আধুনিক প্রযুক্তিতে রাষ্ট্রায়ত্ত কারখানা লাভজনক করা সম্ভব: রিজভী

প্রকাশ:
Print news

রাষ্ট্রায়ত্ত শিল্পকারখানাগুলোকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে যোগ্য ব্যক্তিদের দায়িত্ব প্রদানের পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শনিবার রাজধানীর রমনায় আইইবি অডিটোরিয়ামে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব) আয়োজিত এক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানটির মূল বিষয়বস্তু ছিল বস্ত্র খাতের বিদ্যমান সমস্যা নিরসনের উপায় নির্ধারণ। শনিবার (১০ অক্টোবর) রাজধানীর রমনায় আইইবি অডিটোরিয়ামে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব) আয়োজিত ‘বস্ত্র খাতে বিদ্যমান সমস্যা নিরসনে করণীয়’ শীর্ষক আলোচনা সভা এবং আইটিইটির নবনির্বাচিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে প্।

বস্ত্র ও পোশাক শিল্প বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান চালিকাশক্তি উল্লেখ করে রিজভী বলেন, বন্ধ থাকা কারখানাগুলো পুনরায় চালু করে আধুনিকায়নের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়াতে হবে। আন্তর্জাতিক ভূ-রাজনীতি ও যুদ্ধের ফলে জ্বালানি সংকটে দেশের শিল্পখাত যে চ্যালেঞ্জের মুখে পড়েছে, তা মোকাবিলায় কার্যকর উদ্যোগের প্রয়োজন। বিশেষ করে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পর আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা বজায় রাখা এবং ক্রেতাদের কমপ্লায়েন্স শর্ত পূরণের সক্ষমতা অর্জন এখন সময়ের দাবি। এ পরিস্থিতি থেকে উত্তরণে উৎপাদন অব্যাহত রাখা এবং দেশের বৃহৎ কর্মসংস্থানের সঙ্গে যুক্ত এ খাতকে টিকিয়ে রাখার কার্যকর উদ্যোগ নিতে হবে। ইউরোপ ও আমেরিকার ক্রেতারা এলডিসি উত্তরণের পর বাংলাদেশের পণ্য কেনার ক্ষেত্রে আগের মতো আগ্রহী না-ও থাকতে পারেন। এ ছাড়া আন্তর্জাতিক ক্রেতাদের কমপ্লায়েন্সের শর্ত পূরণে প্রয়োজনীয় আর্থিক সহায়তা নিশ্চিত করাও জরুরি।’’।

প্রকৌশলীদের উদ্দেশে তিনি আরও বলেন, জাতীয়তাবাদী দর্শনের মূল ভিত্তি হলো দেশপ্রেম। প্রকৌশলীরা পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতার সমন্বয়ে জাতীয় উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারেন। ব্যক্তিগত চিন্তার ঊর্ধ্বে উঠে সমষ্টিগত কল্যাণে কাজ করলে বাংলাদেশকে দ্রুত একটি আধুনিক ও উৎপাদনশীল রাষ্ট্রে পরিণত করা সম্ভব। তিনি জানান, বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত ব্যাংকিং খাত পুনর্গঠন করে শিল্পখাতে অর্থায়নের ব্যবস্থা করা বর্তমান সরকারের অগ্রাধিকারের মধ্যে রয়েছে।

পোশাক খাতের সংকট প্রসঙ্গে তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানি মূল্যের ঊর্ধ্বগতি, ঋণপত্র খোলা নিয়ে জটিলতা এবং অর্থায়নের সীমাবদ্ধতা উদ্যোক্তাদের কঠিন পরিস্থিতির মুখে ফেলেছে। এসব সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে শ্রমিকদের কাজের পরিবেশ ও পরিবেশগত মান নিশ্চিত করা জরুরি, যাতে বৈশ্বিক বাজারে বাংলাদেশের পণ্যের গ্রহণযোগ্যতা বজায় থাকে।

অনুষ্ঠানে সামাজিক নিরাপত্তা বেষ্টনী শক্তিশালী করার বিষয়েও কথা বলেন প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা। তিনি জানান, প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, প্রবাসী কার্ড ও হেলথ কার্ডসহ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন করা হচ্ছে। পাশাপাশি ধর্মীয় প্রতিনিধিদের ভাতাও প্রদান করা হচ্ছে। অনুষ্ঠানে তিনি আইটিইটির নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানান এবং আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের শুভেচ্ছা জানান।

