প্রেমের ফাঁদে ডেকে নিয়ে হত্যা, মরদেহে আগুন: ধামইরহাটে ১২ ঘণ্টায় রহস্য উদঘাটন

প্রকাশ:
Print news

প্রেমের ফাঁদে ডেকে নিয়ে হত্যা, মরদেহে আগুন: ধামইরহাটে ১২ ঘণ্টায় রহস্য উদঘাটন

নওগাঁ জেলা প্রতিনিধি।। নওগাঁর ধামইরহাটে মেরিনা বেগম (৪৫) নামে এক নারীকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় মামলা হওয়ার মাত্র ১২ ঘণ্টার মধ্যেই দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বেল্ট ও ভিকটিমের জুতার ব্যাগ উদ্ধার করা হয়েছে।

১৮ আগস্ট সন্ধ্যায় আগ্রাদ্বিগুন ইউনিয়নের তালপুকুর–মাহমুদপুর এলাকার একটি আমবাগানের গভীর জঙ্গল থেকে আগুনে পোড়া অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করে ধামইরহাট থানা পুলিশ। একই সময় ভিকটিমের ছেলে কাউসার আলী মায়ের নিখোঁজ হওয়ার জিডি করতে থানায় আসেন। পরে ঘটনাস্থলে গিয়ে তিনি মরদেহটি তার মা মেরিনা বেগমের বলে শনাক্ত করেন।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের তত্ত্বাবধানে তথ্যপ্রযুক্তি, স্থানীয় তদন্ত ও ডাটা বিশ্লেষণের মাধ্যমে রাতভর অভিযান চালানো হয়। অতিরিক্ত পুলিশ সুপার শরীফ ও ওসি মিন্টুর নেতৃত্বে সাবেক ইউপি সদস্য বাবুল হোসেন (৪৯) এবং তারেক রহমান (২১) গ্রেপ্তার হন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। পুলিশ জানায়, বাবুল হোসেনের সঙ্গে মেরিনা বেগমের প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের চাপ থেকে মুক্তি পেতে বাবুল আরও তিন সহযোগীকে নিয়ে ১৬ আগস্ট রাতে মেরিনাকে কৌশলে ডেকে আমবাগানে নিয়ে যায়। সেখানে তারেকের কোমরের বেল্ট দিয়ে শ্বাসরোধে হত্যা করে মরদেহে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পরিচয় গোপনের চেষ্টা করা হয়।
তদন্তে আরও জানা গেছে, হত্যার পর ভিকটিমের কাছ থেকে নেওয়া টাকা চারজনের মধ্যে ভাগ করে নেওয়া হয়। প্রধান আসামি বাবুল ছাড়া অন্য তিনজন আড়াই হাজার টাকা করে পায়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মোট চারজন জড়িত। বাকি দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “নৃশংস এই ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য ২৪ ঘণ্টারও কম সময়ে উদঘাটন করা হয়েছে। নওগাঁ জেলা পুলিশ অপরাধ দমনে কঠোর অবস্থানে রয়েছে।

