রাজধানীতে সুর ও ছন্দে উদযাপিত শরৎ উৎসব

প্রকাশ:
Print news

বাংলার ঋতুবৈচিত্র্য এবং প্রকৃতির স্নিগ্ধতাকে সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব-২০২৬’। গত শুক্রবার (৯ অক্টোবর) রাতে রাজধানীর ধানমন্ডির রাশিয়ান হাউজ মিলনায়তনে জমকালো এই আয়োজনে গান, নৃত্য ও আবৃত্তির মূর্ছনায় শরতের রূপ ফুটিয়ে তোলা হয়। ইতিহাস ও ঐতিহ্য পরিষদের উদ্যোগে এবং সাংস্কৃতিক বিদ্যাপীঠ তপোবনের সহযোগিতায় এই উৎসবের আয়োজন করা হয়। এসব উৎসবের মধ্য দিয়ে সংগীত, নৃত্য ও সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপিত হয়।

আয়োজকরা জানান, আবহমান বাংলার প্রকৃতি ও ঐতিহ্যের প্রতিফলন বাংলা সাহিত্য ও সংগীতে সবসময়ই বিদ্যমান। নাগরিক জীবনের ব্যস্ততায় হারিয়ে যাওয়া ঋতুভিত্তিক সাংস্কৃতিক চর্চাকে পুনরুজ্জীবিত করতে এবং তরুণ প্রজন্মের মধ্যে বাংলার শিল্প-সংস্কৃতির ধারাবাহিকতা ধরে রাখতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা মনে করেন। সময়ের পরিবর্তনে নাগরিক জীবনে নানা রূপান্তর এলেও ঋতুভিত্তিক সাংস্কৃতিক চর্চা ও শৈল্পিক প্রকাশের ধারাবাহিকতা ধরে রাখা জরুরি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) গোকুল ভি কে। তিনি বলেন, “ভারত ও বাংলাদেশের অভিন্ন সভ্যতা ও সাংস্কৃতিক ঐতিহ্য আসলে দুই দেশের সম্মিলিত উত্তরাধিকার। উৎসবের ধরন আলাদা হলেও প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা, সম্প্রীতি ও নান্দনিক সৌন্দর্যবোধ উভয় দেশের মানুষকে একসূত্রে গেঁথেছে। রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে ঋতু উৎসবকে যেভাবে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন, দুর্গাপূজাসহ নানা উৎসবের মাধ্যমে আমরা সেই গভীর সম্পর্ক ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন দেখতে পাই।” তিনি ভারত-বাংলাদেশের এই অভিন্ন ঐতিহ্য সংরক্ষণ করে তা ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

ইতিহাস ও ঐতিহ্য পরিষদের সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন পাহাড়ী বীর প্রতীক। উৎসবে অন্যান্যদের মধ্যে বিশিষ্ট চিত্রশিল্পী বীরেন সেন, সংগঠনটির সহ-সভাপতি রবিউল ইসলাম মিলটনসহ দেশের খ্যাতিমান সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
শিরোনাম :
দিনাজপুর বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৫.৯৮ শতাংশ, ৪৯ প্রতিষ্ঠানে শূন্য পাস আম্পায়ারস কলে হতাশা, হারের কারণ ব্যাখ্যা করলেন নাজমুল হোসেন চাকরি থেকে বরখাস্ত ডিএমপির সাবেক ডিবি প্রধান হারুন গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার লড়াইয়ে দিশেহারা মানুষ নোবেল নিয়ে ট্রাম্পের কটাক্ষের জবাবে নরওয়ের ব্যাঙ্গাত্মক প্রচার এইচএসসিতে নটর ডেম কলেজে পাসের হার ৯৮.৮৩%, ছিল না উদযাপনের আমেজ এসএসএসে ১,৭৮২ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন ২০ নভেম্বর পর্যন্ত ৯ মাসে সিটি ব্যাংকের মুনাফা বেড়ে ৮৬৭ কোটি টাকা মজুরি বোর্ড গঠন হচ্ছে, আন্দোলনে থাকার কারণ নেই: শ্রমমন্ত্রী শফিকুর রহমান: সারা দেশের কোমর ভাঙা, মেরামত করতে হবে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: জনমত জরিপে এগিয়ে ডেমোক্র্যাটরা বুয়েটে ৫ পদে নিয়োগ: বেতন স্কেল ১ লাখ টাকা পর্যন্ত মার্তিনেজ: সেই ফাইনালের পর এবার স্পেনকে সরাসরি চ্যালেঞ্জ চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার নতুন পে স্কেলে তিন মাসের বকেয়া পাচ্ছেন না সরকারি চাকরিজীবীরা রেকর্ড ক্রিপ্টো চুরিতে উত্তর কোরীয় হ্যাকাররা, কেন উদ্বিগ্ন বিশেষজ্ঞরা বিশ্বকাপ ফাইনালে ষড়যন্ত্রের অভিযোগ ওড়ানো নিয়ে মুখ খুললেন মার্তিনেজ এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ জাতীয় সঞ্চয় অধিদপ্তরে ৯৫ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দিনাজপুর বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৫.৯৮ শতাংশ, ৪৯ প্রতিষ্ঠানে শূন্য পাস আম্পায়ারস কলে হতাশা, হারের কারণ ব্যাখ্যা করলেন নাজমুল হোসেন চাকরি থেকে বরখাস্ত ডিএমপির সাবেক ডিবি প্রধান হারুন গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার লড়াইয়ে দিশেহারা মানুষ নোবেল নিয়ে ট্রাম্পের কটাক্ষের জবাবে নরওয়ের ব্যাঙ্গাত্মক প্রচার এইচএসসিতে নটর ডেম কলেজে পাসের হার ৯৮.৮৩%, ছিল না উদযাপনের আমেজ এসএসএসে ১,৭৮২ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন ২০ নভেম্বর পর্যন্ত ৯ মাসে সিটি ব্যাংকের মুনাফা বেড়ে ৮৬৭ কোটি টাকা মজুরি বোর্ড গঠন হচ্ছে, আন্দোলনে থাকার কারণ নেই: শ্রমমন্ত্রী শফিকুর রহমান: সারা দেশের কোমর ভাঙা, মেরামত করতে হবে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: জনমত জরিপে এগিয়ে ডেমোক্র্যাটরা বুয়েটে ৫ পদে নিয়োগ: বেতন স্কেল ১ লাখ টাকা পর্যন্ত মার্তিনেজ: সেই ফাইনালের পর এবার স্পেনকে সরাসরি চ্যালেঞ্জ চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার নতুন পে স্কেলে তিন মাসের বকেয়া পাচ্ছেন না সরকারি চাকরিজীবীরা রেকর্ড ক্রিপ্টো চুরিতে উত্তর কোরীয় হ্যাকাররা, কেন উদ্বিগ্ন বিশেষজ্ঞরা বিশ্বকাপ ফাইনালে ষড়যন্ত্রের অভিযোগ ওড়ানো নিয়ে মুখ খুললেন মার্তিনেজ এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ জাতীয় সঞ্চয় অধিদপ্তরে ৯৫ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম