প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৩, ২০২৬, ৭:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৩, ২০২৬, ৩:৪৬ এ.এম
ব্রুনেইয়ে ২৭৯ কর্মী নিয়োগ দেবে বোয়েসেল

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর মাধ্যমে সরকারিভাবে ব্রুনেইয়ে ২৭৯ জন পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আবেদনকারীদের আগামী ২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকেল ৪টার মধ্যে নির্দিষ্ট প্রক্রিয়ায় আবেদন সম্পন্ন করতে হবে। বিভিন্ন ব্যাংকে ২২০ পদে চাকরি, আবেদন ফি ২০০ টাকা। অপারেটর ও টেকনিশিয়ান পদের বেতন দৈনিক ২১ ব্রুনেই ডলার (প্রায় ২,০২৫ টাকা)।
কোম্পানি ও পদের বিবরণ
- সিওয়াই কনস্ট্রাকশন: নির্মাণশ্রমিক (১টি), মাসিক বেতন ৬০০ ব্রুনেই ডলার।
- লেম্যান এন্টারপ্রাইজ: এসি টেকনিশিয়ান (১টি), মাসিক বেতন ৬০০ ব্রুনেই ডলার।
- হেলিফ অ্যাকুয়াকালচার এসডিএন বিএইচডি: খামারশ্রমিক (১টি), দৈনিক মজুরি ২০ ব্রুনেই ডলার।
- সেরিকাট নর আওয়ান এসডিএন বিএইচডি: নির্মাণশ্রমিক (১৮৫টি), প্লাম্বার (৫টি), রাজমিস্ত্রি (২টি), ফোরম্যান (৩টি), ড্রাফটম্যান (৫টি), ওয়েল্ডার (৫টি), ইলেকট্রিশিয়ান (৫টি), কাঠমিস্ত্রি (৫টি), ড্রাইভার ক্লাস ৩ (৩টি), ট্রাক ড্রাইভার (৩টি), ভারী যানবাহনচালক (৩টি), সুপারভাইজার (১টি), অপারেটর (১টি), টেকনিশিয়ান (১টি)। বেতন দৈনিক ২০ থেকে ২১ ব্রুনেই ডলার।
- সেজানেস কন্ট্রাক্টর এসডিএন বিএইচডি: নির্মাণকর্মী (২০টি), শ্রমিক (৪টি), ঘাস কাটার (৫টি), দৈনিক মজুরি ২০ ব্রুনেই ডলার।
- বিএমএম এসডিএন বিএইচডি: সাধারণ শ্রমিক (৩টি), দৈনিক মজুরি ২০ ব্রুনেই ডলার।
- এবিডি এসডিএন বিএইচডি: ইলেকট্রিশিয়ান (৩টি), ফোরম্যান (২টি), দৈনিক মজুরি ২২ ব্রুনেই ডলার।
- আলওয়ালি এসডিএন বিএইচডি: শ্রমিক (৫টি), মাসিক বেতন ৬০০ ব্রুনেই ডলার।
- এমডি রাফি কনস্ট্রাকশন: ভারী যানবাহন চালক (৪টি), দৈনিক মজুরি ২০ ব্রুনেই ডলার।
আবেদন প্রক্রিয়া ও অন্যান্য শর্ত
- আবেদন পদ্ধতি: প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
- ফি ও সার্ভিস চার্জ: আবেদনের জন্য ২০০ টাকা ফি প্রযোজ্য। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের বোয়েসেলের নির্ধারিত সার্ভিস চার্জ, ভ্যাট, রেজিস্ট্রেশন ফি ও অন্যান্য ব্যয়সহ দক্ষ কর্মীর ক্ষেত্রে ৫৬,৩৫০ টাকা এবং অধা-দক্ষ বা অদক্ষ কর্মীর ক্ষেত্রে ৪৪,৮৫০ টাকা পরিশোধ করতে হবে।
- পেমেন্ট: ‘বোয়েসেল, ঢাকা’ শিরোনামে সোনালী ব্যাংকের মগবাজার শাখায় পে-অর্ডার করে মূল কপি জমা দিতে হবে।
- শর্তাবলি: নিয়োগ দুই বছরের চুক্তিতে সম্পন্ন হবে যা নবায়নযোগ্য। কর্মঘণ্টা দৈনিক ৮ ঘণ্টা। থাকা, খাওয়ার খরচ ও বিমানভাড়া নিয়োগকর্তা বহন করবেন। এছাড়া মেডিক্যাল ও বিমা সুবিধা ব্রুনেইয়ের শ্রম আইন অনুযায়ী কার্যকর হবে।
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
- পদসংখ্যা: নির্মাণশ্রমিক–১ বেতন/মজুরি মাসিক ৬০০ ব্রুনেই ডলার (প্রায় ৫৭,৮৬৬ টাকা)।
- পদসংখ্যা: খামারশ্রমিক–১ বেতন/মজুরি দৈনিক ২০ ব্রুনেই ডলার (প্রায় ১,৯২৯ টাকা)।
- পদসংখ্যা: নির্মাণশ্রমিক–১৮০ নির্মাণশ্রমিক–৫ প্লাম্বার–৫ রাজমিস্ত্রি–২ ফোরম্যান–৩ ড্রাফটম্যান–৫ ওয়েল্ডার–৫ ইলেকট্রিশিয়ান–৫ কাঠমিস্ত্রি–৫ ড্রাইভার ক্লাস ৩–৩ ট্রাক ড।
- পদসংখ্যা: নির্মাণকর্মী–২০ শ্রমিক–৪ গ্রাস কাটার–৫ বেতন/মজুরি দৈনিক ২০ ব্রুনেই ডলার (প্রায় ১,৯২৯ টাকা)।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০