শেয়ার করুন
শিরোনাম :
ভারত সিরিজে রাচিন-চ্যাপম্যানকে পাচ্ছে না নিউজিল্যান্ড শ্রীপুরে অটোরিকশা ও টমটমের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত বিরোধীদের |: ‘মোদিকে পালাতে দেওয়া হবে না’, বিজেপির বিরুদ্ধে ভোটচুরির পুলিশে ৬ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআই নিয়োগের অনুমোদন দিনমজুরি করেও এইচএসসিতে জিপিএ-৫ পেলেন আরাফাত মজুরি বৃদ্ধির আন্দোলনে তিন শতাধিক পোশাক কারখানায় ছুটি যুদ্ধ ও জ্বালানি সংকটে মুনাফার শীর্ষে মার্কিন কোম্পানি এক্সনমোবিল-শেভরন যুক্তরাষ্ট্রের জবাবের অপেক্ষায় ইরান: কাতারের মধ্যস্থতা জাতীয় যুব পুরস্কার-২০২৬ সারাদেশে দ্বিতীয় স্থানে লালপুরের রায়হান ব্যালন ডি’অর জয়ের পূর্বাভাস আগে থেকেই ফাঁস? ইসরাইলের প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে এগিয়ে গাদি আইজেনকোট বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি: আবেদন করুন অনলাইনে শেষনিশ্বাস পর্যন্ত সেবা করে যাব: নরেন্দ্র মোদি নতুন পে স্কেলে বর্ধিত বেতন ও বকেয়া পেলেন সরকারি চাকরিজীবীরা ট্রাম্প: ইরানে আরও দু-একটি লক্ষ্যবস্তুতে হামলা বাকি কাতারি মধ্যস্থতাকারীদের সাথে দোহায় ইরানি প্রতিনিধিদল ভারতকে হারিয়ে বিশ্বরেকর্ড গড়ে নতুন উচ্চতায় গ্লেন ফিলিপস যুবসমাজ দেশের সবচেয়ে বড় শক্তি ও সম্ভাবনার জায়গা: খাদ্যমন্ত্রী অস্ত্র হাতে কিশোর গ্যাংয়ের ভিডিও: কুমিল্লায় চারজন গ্রেপ্তার সৌরবিদ্যুৎ ব্যবহারে গুরুত্ব দিলেন বিদ্যুৎমন্ত্রী, আসছে সোলার এক্সপো ভারত সিরিজে রাচিন-চ্যাপম্যানকে পাচ্ছে না নিউজিল্যান্ড শ্রীপুরে অটোরিকশা ও টমটমের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত বিরোধীদের |: ‘মোদিকে পালাতে দেওয়া হবে না’, বিজেপির বিরুদ্ধে ভোটচুরির পুলিশে ৬ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআই নিয়োগের অনুমোদন দিনমজুরি করেও এইচএসসিতে জিপিএ-৫ পেলেন আরাফাত মজুরি বৃদ্ধির আন্দোলনে তিন শতাধিক পোশাক কারখানায় ছুটি যুদ্ধ ও জ্বালানি সংকটে মুনাফার শীর্ষে মার্কিন কোম্পানি এক্সনমোবিল-শেভরন যুক্তরাষ্ট্রের জবাবের অপেক্ষায় ইরান: কাতারের মধ্যস্থতা জাতীয় যুব পুরস্কার-২০২৬ সারাদেশে দ্বিতীয় স্থানে লালপুরের রায়হান ব্যালন ডি’অর জয়ের পূর্বাভাস আগে থেকেই ফাঁস? ইসরাইলের প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে এগিয়ে গাদি আইজেনকোট বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি: আবেদন করুন অনলাইনে শেষনিশ্বাস পর্যন্ত সেবা করে যাব: নরেন্দ্র মোদি নতুন পে স্কেলে বর্ধিত বেতন ও বকেয়া পেলেন সরকারি চাকরিজীবীরা ট্রাম্প: ইরানে আরও দু-একটি লক্ষ্যবস্তুতে হামলা বাকি কাতারি মধ্যস্থতাকারীদের সাথে দোহায় ইরানি প্রতিনিধিদল ভারতকে হারিয়ে বিশ্বরেকর্ড গড়ে নতুন উচ্চতায় গ্লেন ফিলিপস যুবসমাজ দেশের সবচেয়ে বড় শক্তি ও সম্ভাবনার জায়গা: খাদ্যমন্ত্রী অস্ত্র হাতে কিশোর গ্যাংয়ের ভিডিও: কুমিল্লায় চারজন গ্রেপ্তার সৌরবিদ্যুৎ ব্যবহারে গুরুত্ব দিলেন বিদ্যুৎমন্ত্রী, আসছে সোলার এক্সপো