বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে সরকারিভাবে ব্রুনেইয়ে ২৭৯ জন পুরুষ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দুই বছর মেয়াদী নবায়নযোগ্য চুক্তিতে কর্মীদের নিয়োগ প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। চাকরির আরও তথ্য: বিভিন্ন ব্যাংকে ২২০ পদে চাকরি, আবেদন ফি ২০০ টাকা। চাকরির আরও তথ্য: নিউজিল্যান্ডে পড়াশোনা শেষে কাজের সুযোগ বাড়ল, চালু হচ্ছে নতুন যে ভিসা।
নিয়োগকারী প্রতিষ্ঠান ও পদের তালিকা
- সিওয়াই কনস্ট্রাকশন: নির্মাণশ্রমিক ১ জন, মাসিক বেতন ৬০০ ব্রুনেই ডলার (প্রায় ৫৭,৮৬৬ টাকা)।
- লেম্যান এন্টারপ্রাইজ: এসি টেকনিশিয়ান ১ জন, মাসিক বেতন ৬০০ ব্রুনেই ডলার (প্রায় ৫৭,৮৬৬ টাকা)।
- হেলিফ অ্যাকুয়াকালচার এসডিএন বিএইচডি: খামারশ্রমিক ১ জন, দৈনিক মজুরি ২০ ব্রুনেই ডলার (প্রায় ১,৯২৯ টাকা)।
- সেরিকাট নর আওয়ান এসডিএন বিএইচডি: নির্মাণশ্রমিক ১৮০ জন, নির্মাণশ্রমিক ৫ জন, প্লাম্বার ৫ জন, রাজমিস্ত্রি ২ জন, ফোরম্যান ৩ জন, ড্রাফটম্যান ৫ জন, ওয়েল্ডার ৫ জন, ইলেকট্রিশিয়ান ৫ জন, কাঠমিস্ত্রি ৫ জন, ড্রাইভার ক্লাস-৩ ৩ জন, ট্রাক ড্রাইভার ৩ জন, ভারী যানবাহন চালক ৩ জন, সুপারভাইজার ১ জন, অপারেটর ১ জন, টেকনিশিয়ান ১ জন। অপারেটর ও টেকনিশিয়ান পদের বেতন দৈনিক ২১ ব্রুনেই ডলার (প্রায় ২,০২৫ টাকা), অন্যদের মজুরি দৈনিক ২০ ব্রুনেই ডলার।
- সেজানেস কন্ট্রাক্টর এসডিএন বিএইচডি: নির্মাণকর্মী ২০ জন, শ্রমিক ৪ জন, গ্রাস কাটার ৫ জন, দৈনিক মজুরি ২০ ব্রুনেই ডলার।
- বিএমএম এসডিএন বিএইচডি: সাধারণ শ্রমিক ৩ জন, দৈনিক মজুরি ২০ ব্রুনেই ডলার।
- এবিডি এসডিএন বিএইচডি: ইলেকট্রিশিয়ান ৩ জন, ফোরম্যান ২ জন, দৈনিক মজুরি ২২ ব্রুনেই ডলার (প্রায় ২,১২২ টাকা)।
- আলওয়ালি এসডিএন বিএইচডি: শ্রমিক ৫ জন, মাসিক বেতন ৬০০ ব্রুনেই ডলার।
- এমডি রাফি কনস্ট্রাকশন: হেভি যানবাহন ড্রাইভার ৪ জন, দৈনিক মজুরি ২০ ব্রুনেই ডলার।
আবেদন প্রক্রিয়া ও অন্যান্য শর্তাবলি
- আবেদনের শেষ তারিখ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪টা।
- কর্মঘণ্টা: দৈনিক ৮ ঘণ্টা ডিউটি।
- আবেদন ফি: ২০০ টাকা। ‘বোয়েসেল, ঢাকা’ বরাবর সোনালী ব্যাংকের মগবাজার শাখায় পে-অর্ডার করে মূল কপি জমা দিতে হবে।
- অন্যান্য সুবিধা: খাবার ও থাকা-খাওয়া এবং বিমানভাড়ার খরচ নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে। বিমা ও চিকিৎসা সুবিধাসহ অন্যান্য বিষয় ব্রুনেইয়ের শ্রম আইন অনুযায়ী নিশ্চিত করা হবে।
- সার্ভিস চার্জ: চূড়ান্তভাবে নির্বাচিতদের স্বাস্থ্যপরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর বোয়েসেলের নির্ধারিত সার্ভিস চার্জ, ভ্যাট ও আনুষঙ্গিক ব্যয় বাবদ দক্ষ কর্মীর ক্ষেত্রে ৫৬,৩৫০ টাকা এবং অদক্ষ বা আধা দক্ষ কর্মীর ক্ষেত্রে ৪৪,৮৫০ টাকা পরিশোধ করতে হবে।
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
- চাকরির আরও তথ্য: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে বড় নিয়োগ, পদ ৩০১টি।






