ডিজিটাল অর্থনীতি গড়তে ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ টেককানেক্ট ২০২৬ সম্মেলন

প্রকাশ:
Print news

বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল প্রযুক্তির সম্ভাবনা নিয়ে মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ টেককানেক্ট ২০২৬’ সম্মেলন। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এবং সরকারের সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই সম্মেলনের আয়োজন করে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ও হুয়াওয়ে।

অনুষ্ঠানে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, বাংলাদেশের ডিজিটাল রূপান্তর কেবল একটি স্লোগান নয়, বরং এটি জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ার অঙ্গীকার। তিনি জানান, সরকার আগামী পাঁচ বছরে ডিজিটাল খাতে ১০ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি ও বাংলাদেশকে এআইয়ের অন্যতম কেন্দ্রে পরিণত করার লক্ষ্য নির্ধারণ করেছে। এ কাজে হুয়াওয়ে গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করছে বলেও তিনি উল্লেখ করেন। এটি বাংলাদেশকে প্রযুক্তিনির্ভর, উদ্ভাবনমুখী ও জ্ঞানভিত্তিক অর্থনীতির দিকে এগিয়ে নেওয়ার প্রতি আমাদের অঙ্গীকার। এআইয়ের কারণে কিছু কাজের ধরন পরিবর্তিত হতে পারে।

হুয়াওয়ে দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট জেসন উ জানান, বাংলাদেশের ডিজিটাল অবকাঠামো উন্নয়ন ও প্রযুক্তির ব্যবহারে সরকার ও শিল্প খাতের সঙ্গে কাজ করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। তিনি দেশে টেলিযোগাযোগ সরঞ্জাম উৎপাদন ও সংযোজনের ওপর জোর দিয়ে বলেন, স্থানীয় অংশীদারের মাধ্যমে তারা বাংলাদেশে ব্যাটারি উৎপাদন শুরু করেছেন এবং নীতিগত সহায়তা পেলে ভবিষ্যতে উৎপাদন সক্ষমতা আরও বাড়ানো সম্ভব। ডিজিটাল সংযোগের প্রকৃত সুফল নির্ভর করে এর মাধ্যমে মানুষ কতটা সামাজিক ও অর্থনৈতিক সুবিধা পাচ্ছে, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা কতটা উপকৃত হচ্ছে এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবার মতো প্রয়োজনীয় সুবিধা মানুষের কাছে কতটা সহজে পৌঁছাচ্ছে, তার ওপর। বাংলাদেশের বাস্তবতা ও স্বতন্ত্র বৈশিষ্ট্য বিবেচনায় নিয়ে ডিজিটাল সংযোগের কার্যকারিতা মূল্যায়ন এবং এর সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।

দিনব্যাপী এই আয়োজনে এক্সপেরিয়েন্স জোনে হুয়াওয়ের স্মার্ট ক্লাসরুম, ডিজিটাল পাওয়ার, স্মার্ট গভর্নমেন্ট এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন প্রযুক্তিগত সমাধান প্রদর্শিত হয়। এছাড়া সম্মেলনে ভবিষ্যৎ প্রযুক্তি ও কানেক্টিভিটি, শিল্প খাতে দক্ষতা বৃদ্ধি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব নিয়ে তিনটি গুরুত্বপূর্ণ প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।

প্যানেল আলোচনায় বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ-উল-বারী, অতিরিক্ত সচিব সৈয়দা নওশিন পর্ণিনী ও জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির মহাপরিচালক মো. তৈয়বুর রহমান সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন। আলোচকরা ডিজিটাল সংযোগকে নিছক প্রযুক্তিগত সুবিধা হিসেবে না দেখে একটি পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা হিসেবে দেখার গুরুত্বারোপ করেন। তারা শিল্প খাতে দক্ষ কর্মীর ঘাটতি দূর করা এবং সরকারি-বেসরকারি পর্যায়ে সমন্বয়ের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। পরীক্ষামূলক প্রযুক্তি প্রকল্প বাস্তব পর্যায়ে চালু করতে নেতৃত্ব, অর্থায়ন ও দক্ষ কর্মীর ঘাটতি দূর করা জরুরি বলে তাঁরা মন্তব্য করেন। পাশাপাশি বাংলা ভাষার তথ্যভান্ডার সমৃদ্ধ করা, এআই বিষয়ে প্রশিক্ষণ ও শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং শিল্প খাতে এআইয়ের কার্যকর ব্যবহার বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

এআই সংক্রান্ত আলোচনায় উঠে আসে যে, বর্তমানে বাংলাদেশের ৯৯ শতাংশ মানুষ মোবাইল নেটওয়ার্কের আওতায় থাকলেও ৫জি সংযোগ সীমিত। এছাড়া নিম্ন ও মধ্যম আয়ের দেশে জেনারেটিভ এআই ব্যবহারের হার মাত্র ৫ শতাংশ, যেখানে উন্নত বিশ্বে তা ২৫ শতাংশ। বিশেষজ্ঞগণ বাংলাভিত্তিক এআই ব্যবস্থা তৈরি, উন্নত নেটওয়ার্ক অবকাঠামো এবং নিজস্ব সার্ভারে পরিচালিত নিরাপদ এআই মডেল ব্যবহারের ওপর বিশেষ জোর দেন।

অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি খাতের নীতিনির্ধারক, প্রযুক্তিবিদ ও শিক্ষাবিদদের পাশাপাশি টেলিটক বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড ও বিভিন্ন নিয়ন্ত্রণ সংস্থার প্রতিনিধিরা সক্রিয়ভাবে অংশ নেন। কর্মসংস্থানের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক ও স্থানীয় পর্যায়ে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান বক্তারা। এ ছাড়া নীতিনির্ধারক, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা, প্রযুক্তিবিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
শিরোনাম :
সাগর-রুনি মামলা: টাস্কফোর্স তদন্তে আরও ছয় মাস সময় পেল ডিজিটাল অর্থনীতি গড়তে ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ টেককানেক্ট ২০২৬ সম্মেলন স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদার আহ্বান অমিতের ডাবল সেঞ্চুরিতে এনসিএল মাত, জয় পেল ঢাকা উখিয়ায় নলকূপের অগ্নিকাণ্ড: ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি তরুণদের ক্যারিয়ারে এআই ব্যবহারের কৌশল শেখাল জেসিআই ঢাকা ফাউন্ডার্স রমজানে ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের সেমিফাইনালে কৃষ্ণা-মাছুরার দল, উমেহ্লার হ্যাটট্রিকে উড়ল রাঙামাটি ঢাকার একাংশ ও চট্টগ্রামে বিদ্যুৎ বিপর্যয়: স্বাভাবিক হচ্ছে সরবরাহ পাওয়ার প্লেতে বিশ্বরেকর্ড গড়ে ভারতের সহজ জয় খেলাধুলাসহ দিনের গুরুত্বপূর্ণ খবরাখবর ও খেলার সময়সূচি ৩১ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের নতুন তারিখ নির্ধারণ চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের বিশাল নিয়োগ, আবেদন ৮ নভেম্বর থেকে রোববার নতুন বেতনের বকেয়া পাওয়ার সম্ভাবনা, অনিশ্চয়তায় অনেকে ব্যালন ডি’অরজয়ী বন্ধু হ্যারি কেইনকে অভিনন্দন জানালেন বিরাট কোহলি দেশে ফিরলে শেখ হাসিনাকে আইনি বিচারের মুখোমুখি হতে হবে জাপান থেকে ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা: দ্বিপক্ষীয় বৈঠক ছাত্রদল নেতা শাকিল হত্যায় সংসদ সদস্যের ছেলে পুলিশ হেফাজতে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে ফিজির বিপক্ষে বাংলাদেশের প্রথম জয় ইউক্রেনের ওলেশকি শহরে মানবিক সহায়তা পৌঁছে দিতে যুদ্ধবিরতি কার্যকর সাগর-রুনি মামলা: টাস্কফোর্স তদন্তে আরও ছয় মাস সময় পেল ডিজিটাল অর্থনীতি গড়তে ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ টেককানেক্ট ২০২৬ সম্মেলন স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদার আহ্বান অমিতের ডাবল সেঞ্চুরিতে এনসিএল মাত, জয় পেল ঢাকা উখিয়ায় নলকূপের অগ্নিকাণ্ড: ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি তরুণদের ক্যারিয়ারে এআই ব্যবহারের কৌশল শেখাল জেসিআই ঢাকা ফাউন্ডার্স রমজানে ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের সেমিফাইনালে কৃষ্ণা-মাছুরার দল, উমেহ্লার হ্যাটট্রিকে উড়ল রাঙামাটি ঢাকার একাংশ ও চট্টগ্রামে বিদ্যুৎ বিপর্যয়: স্বাভাবিক হচ্ছে সরবরাহ পাওয়ার প্লেতে বিশ্বরেকর্ড গড়ে ভারতের সহজ জয় খেলাধুলাসহ দিনের গুরুত্বপূর্ণ খবরাখবর ও খেলার সময়সূচি ৩১ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের নতুন তারিখ নির্ধারণ চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের বিশাল নিয়োগ, আবেদন ৮ নভেম্বর থেকে রোববার নতুন বেতনের বকেয়া পাওয়ার সম্ভাবনা, অনিশ্চয়তায় অনেকে ব্যালন ডি’অরজয়ী বন্ধু হ্যারি কেইনকে অভিনন্দন জানালেন বিরাট কোহলি দেশে ফিরলে শেখ হাসিনাকে আইনি বিচারের মুখোমুখি হতে হবে জাপান থেকে ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা: দ্বিপক্ষীয় বৈঠক ছাত্রদল নেতা শাকিল হত্যায় সংসদ সদস্যের ছেলে পুলিশ হেফাজতে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে ফিজির বিপক্ষে বাংলাদেশের প্রথম জয় ইউক্রেনের ওলেশকি শহরে মানবিক সহায়তা পৌঁছে দিতে যুদ্ধবিরতি কার্যকর