ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলা হচ্ছে না নাহিদ রানার

প্রকাশ:
Print news

দুই মাসেরও বেশি সময় ধরে চোটের কারণে জাতীয় দলের বাইরে রয়েছেন উদীয়মান পেসার নাহিদ রানা। ইনজুরির কারণে এর মধ্যে বেশ কয়েকটি সিরিজ মিস করেছেন তিনি। মাঠে ফেরার লক্ষ্য নিয়ে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছিলেন এই তরুণ ক্রিকেটার। তবে সম্প্রতি অনুশীলনের সময় আবারও ব্যথা অনুভব করছেন তিনি। তার শারীরিক অবস্থার মূল্যায়নে স্ক্যান করানো হলেও তাতে বড় কোনো ত্রুটি ধরা পড়েনি। এরপরও অস্বস্তি কাটেনি তার।

সর্বশেষ বৃহস্পতিবার মিরপুরে বোলিং অনুশীলনের সময় আবারও ব্যথা অনুভব করেন নাহিদ। এই পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগ তার স্ক্যান রিপোর্ট পুনরায় পর্যালোচনা করবে। চোটের সমস্যা দ্রুত সমাধান না হলে তাকে চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কিংবা কাতারের মতো উন্নত দেশে পাঠানোর পরিকল্পনা রয়েছে বোর্ডের। এর আগে কদিন আগেই অস্ট্রেলিয়ায় চিকিৎসা নিয়েছিলেন নাহিদ। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, নাহিদ রানাকে নিয়ে কোনো ধরণের ঝুঁকি নিতে চাচ্ছে না বিসিবি। খোদ ক্রিকেটার নিজেও পুরোপুরি সুস্থ হওয়ার পরই মাঠে ফিরতে আগ্রহী। সব মিলিয়ে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা মাথায় রেখে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে। সামনে দক্ষিণ আফ্রিকা সফর থাকায় তাকে নিয়ে বোর্ড বাড়তি সতর্কতা অবলম্বন করছে।

শেয়ার করুন
শিরোনাম :
গৃহযুদ্ধ ও রাষ্ট্র ধসের ঝুঁকিতে ইসরায়েল, সতর্কবার্তা সিআইএ’র ফতুল্লায় আধিপত্য নিয়ে সংঘর্ষ: গুলিবিদ্ধসহ আহত ১০ রিয়াদ বিমানবন্দরে আবারো বিকট বিস্ফোরণ, ফ্লাইট চলাচল ব্যাহত ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলা হচ্ছে না নাহিদ রানার বরিশালে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের জন্য প্রশিক্ষণ শুরু কোস্ট ফাউন্ডেশনে ঋণ ও উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ ওমরাহ পালন করে আবেগাপ্লুত অভিনেত্রী কেয়া পায়েল ইউরোপ ভ্রমণ শেষে বাড়ি ফিরে অকালমৃত্যু ঠিকাদারের আমদানিনির্ভর জ্বালানি থেকে বের হতে চায় সরকার: অর্থমন্ত্রী দিল্লিতে বিক্ষোভ: উড়োজাহাজ থেকেই আটক ককরোচ পার্টির শীর্ষ নেতারা ইয়েমেনে ‘ডন অব ইয়েমেন’ অভিযানে হুথিদের বড় ক্ষয়ক্ষতি সরকারকে বিব্রত করার অপতৎপরতা রুখতে সজাগ প্রশাসন ভিসা জটিলতায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ওমান সফর স্থগিত দিল্লিতে ব্যাপক ধরপাকড়, আটক তিন হাজার বিক্ষোভকারী প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ: যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত চার বছর পর মুক্তি পেল ম্রুণাল ঠাকুরের ‘পূজা মেরি ফিলিস্তিনের মুক্তির দাবিতে ফুটবল মাঠে প্রতীকী প্রতিবাদ স্থানীয় সরকারব্যবস্থা জনগণের কাছে ফেরাতে চায় সরকার: মঈন খান দিল্লিতে নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে আটক মমতা ও কেজরিওয়াল দিল্লিতে বিক্ষোভ ঘিরে ধরপাকড়: আটক ৫ হাজার ছাড়িয়েছে গৃহযুদ্ধ ও রাষ্ট্র ধসের ঝুঁকিতে ইসরায়েল, সতর্কবার্তা সিআইএ’র ফতুল্লায় আধিপত্য নিয়ে সংঘর্ষ: গুলিবিদ্ধসহ আহত ১০ রিয়াদ বিমানবন্দরে আবারো বিকট বিস্ফোরণ, ফ্লাইট চলাচল ব্যাহত ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলা হচ্ছে না নাহিদ রানার বরিশালে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের জন্য প্রশিক্ষণ শুরু কোস্ট ফাউন্ডেশনে ঋণ ও উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ ওমরাহ পালন করে আবেগাপ্লুত অভিনেত্রী কেয়া পায়েল ইউরোপ ভ্রমণ শেষে বাড়ি ফিরে অকালমৃত্যু ঠিকাদারের আমদানিনির্ভর জ্বালানি থেকে বের হতে চায় সরকার: অর্থমন্ত্রী দিল্লিতে বিক্ষোভ: উড়োজাহাজ থেকেই আটক ককরোচ পার্টির শীর্ষ নেতারা ইয়েমেনে ‘ডন অব ইয়েমেন’ অভিযানে হুথিদের বড় ক্ষয়ক্ষতি সরকারকে বিব্রত করার অপতৎপরতা রুখতে সজাগ প্রশাসন ভিসা জটিলতায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ওমান সফর স্থগিত দিল্লিতে ব্যাপক ধরপাকড়, আটক তিন হাজার বিক্ষোভকারী প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ: যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত চার বছর পর মুক্তি পেল ম্রুণাল ঠাকুরের ‘পূজা মেরি ফিলিস্তিনের মুক্তির দাবিতে ফুটবল মাঠে প্রতীকী প্রতিবাদ স্থানীয় সরকারব্যবস্থা জনগণের কাছে ফেরাতে চায় সরকার: মঈন খান দিল্লিতে নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে আটক মমতা ও কেজরিওয়াল দিল্লিতে বিক্ষোভ ঘিরে ধরপাকড়: আটক ৫ হাজার ছাড়িয়েছে