সাভারের হেমায়েতপুরে পোশাক কারখানার শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকায় উন্নীত করা এবং ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে মঙ্গলবার ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করা হয়। দুপুর সাড়ে ৩টার দিকে শুরু হওয়া এই কর্মসূচির কারণে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। ঢাকার হেমায়েতপুর এলাকায় পোশাক খাতের শ্রমিকদের নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে টানা দুই ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখার পর বিকাল ৫ টা ৪০ মিনিটে অবরোধ প্রত্যাহার করেছেন আন্দোলনরত শ্রমিকরা। একপর্যায়ে শ্রমিকেরা সেখানে থেকে সরে দুপুর সাড়ে ৩ টার দিকে হেমায়েতপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
ঘটনার সূত্রপাত হয় দুপুরে যখন হেমায়েতপুর থেকে সিংগাইর সড়কের পদ্মার মোড়ে বিভিন্ন কারখানার শ্রমিকরা জড়ো হতে থাকেন। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ তাদের শান্ত করার চেষ্টা করলেও একপর্যায়ে শ্রমিকরা অবস্থান কর্মসূচি পালন করতে হেমায়েতপুর মহাসড়কে চলে আসেন। এসময় পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করেন।
যাত্রীদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে টানা দুই ঘণ্টা আন্দোলনের পর বিকাল ৫টা ৪০ মিনিটে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে যান। অবরোধ প্রত্যাহারের পর ধীরে ধীরে ওই সড়কে যানচলাচল স্বাভাবিক হতে শুরু করে। মহাসড়কে অবরোধের কারণে সৃষ্ট যানজটে অপেক্ষমাণ যাত্রীদের ভোগান্তির কথা বিবেচনা করে অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ন তারা।






