
গভীর রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অস্থিতিশীলতার মুখে দাঁড়িয়ে থাকা ইসরায়েল এখন গৃহযুদ্ধ বা রাষ্ট্রীয় কাঠামো পুরোপুরি ভেঙে পড়ার মতো বড় ঝুঁকির সম্মুখীন। সিআইএ-র বিশেষ শাখা ‘রেড সেল’-এর ‘ফ্র্যাকচার ফ্রম উইথিন’ বা ‘ভেতর থেকে ফাটল’ শীর্ষক এক গোপন মূল্যায়নে এমন ভয়াবহ আশঙ্কার কথা উঠে এসেছে। সোমবার (৪ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। গভীর হতে থাকা রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভাজনের কারণে ইসরাইল গৃহযুদ্ধ বা এমনকি রাষ্ট্রীয় কাঠামোর ধসের ঝুঁকিতে পড়তে পারে বলে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, সাধারণ নির্বাচনের প্রাক্কালে ইসরায়েলে একগুচ্ছ সংকট পরিস্থিতিকে চরম অস্থির করে তুলেছে। এর মধ্যে অর্থনৈতিক মন্দা, উচ্চমাত্রার সামরিক ব্যয়, পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারীদের সহিংসতা এবং অতি-অর্থোডক্স ইহুদিদের সামরিক সেবা থেকে অব্যাহতি পাওয়ার বিষয়টি জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। টানা যুদ্ধ পরিস্থিতির কারণে ইসরায়েলি সমাজের মধ্যকার পুরোনো বিভাজনগুলো আরও প্রকট হয়ে উঠেছে। বিশেষ করে গাজা, লেবানন ও ইরানে দীর্ঘমেয়াদি সামরিক অভিযানের পর বিপুলসংখ্যক সেনা ও রিজার্ভিস্ট গভীর মানসিক ট্রমা নিয়ে ফিরে আসায় জনজীবনে অস্থিরতা বাড়ছে। এর মধ্যে অতি-অর্থোডক্স পুরুষদের সেনাবাহিনীতে যোগ দেওয়া থেকে ছাড় দেওয়াকে কেন্দ্র করে সাধারণ নাগরিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ক্ষমতায় টিকে থাকার জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘমেয়াদি রাজনৈতিক লড়াই দেশটির সাংবিধানিক ও রাজনৈতিক সংকটকে আরও ঘনীভূত করেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের ক্রমবর্ধমান বিচ্ছিন্নতা এবং খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের জনসমর্থন কমে যাওয়ার বিষয়টি। বাইরের এসব চাপ এবং দেশের ভেতরের অস্থিরতা মিলে ইসরায়েলের রাষ্ট্রীয় অস্তিত্বকেই এক নজিরবিহীন সংকটের মুখে ঠেলে দিচ্ছে বলে সিআইএ-র বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০