গৃহযুদ্ধ ও রাষ্ট্র ধসের ঝুঁকিতে ইসরায়েল, সতর্কবার্তা সিআইএ’র

প্রকাশ:
Print news

গভীর রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অস্থিতিশীলতার মুখে দাঁড়িয়ে থাকা ইসরায়েল এখন গৃহযুদ্ধ বা রাষ্ট্রীয় কাঠামো পুরোপুরি ভেঙে পড়ার মতো বড় ঝুঁকির সম্মুখীন। সিআইএ-র বিশেষ শাখা ‘রেড সেল’-এর ‘ফ্র্যাকচার ফ্রম উইথিন’ বা ‘ভেতর থেকে ফাটল’ শীর্ষক এক গোপন মূল্যায়নে এমন ভয়াবহ আশঙ্কার কথা উঠে এসেছে। সোমবার (৪ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। গভীর হতে থাকা রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভাজনের কারণে ইসরাইল গৃহযুদ্ধ বা এমনকি রাষ্ট্রীয় কাঠামোর ধসের ঝুঁকিতে পড়তে পারে বলে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, সাধারণ নির্বাচনের প্রাক্কালে ইসরায়েলে একগুচ্ছ সংকট পরিস্থিতিকে চরম অস্থির করে তুলেছে। এর মধ্যে অর্থনৈতিক মন্দা, উচ্চমাত্রার সামরিক ব্যয়, পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারীদের সহিংসতা এবং অতি-অর্থোডক্স ইহুদিদের সামরিক সেবা থেকে অব্যাহতি পাওয়ার বিষয়টি জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। টানা যুদ্ধ পরিস্থিতির কারণে ইসরায়েলি সমাজের মধ্যকার পুরোনো বিভাজনগুলো আরও প্রকট হয়ে উঠেছে। বিশেষ করে গাজা, লেবানন ও ইরানে দীর্ঘমেয়াদি সামরিক অভিযানের পর বিপুলসংখ্যক সেনা ও রিজার্ভিস্ট গভীর মানসিক ট্রমা নিয়ে ফিরে আসায় জনজীবনে অস্থিরতা বাড়ছে। এর মধ্যে অতি-অর্থোডক্স পুরুষদের সেনাবাহিনীতে যোগ দেওয়া থেকে ছাড় দেওয়াকে কেন্দ্র করে সাধারণ নাগরিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ক্ষমতায় টিকে থাকার জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘমেয়াদি রাজনৈতিক লড়াই দেশটির সাংবিধানিক ও রাজনৈতিক সংকটকে আরও ঘনীভূত করেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের ক্রমবর্ধমান বিচ্ছিন্নতা এবং খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের জনসমর্থন কমে যাওয়ার বিষয়টি। বাইরের এসব চাপ এবং দেশের ভেতরের অস্থিরতা মিলে ইসরায়েলের রাষ্ট্রীয় অস্তিত্বকেই এক নজিরবিহীন সংকটের মুখে ঠেলে দিচ্ছে বলে সিআইএ-র বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন
শিরোনাম :
চাকরির ইন্টারভিউয়ে দক্ষতার ঘাটতি মেটাতে পারে আপনার ব্যক্তিত্ব রাজধানীতে সুর ও ছন্দে উদযাপিত শরৎ উৎসব জ্বালানি সংকট নিরসনে চা-বাগানের অব্যবহৃত জমি হতে পারে সমাধান আধুনিক প্রযুক্তিতে রাষ্ট্রায়ত্ত কারখানা লাভজনক করা সম্ভব: রিজভী গৃহযুদ্ধ ও রাষ্ট্র ধসের ঝুঁকিতে ইসরায়েল, সতর্কবার্তা সিআইএ’র ফতুল্লায় আধিপত্য নিয়ে সংঘর্ষ: গুলিবিদ্ধসহ আহত ১০ রিয়াদ বিমানবন্দরে আবারো বিকট বিস্ফোরণ, ফ্লাইট চলাচল ব্যাহত ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলা হচ্ছে না নাহিদ রানার বরিশালে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের জন্য প্রশিক্ষণ শুরু কোস্ট ফাউন্ডেশনে ঋণ ও উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ ওমরাহ পালন করে আবেগাপ্লুত অভিনেত্রী কেয়া পায়েল ইউরোপ ভ্রমণ শেষে বাড়ি ফিরে অকালমৃত্যু ঠিকাদারের আমদানিনির্ভর জ্বালানি থেকে বের হতে চায় সরকার: অর্থমন্ত্রী দিল্লিতে বিক্ষোভ: উড়োজাহাজ থেকেই আটক ককরোচ পার্টির শীর্ষ নেতারা ইয়েমেনে ‘ডন অব ইয়েমেন’ অভিযানে হুথিদের বড় ক্ষয়ক্ষতি সরকারকে বিব্রত করার অপতৎপরতা রুখতে সজাগ প্রশাসন ভিসা জটিলতায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ওমান সফর স্থগিত দিল্লিতে ব্যাপক ধরপাকড়, আটক তিন হাজার বিক্ষোভকারী প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ: যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত চার বছর পর মুক্তি পেল ম্রুণাল ঠাকুরের ‘পূজা মেরি চাকরির ইন্টারভিউয়ে দক্ষতার ঘাটতি মেটাতে পারে আপনার ব্যক্তিত্ব রাজধানীতে সুর ও ছন্দে উদযাপিত শরৎ উৎসব জ্বালানি সংকট নিরসনে চা-বাগানের অব্যবহৃত জমি হতে পারে সমাধান আধুনিক প্রযুক্তিতে রাষ্ট্রায়ত্ত কারখানা লাভজনক করা সম্ভব: রিজভী গৃহযুদ্ধ ও রাষ্ট্র ধসের ঝুঁকিতে ইসরায়েল, সতর্কবার্তা সিআইএ’র ফতুল্লায় আধিপত্য নিয়ে সংঘর্ষ: গুলিবিদ্ধসহ আহত ১০ রিয়াদ বিমানবন্দরে আবারো বিকট বিস্ফোরণ, ফ্লাইট চলাচল ব্যাহত ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলা হচ্ছে না নাহিদ রানার বরিশালে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের জন্য প্রশিক্ষণ শুরু কোস্ট ফাউন্ডেশনে ঋণ ও উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ ওমরাহ পালন করে আবেগাপ্লুত অভিনেত্রী কেয়া পায়েল ইউরোপ ভ্রমণ শেষে বাড়ি ফিরে অকালমৃত্যু ঠিকাদারের আমদানিনির্ভর জ্বালানি থেকে বের হতে চায় সরকার: অর্থমন্ত্রী দিল্লিতে বিক্ষোভ: উড়োজাহাজ থেকেই আটক ককরোচ পার্টির শীর্ষ নেতারা ইয়েমেনে ‘ডন অব ইয়েমেন’ অভিযানে হুথিদের বড় ক্ষয়ক্ষতি সরকারকে বিব্রত করার অপতৎপরতা রুখতে সজাগ প্রশাসন ভিসা জটিলতায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ওমান সফর স্থগিত দিল্লিতে ব্যাপক ধরপাকড়, আটক তিন হাজার বিক্ষোভকারী প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ: যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত চার বছর পর মুক্তি পেল ম্রুণাল ঠাকুরের ‘পূজা মেরি