শেয়ার করুন
শিরোনাম :
দশমিনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার চাকরির ইন্টারভিউয়ে দক্ষতার ঘাটতি মেটাতে পারে আপনার ব্যক্তিত্ব রাজধানীতে সুর ও ছন্দে উদযাপিত শরৎ উৎসব জ্বালানি সংকট নিরসনে চা-বাগানের অব্যবহৃত জমি হতে পারে সমাধান আধুনিক প্রযুক্তিতে রাষ্ট্রায়ত্ত কারখানা লাভজনক করা সম্ভব: রিজভী গৃহযুদ্ধ ও রাষ্ট্র ধসের ঝুঁকিতে ইসরায়েল, সতর্কবার্তা সিআইএ’র ফতুল্লায় আধিপত্য নিয়ে সংঘর্ষ: গুলিবিদ্ধসহ আহত ১০ রিয়াদ বিমানবন্দরে আবারো বিকট বিস্ফোরণ, ফ্লাইট চলাচল ব্যাহত ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলা হচ্ছে না নাহিদ রানার বরিশালে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের জন্য প্রশিক্ষণ শুরু কোস্ট ফাউন্ডেশনে ঋণ ও উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ ওমরাহ পালন করে আবেগাপ্লুত অভিনেত্রী কেয়া পায়েল ইউরোপ ভ্রমণ শেষে বাড়ি ফিরে অকালমৃত্যু ঠিকাদারের আমদানিনির্ভর জ্বালানি থেকে বের হতে চায় সরকার: অর্থমন্ত্রী দিল্লিতে বিক্ষোভ: উড়োজাহাজ থেকেই আটক ককরোচ পার্টির শীর্ষ নেতারা ইয়েমেনে ‘ডন অব ইয়েমেন’ অভিযানে হুথিদের বড় ক্ষয়ক্ষতি সরকারকে বিব্রত করার অপতৎপরতা রুখতে সজাগ প্রশাসন ভিসা জটিলতায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ওমান সফর স্থগিত দিল্লিতে ব্যাপক ধরপাকড়, আটক তিন হাজার বিক্ষোভকারী প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ: যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত দশমিনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার চাকরির ইন্টারভিউয়ে দক্ষতার ঘাটতি মেটাতে পারে আপনার ব্যক্তিত্ব রাজধানীতে সুর ও ছন্দে উদযাপিত শরৎ উৎসব জ্বালানি সংকট নিরসনে চা-বাগানের অব্যবহৃত জমি হতে পারে সমাধান আধুনিক প্রযুক্তিতে রাষ্ট্রায়ত্ত কারখানা লাভজনক করা সম্ভব: রিজভী গৃহযুদ্ধ ও রাষ্ট্র ধসের ঝুঁকিতে ইসরায়েল, সতর্কবার্তা সিআইএ’র ফতুল্লায় আধিপত্য নিয়ে সংঘর্ষ: গুলিবিদ্ধসহ আহত ১০ রিয়াদ বিমানবন্দরে আবারো বিকট বিস্ফোরণ, ফ্লাইট চলাচল ব্যাহত ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলা হচ্ছে না নাহিদ রানার বরিশালে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের জন্য প্রশিক্ষণ শুরু কোস্ট ফাউন্ডেশনে ঋণ ও উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ ওমরাহ পালন করে আবেগাপ্লুত অভিনেত্রী কেয়া পায়েল ইউরোপ ভ্রমণ শেষে বাড়ি ফিরে অকালমৃত্যু ঠিকাদারের আমদানিনির্ভর জ্বালানি থেকে বের হতে চায় সরকার: অর্থমন্ত্রী দিল্লিতে বিক্ষোভ: উড়োজাহাজ থেকেই আটক ককরোচ পার্টির শীর্ষ নেতারা ইয়েমেনে ‘ডন অব ইয়েমেন’ অভিযানে হুথিদের বড় ক্ষয়ক্ষতি সরকারকে বিব্রত করার অপতৎপরতা রুখতে সজাগ প্রশাসন ভিসা জটিলতায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ওমান সফর স্থগিত দিল্লিতে ব্যাপক ধরপাকড়, আটক তিন হাজার বিক্ষোভকারী প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ: যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত