজন করায় তুরস্ককে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

দুই নেতার আলোচনায় প্রতিরক্ষা সহযোগিতা ও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার বিষয়টি গুরুত্ব পেয়েছে। প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রতিরক্ষা খাতে যৌথ বিনিয়োগ ও অংশীদারত্ব বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন। এছাড়া দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ প্রবাহ বাড়াতে নিয়মিত যোগাযোগ ও ঘনিষ্ঠ আলোচনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

জ্বালানি ও খনিজ সম্পদ খাতে সহযোগিতার বিষয়ে আলোচনা করতে গিয়ে প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে দুই দেশের অংশীদারত্ব আরও জোরদার করার কথা বলেন তিনি।

বৈঠকে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা ও সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের মতো জলবায়ু পরিবর্তনের ফলে ঝুঁকিপূর্ণ দেশগুলোর স্বার্থ রক্ষায় বৈশ্বিক অংশীদারত্ব অপরিহার্য।

আলোচনা সভায় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনার মধ্য দিয়ে বৈঠকটি শেষ হয়।

শেয়ার করুন
শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর সিটি ব্যাংকের ব্যক্তিগত ঋণের সুযোগ: জানুন আবেদনের বিস্তারিত নিয়ম স্বরাষ্ট্রমন্ত্রী |: বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা অবনতির দাবি ঠিক নয় চীনা নারীর সঙ্গে সম্পর্কে এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াংয়ের স্বীকারোক্তি ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট দক্ষিণ আফ্রিকা সফরের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করল বাংলাদেশ না ফেরার দেশে ঢাকা আবাহনীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হারুনুর রশীদ চৌদ্দগ্রামে ৩১তম হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত সিদীপে ৪০০ পদে নিয়োগ: আবেদনের শেষ তারিখ ২৮ নভেম্বর দেশে ফিরলেই ফাঁসি হবে শেখ হাসিনার, জানালেন চিফ প্রসিকিউটর বাবা সুব্রত চক্রবর্তীকে হারালেন অভিনেতা সোহম চক্রবর্তী পলাতক শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই: চিফ প্রসিকিউটর মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করছে: রাষ্ট্রপতি নেতানিয়াহুকে হটাতে কঠিন রাজনৈতিক সমীকরণের মুখে আইসেনকট নেতানিয়াহু: বিরোধী ও আরব জোট ইসরায়েলকে ধ্বংসের দিকে নেবে সেমিফাইনালে প্রতিপক্ষ নিয়ে ভাবছেন না বিশ্বনাথ, লক্ষ্য শিরোপা জয় নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের অপতৎপরতা রুখতে রাজধানীতে বিএনপি চাকরি হারানোর দ্বারপ্রান্তে ম্যানচেস্টার ইউনাইটেড কোচ মাইকেল ক্যারিক কক্সবাজারের কলাতলীতে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চার বসতবাড়ি ৯ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠানে ৯০৩ পদের প্রিলিমিনারি পরীক্ষার সূচি রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর সিটি ব্যাংকের ব্যক্তিগত ঋণের সুযোগ: জানুন আবেদনের বিস্তারিত নিয়ম স্বরাষ্ট্রমন্ত্রী |: বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা অবনতির দাবি ঠিক নয় চীনা নারীর সঙ্গে সম্পর্কে এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াংয়ের স্বীকারোক্তি ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট দক্ষিণ আফ্রিকা সফরের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করল বাংলাদেশ না ফেরার দেশে ঢাকা আবাহনীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হারুনুর রশীদ চৌদ্দগ্রামে ৩১তম হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত সিদীপে ৪০০ পদে নিয়োগ: আবেদনের শেষ তারিখ ২৮ নভেম্বর দেশে ফিরলেই ফাঁসি হবে শেখ হাসিনার, জানালেন চিফ প্রসিকিউটর বাবা সুব্রত চক্রবর্তীকে হারালেন অভিনেতা সোহম চক্রবর্তী পলাতক শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই: চিফ প্রসিকিউটর মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করছে: রাষ্ট্রপতি নেতানিয়াহুকে হটাতে কঠিন রাজনৈতিক সমীকরণের মুখে আইসেনকট নেতানিয়াহু: বিরোধী ও আরব জোট ইসরায়েলকে ধ্বংসের দিকে নেবে সেমিফাইনালে প্রতিপক্ষ নিয়ে ভাবছেন না বিশ্বনাথ, লক্ষ্য শিরোপা জয় নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের অপতৎপরতা রুখতে রাজধানীতে বিএনপি চাকরি হারানোর দ্বারপ্রান্তে ম্যানচেস্টার ইউনাইটেড কোচ মাইকেল ক্যারিক কক্সবাজারের কলাতলীতে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চার বসতবাড়ি ৯ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠানে ৯০৩ পদের প্রিলিমিনারি পরীক্ষার সূচি