নিরাপত্তায় যেকোনো হামলায় কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি বিন সালমানের

প্রকাশ:
Print news

সৌদি আরবের নিরাপত্তার সুরক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না বলে স্পষ্ট ঘোষণা দিয়েছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বুধবার শুরা কাউন্সিলের নবম অধিবেশনের তৃতীয় বর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, উপসাগরীয় দেশগুলোর ওপর সাম্প্রতিক হামলা এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য বড় হুমকি। নিরাপত্তার স্বার্থে আঞ্চলিক উত্তেজনা প্রশমন ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকট নিরসনের চেষ্টা চালিয়ে যাচ্ছে রিয়াদ। তবে জাতীয় নিরাপত্তার ওপর কোনো হুমকি বা হামলা হলে কঠোর পদক্ষেপ নিতে দেশটি দ্বিধা করবে না।

আঞ্চলিক নিরাপত্তা জোরদার ও কৌশলগত অর্থনৈতিক অংশীদারিত্ব বাড়াতে উপসাগরীয় মিত্রদের সঙ্গে সৌদি আরব নিরলসভাবে কাজ করছে। যুবরাজ জানান, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’ এই যৌথ প্রচেষ্টারই একটি বড় অংশ। এছাড়া বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক বাজারে নিরবচ্ছিন্ন তেল সরবরাহ বজায় রেখেছে সৌদি আরব। আন্তর্জাতিক জলপথ রক্ষায় বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠনের উদ্যোগও নেওয়া হয়েছে বলে জানান তিনি।

গাজায় ফিলিস্তিনিদের ওপর চলমান আগ্রাসনের নিন্দা জানিয়ে সৌদি যুবরাজ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি পুনর্ব্যক্ত করেছেন। এ বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। একই সঙ্গে ইয়েমেনে সরকারের কর্তৃত্ব টিকিয়ে রাখতে ও হুথিদের মোকাবিলায় দেশটির বৈধ কর্তৃপক্ষের প্রতি সৌদি সমর্থন অব্যাহত থাকবে। সুদানের ঐক্য ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সুরক্ষায় সৌদি আরবের পূর্ণ সমর্থন থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

অর্থনৈতিক অগ্রগতির চিত্র তুলে ধরে মোহাম্মদ বিন সালমান জানান, ২০১৬ সালের তুলনায় সৌদি আরবের তেলবহির্ভূত রপ্তানি ১৫৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে জাতীয় অর্থনীতিতে বেসরকারি খাতের অবদান ৫১ শতাংশে উন্নীত হয়েছে। প্রযুক্তিগত উৎকর্ষের লক্ষ্যে ২০২৬ সালকে ‘এআইয়ের বছর’ হিসেবে ঘোষণা দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে বিশ্ব নেতৃত্ব অর্জনের উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্যমাত্রার কথাও জানিয়েছেন তিনি।

শেয়ার করুন
শিরোনাম :
বৃষ্টির বাধায় সেঞ্চুরিয়ন টেস্টে বিলম্ব: ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ শান্তদের পারমাণবিক স্থাপনা পরিদর্শনে অনুমতি দেবে না ইরান ব্রুনেইয়ে ৩৭০ জন শ্রমিক নিয়োগ দিচ্ছে বোয়েসেল টানা দরপতনের পর বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উল্লম্ফন অ্যাওয়ার্ডের মান নিয়ে ক্ষোভ জানালেন ওমর সানী অর্থনীতি পুনরুদ্ধারে সরকারি ব্যয় বাড়ানোর ব্যাখ্যা দিলেন উপদেষ্টা তিতুমীর প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপির প্রতিনিধিদল মৃত জলহস্তী ফিওনাকে মার্কিন সিনেটের বিরল সম্মাননা বার্লিনে জার্মান প্রেসিডেন্টের নৈশভোজে কাতারের আমির শেখ তামিম মেয়াদ শেষ হলেও সৌদি প্রবাসীরা ফিরতে পারবেন: প্রবাসী কল্যাণ মন্ত্রী ঘূর্ণিঝড় আকভানের বৃষ্টিতে ১৬ জেলায় ২৪ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে আটক ছাত্রলীগের সাবেক নেত্রী তাপসী ফিল সিমন্সের ভবিষ্যৎ নিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে সিদ্ধান্ত নেবে বিসিবি দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিল রূপপুর কেন্দ্র ৪৬তম বিসিএসের গেজেটের অপেক্ষায় ৫০তম বিসিএসের চূড়ান্ত ফলাফল কোনো চুক্তি ছাড়াই ভেস্তে গেল তুরস্কের কপ৩১ জলবায়ু সম্মেলন টঙ্গীতে গ্যাস লিকেজে অগ্নিকাণ্ড: নারী ও শিশুসহ দগ্ধ ৩ সৌদি আরব গিয়ে এক পা হারালেন ঝিনাইদহের যুবক রাজু দেশ ছাড়ার সময় হযরত শাহজালাল বিমানবন্দরে গ্রেপ্তার সুইডেন আসলাম পানির সংস্পর্শে মাইক্রোপ্লাস্টিক তৈরি করে মারাত্মক ক্ষতিকর অণু: গবেষণা বৃষ্টির বাধায় সেঞ্চুরিয়ন টেস্টে বিলম্ব: ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ শান্তদের পারমাণবিক স্থাপনা পরিদর্শনে অনুমতি দেবে না ইরান ব্রুনেইয়ে ৩৭০ জন শ্রমিক নিয়োগ দিচ্ছে বোয়েসেল টানা দরপতনের পর বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উল্লম্ফন অ্যাওয়ার্ডের মান নিয়ে ক্ষোভ জানালেন ওমর সানী অর্থনীতি পুনরুদ্ধারে সরকারি ব্যয় বাড়ানোর ব্যাখ্যা দিলেন উপদেষ্টা তিতুমীর প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপির প্রতিনিধিদল মৃত জলহস্তী ফিওনাকে মার্কিন সিনেটের বিরল সম্মাননা বার্লিনে জার্মান প্রেসিডেন্টের নৈশভোজে কাতারের আমির শেখ তামিম মেয়াদ শেষ হলেও সৌদি প্রবাসীরা ফিরতে পারবেন: প্রবাসী কল্যাণ মন্ত্রী ঘূর্ণিঝড় আকভানের বৃষ্টিতে ১৬ জেলায় ২৪ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে আটক ছাত্রলীগের সাবেক নেত্রী তাপসী ফিল সিমন্সের ভবিষ্যৎ নিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে সিদ্ধান্ত নেবে বিসিবি দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিল রূপপুর কেন্দ্র ৪৬তম বিসিএসের গেজেটের অপেক্ষায় ৫০তম বিসিএসের চূড়ান্ত ফলাফল কোনো চুক্তি ছাড়াই ভেস্তে গেল তুরস্কের কপ৩১ জলবায়ু সম্মেলন টঙ্গীতে গ্যাস লিকেজে অগ্নিকাণ্ড: নারী ও শিশুসহ দগ্ধ ৩ সৌদি আরব গিয়ে এক পা হারালেন ঝিনাইদহের যুবক রাজু দেশ ছাড়ার সময় হযরত শাহজালাল বিমানবন্দরে গ্রেপ্তার সুইডেন আসলাম পানির সংস্পর্শে মাইক্রোপ্লাস্টিক তৈরি করে মারাত্মক ক্ষতিকর অণু: গবেষণা