রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহায়তা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রী তারেক

প্রকাশ:
Print news

মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মানবিক কারণে বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে উল্লেখ করে তিনি বলেন, এই দীর্ঘস্থায়ী সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ও সমন্বিত উদ্যোগ নিতে হবে।

মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে জাতিসংঘের শরণার্থী-বিষয়ক হাইকমিশনার বারহাম সালেহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও এক বৈঠকে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর সরকারি প্রেস সচিব একেএম নাজমুল হক বাসসকে এই বৈঠকের তথ্য নিশ্চিত করেছেন।

আলোচনাকালে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বসহকারে পর্যালোচনা করা হয়। বিশেষ করে মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরিতে বৈশ্বিক ভূমিকা নিয়ে আলোকপাত করা হয়। পাশাপাশি প্রত্যাবাসন প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ওপর জোর দেওয়া হয়।

বৈঠকে বারহাম সালেহ রোহিঙ্গাদের আশ্রয় প্রদানে বাংলাদেশের মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। একইসঙ্গে, সংকটের টেকসই সমাধান না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কর্মসূচি অব্যাহত রাখার বিষয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সমর্থন ও কার্যকর পদক্ষেপ গ্রহণের তাগিদ পুনর্ব্যক্ত করেন।

শেয়ার করুন
শিরোনাম :
নতুন উপজেলা গঠনের প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ অর্থ মন্ত্রণালয়ে ৩৫ জন নিয়োগ: নতুন পে স্কেলে চাকরির সুযোগ আন্দোলনের নামে সহিংসতা উদ্দেশ্যপ্রণোদিত: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মোশাররফ করিমকে নিয়ে মোস্তফা সরয়ার ফারুকীর রহস্যময় ইঙ্গিত ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ইতিহাস গড়ে ষষ্ঠ স্থানে আফগানিস্তান ৫৪ বছরে পা রাখলেন ঐশ্বরিয়া: জেনে নিন জানা-অজানা ছয় অধ্যায় মঙ্গলবার শপথ নেবেন মির্জা ফয়সল ও এলিজা জামান কাতারে জাঁকজমকপূর্ণ আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন খুলনার নদী থেকে দুই যুবকের ভাসমান দেহ উদ্ধার, তদন্তে পুলিশ রাজবাড়ীতে মানবপাচার মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ইস্টার্ন ব্যাংকে ট্রেইনি অফিসার নিয়োগ, আবেদন ৭ নভেম্বরের মধ্যে দুদকের মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ পেলেন দিলীপ কুমার সালাহউদ্দিনের |: ‘ইন্ধনদাতাদের’ বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার যুক্তরাষ্ট্রের সাধারণ নির্বাচনে ভোট দিলেন পোপ চতুর্দশ লিও ৩০ বছর পূর্তি উদযাপনে আল জাজিরার অনুষ্ঠানে আমীর শেখ তামিম পোশাক খাতের অস্থিরতায় আওয়ামী সমর্থিত চক্র দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী মঞ্চে অভিনয়কালে হৃদরোগে আক্রান্ত অভিনেতা মাহমুদুল ইসলাম সেলিম না ফেরার দেশে নোবেলজয়ী অর্থনীতিবিদ উইলিয়াম ডি. নর্ডহাউস ৪৭ বছর বয়সে এইচএসসি পাস করে দৃষ্টান্ত স্থাপন করলেন ইউপি সদস্য পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষায় বিশেষ নির্দেশ প্রধানমন্ত্রীর নতুন উপজেলা গঠনের প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ অর্থ মন্ত্রণালয়ে ৩৫ জন নিয়োগ: নতুন পে স্কেলে চাকরির সুযোগ আন্দোলনের নামে সহিংসতা উদ্দেশ্যপ্রণোদিত: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মোশাররফ করিমকে নিয়ে মোস্তফা সরয়ার ফারুকীর রহস্যময় ইঙ্গিত ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ইতিহাস গড়ে ষষ্ঠ স্থানে আফগানিস্তান ৫৪ বছরে পা রাখলেন ঐশ্বরিয়া: জেনে নিন জানা-অজানা ছয় অধ্যায় মঙ্গলবার শপথ নেবেন মির্জা ফয়সল ও এলিজা জামান কাতারে জাঁকজমকপূর্ণ আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন খুলনার নদী থেকে দুই যুবকের ভাসমান দেহ উদ্ধার, তদন্তে পুলিশ রাজবাড়ীতে মানবপাচার মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ইস্টার্ন ব্যাংকে ট্রেইনি অফিসার নিয়োগ, আবেদন ৭ নভেম্বরের মধ্যে দুদকের মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ পেলেন দিলীপ কুমার সালাহউদ্দিনের |: ‘ইন্ধনদাতাদের’ বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার যুক্তরাষ্ট্রের সাধারণ নির্বাচনে ভোট দিলেন পোপ চতুর্দশ লিও ৩০ বছর পূর্তি উদযাপনে আল জাজিরার অনুষ্ঠানে আমীর শেখ তামিম পোশাক খাতের অস্থিরতায় আওয়ামী সমর্থিত চক্র দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী মঞ্চে অভিনয়কালে হৃদরোগে আক্রান্ত অভিনেতা মাহমুদুল ইসলাম সেলিম না ফেরার দেশে নোবেলজয়ী অর্থনীতিবিদ উইলিয়াম ডি. নর্ডহাউস ৪৭ বছর বয়সে এইচএসসি পাস করে দৃষ্টান্ত স্থাপন করলেন ইউপি সদস্য পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষায় বিশেষ নির্দেশ প্রধানমন্ত্রীর