সোমবার (২৩ নভেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার উদ্দেশ্যে সচিবালয়ে প্রবেশ করেছেন এনসিপির একটি প্রতিনিধিদল। দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও আকরাম হোসেন সিএফকে সচিবালয়ের কার্যালয়ে প্রবেশ করতে দেখা যায়।
এর আগে রোববার দলের রাজনৈতিক পর্ষদ সদস্য সারোয়ার তুষার জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে এই সাক্ষাতের আয়োজন করা হয়েছে। এনসিপি এই আমন্ত্রণকে ইতিবাচকভাবে দেখছে। কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সাম্প্রতিক তৎপরতার প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবেই এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এনসিপির মতে, জুলাই গণহত্যার বিচার, ফ্যাসিবাদী সংগঠনের বিচার এবং গণভোটের রায় বাস্তবায়নই হবে জাতীয় ঐক্যের মূল ভিত্তি।






